এই মুহূর্তে জেলা

ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে হাওড়ার বেশ কয়েকটি ক্লাব।

হাওড়া, ২২ জুন:- ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী স্কুলপড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ, হাওড়া এডভেঞ্জার স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বর্ণপরিচয় এর যৌথ উদ্যোগে। গত কয়েকদিন ধরে বাগনানের শতাব্দী বেরা ,ঘুষুড়ির চয়ন দাস,বাউড়িয়ার অভয় ঘোষ, হিমাদ্রি ঘোষেরা দিনরাত এক করে মানবিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতার আবেদন […]

এই মুহূর্তে জেলা

কাঁচা মালের অভাবে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস কেশরাম রেয়নে।

হুগলি, ২২ জুন:- কোভিড ১৯পরিস্থিতিতে ভূগতে থাকা হুগলীর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিলো কর্তৃপক্ষ। গত বছর মার্চ মাস থেকে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাঁচামালের অভাব দেখা দেওয়ায় বিখ্যাত এই সুতো কারখানার চাকা স্লথ হতে শুরু করে। বাজার বন্ধ থাকায় সুতোর চাহিদা কমতে শুরু করে। বাজারে মন্দা দেখা দেওয়ায় আস্তে […]

এই মুহূর্তে জেলা

পার বাঁধাতে গিয়ে পুকুরের গ্রাসে রাস্তা , ভয়াবহ ধসের প্রকোপে পান্ডুয়ার বাসিন্দারা !

সুদীপ দাস , ২১ জুন:- ভাঙনের কবল থেকে বাঁচাতে পুকুরের পার বাঁধানোর কাজ শুরু করেছিলো স্থানীয় পঞ্চায়েত। কিন্তু সেই পার বাঁধানোই কাল হলো। বর্তমানে ঢালাই রাস্তা তো গেছেই পুকুরের ভাঙন খেলা বাড়ির চৌকাঠে কড়া নাড়ছে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর পান্ডুয়া পঞ্চায়েত সমিতি কাজিমহল্লা গ্রামের কাজি পুকুরপার এলাকার। এই পুকুর পারে জনা ৫০ পরিবারের বাস। একটা সময়ে […]

এই মুহূর্তে কলকাতা

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কঠোর শাস্তির ইঙ্গিত দিয়ে জবাবদিহি তলব কেন্দ্রের।

কলকাতা, ২১ জুন:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজেদের কঠোর মনোভাব অব্যাহত রাখার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আগে আরও একবার অবস্থান জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কর্মীবর্গ দপ্তরের সোমবার তরফে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ৩০ শে জুনের মধ্যে জবাবদিহি তলব করা হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

ভোট পরবর্তী হিংসার তদন্তে ৭ সদস্যের দল গঠন জাতীয় মানবধিকার কমিশন।

কলকাতা, ২১ জুন:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে জাতীয় মানবাধিকার কমিশন ৭ সদস্যের দল গঠন করেছে। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি নিয়েওই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্ব ওই দলটি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখবে। তিনি ছাড়াও ওই দলে থাকবেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় কন্টেনমেন্ট জোনের তালিকায় থাকা একটি বহুতলে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু যুবকের।

হাওড়া, ২১ জুন:- হাওড়ার শিবপুরে কন্টেনমেন্ট জোনের তালিকায় থাকা একটি বহুতলে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি মেশিনের) কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুদাসসর সিদ্দিকী (২৩)। তিনি কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা। এদিন সকালে শিবপুরের রাঘব রেসিডেন্সি নামের ওই বহুতলে শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রের কাজ করছিলেন ওই যুবক। এদিন বিকেল নাগাদ ওই ঘটনা ঘটে। […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে খন্নানে রাস্তা অবরোধ।

সুদীপ দাস, ২১ জুন:- দু’ জায়গাতেই একই দাবী। সেই দাবী মেটাতেই কেউ পথ অবরোধ আবার কেউ বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলো। সপ্তাহের প্রথম দিন এই নিয়েই তোলপাড় হলো হুগলির পান্ডুয়া ব্লক। পান্ডুয়া ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে সাধারনের ক্ষোভ দীর্ঘদিনের। এবারে পান্ডু্য়া ব্লকের খন্যান পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাডা, রায়পাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা পথ অবরোধে […]

এই মুহূর্তে জেলা

রাজীব ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা গ্রেফতার হাওড়ায়।

হাওড়া, ২১ জুন:- সরকারি সম্পত্তির অপব্যবহার এবং প্রতারণা মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন হাওড়ার জগদীশপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অধুনা বিজেপি নেতা গোবিন্দ হাজরা। রবিবার রাতে তাঁকে বর্ধমানের পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয়। গোবিন্দবাবু ডাকসাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। কিছুদিন আগেই ডুমুরজলায় বিজেপির সভামঞ্চে এসে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গোবিন্দ হাজরা তৎকালীন […]

এই মুহূর্তে কলকাতা

বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করার উদ্যোগ নিলো সরকার।

কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার উচ্চ প্রাথমিক এবং ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ , ঘোষনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ […]