কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে গঠিত এই কমিটিকে পনেরো দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। দক্ষতার নিরিখে দেশের দশটি শীর্ষস্থানের মধ্যে রাজ্যের ছেলেমেয়েরা ছটি ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে বলেও তিনি আজ জানিয়েছেন। আজকের বৈঠকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পদ্যোগ, অর্থ, শ্রম এবং কৃষি দপ্তরের আধিকারিকরা ছাড়াও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related Articles
শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় তারকেশ্বরে পুজো দিলো অনুগামীরা।
হুগলি , ৪ অক্টোবর:- রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা ভাইরাসে আক্রান্ত।সেই খবর পাওয়ার পরেই তার আরোগ্য কামনায় প্রার্থনা শুরু হয়েছে রাজ্যজুড়ে।রবিবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় তারকেশ্বর মন্দিরে পুজো অর্চনা করলো তার অনুগামীরা। এদিন হুগলি জেলা শুভেন্দু অধিকারী ফ্যান্স এসোসিয়েশনের সদস্যরা তারকেশ্বরে বাবা তারকনাথ এর মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন। তৃণমূল নেতা অশোক […]
DYFI এর মহামিছিল হাওড়ায়।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে। সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। […]
ক্লাস বয়কট করে সরস্বতী পূজার দাবিতে স্কুলে ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ।
উঃ২৪পরগনা,২৪ জানুয়ারি:- বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর শালিপুর অঞ্চলের চৌহাটা গ্রামের ঘটনা ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায় প্রায় আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ রয়েছে চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে। তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিভাবকদের নিয়ে রাস্তা অবরোধ করেন ও বোয়ালঘাটা কলুপুকুর রোডে অবরোধ করেন । পড়ুয়ারা বিক্ষোভ দেখান সরস্বতী পুজোর চালুর দাবিতে । এই বিক্ষোভ দেখান বলে […]







