কলকাতা, ২১ জুন:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে জাতীয় মানবাধিকার কমিশন ৭ সদস্যের দল গঠন করেছে। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি নিয়েওই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্ব ওই দলটি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখবে। তিনি ছাড়াও ওই দলে থাকবেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি পদ মর্যাদার তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনি, রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা, রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়।
Related Articles
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সবরকম ব্যাবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৩ অক্টোবর:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলা প্রশাসনকে এ করোনা রুখতে সর্বোচ্চ স্তরে প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর বেশ কয়েকটি জেলায় […]
ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার গৃহবধূর।
হাওড়া, ২৭ অক্টোবর:- ডেঙ্গুতে মৃত্যু হলো হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম নীতু সিং (৩১)। গত ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হন তিনি। নীতুদেবীকে প্রথমে হাওড়া হাসপাতাল পরে গত ১৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। Post Views: 336
অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা।
চিরঞ্জিত ঘোষ , ৬ আগস্ট:- অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের মুঙ্গেরের এক বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা অভিযান চালায়। একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। ডানকুনি টোল প্লাজা থেকে ৬টি অস্ত্র ও কার্তুজ-সহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম কারবাইন […]











