এই মুহূর্তে জেলা

সামাজিক দূরত্ব বিধি ভুলে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল সিঙ্গুরের মানুষ।

হুগলি, ২৮ জুন:- সামাজিক দূরত্ব বিধি ভুলে গিয়ে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল হল সিঙ্গুরের বাসিন্দারা। হুগলির সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ আজ সকালে হঠাৎই ফোনে মেসেজ আছে টিকার দ্বিতীয় ডোজ নেবার,সেইমতো গ্রামবাসীরা টিকা নিতে ভিড় করে হাসপাতালে। শুরু হয় বচসা, পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে […]

এই মুহূর্তে কলকাতা

টিকাকরনের নতুন নির্দেশিকা তৈরিতে স্বাস্থ্যদপ্তর আজ বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠকে।

কলকাতা, ২৮ জুন:- কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডের জেরে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজন করার জন্য নতুন নীতির নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা তৈরীর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। ওই নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া […]

এই মুহূর্তে জেলা

করোনা বৃদ্ধি রুখতে হাওড়ায় আজ সকাল থেকে দোকানপাট বাজার সব বন্ধ।

হাওড়া, ২৮ জুন:- করোনা বৃদ্ধি রুখতে হাওড়া শহরে কন্টেনমেন্ট জোন এলাকায় তিনদিনের জন্য আজ সোমবার সকাল থেকে দোকানপাট বাজার সব বন্ধ রয়েছে। প্রশাসন সূত্রের খবর, হাওড়া শহরের বেশ কিছু এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল। সেই কারণেই হাওড়া শহরের কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তা সত্ত্বেও কন্টেনমেন্ট জোন এবং তার কাছাকাছি এলাকায় […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কাউন্সিলারের ছেলের ফ্লাট থেকে উদ্ধার কৌটো বোমা।

উঃ২৪পরগনা, ২৭ জুন:- কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগানে মসজিদের কাছে তৃণমূলের কাউন্সিলর তার ছোট ছেলে চন্দন আনসারীর ফ্ল্যাট থেকে উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানা যৌথ ভাবে। ৫০ টি কৌটো বোমা আতঙ্ক এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগান মসজিদের কাছে নূর মোহাম্মদ তার বহুতল বাড়ির একতলা […]

এই মুহূর্তে কলকাতা

যানজট সমস্যার লাগাম টানতে আরো দুটি নতুন সেতুর তৈরির উদ্যোগ কে,এম,ডি,এর।

কলকাতা, ২৭ জুন:- টালা ব্রিজ বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজট সমস্যায় লাগাম টানতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ওই এলাকায় আরও দুটি নতুন সেতু তৈরির উদ্যোগ নিয়েছে। কলকাতা স্টেশন লাগোয়া এলাকায় সার্কুলার ক্যানেলের ওপর ওই দুটি সেতু নির্মাণে তোড়জোড় শুরু হয়েছে। এর একটি ক্যানেল ওয়েস্ট রোড এবং রাই চরণ সাঁধুখা রোডকে যুক্ত করবে। কলকাতা স্টেশনগামী যানবাহন […]

এই মুহূর্তে কলকাতা

স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।

কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]

এই মুহূর্তে জেলা

দিল্লীর নির্দেশে আইএসএফ এর সঙ্গে জোট হয়েছে , তাই দিল্লী না বলা পর্যন্ত জোট থাকবে মান্নান।

হুগলি, ২৭ জুন:- অধীরের বিপরীত মেরুতে মান্নান। অধীর বলেছিলেন আইএসএফ এর সঙ্গে কোনো জোট ছিলো না আগামী দিনেও থাকবে না। মান্নান বললেন জোট ছিল আছে। দিল্লীর নির্দেশে জোট হয়েছিলো। দিল্লীর নির্দেশে জোট হয়েছে তাই দিল্লী না বলা পর্যন্ত জোট থাকবে, আইএসএফ সুপ্রিমো আব্বাসউদ্দীন সিদ্দিকি ও চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির সঙ্গে বৈঠকের পর বললেন আব্দুল মান্নান। প্রদেশ […]

এই মুহূর্তে কলকাতা

বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু , আসন্ন অধিবেশনে আনা হতে পারে বিল।

কলকাতা, ২৭ জুন:- রাজ্যের আইনসভার দ্বিতীয় কক্ষ বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে একটি বিল আনা হতে পারে। আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিধান […]

এই মুহূর্তে জেলা

বাঁধ আটকাতে গাছের বীজ , বাড়বে অক্সিজেন , পৃথিবী আবার শান্ত হবে আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী, ২৭ জুন:- নদী বাঁধের ওপর গর্ত করে গুটি কয়েক যুবক ও কিশোর এলাকার মানুষের উচ্ছিষ্ট খাবারের ফেলে দেওয়া কাঁটাল থেকে শুরু করে জাম ও আমের আঁটি সংগ্রহ করে পুঁতে দিচ্ছে। প্রশ্ন করাতে পরিস্কার ভাবে উত্তর দিলো, পরিবেশে অক্সিজেন কমে যাচ্ছে তাই গাছ লাগানো খুব প্রয়োজন। তাছাড়া নদী বাঁধে গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ায় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় কন্টেনমেন্ট জোনের নতুন তালিকা , কয়েকটি বাজার তিন দিন বন্ধের সিদ্ধান্ত।

হাওড়া, ২৭ জুন:- হাওড়ায় বাড়ল কন্টেনমেন্ট জোন। রবিবার হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদিন একশোর বেশি করোনা সংক্রমণ হলে সেই জায়গার প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশ অনুযায়ী হাওড়ায় এখনও করোনা সংক্রমণের হার ১০০র নিচে নামেনি। সেই কারণেই কন্টেনমেন্ট জোন বাড়ল হাওড়ায়। এই জোনের […]