হুগলি, ২৮ জুন:- সামাজিক দূরত্ব বিধি ভুলে গিয়ে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল হল সিঙ্গুরের বাসিন্দারা। হুগলির সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ আজ সকালে হঠাৎই ফোনে মেসেজ আছে টিকার দ্বিতীয় ডোজ নেবার,সেইমতো গ্রামবাসীরা টিকা নিতে ভিড় করে হাসপাতালে। শুরু হয় বচসা, পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে চায় নি।
Related Articles
চিকিৎসককে অপহরণের ঘটনায় সাফল্য পুলিশের , গ্রেফতার ২ অপহরণকারী।
হাওড়া, ২৮ অক্টোবর:- নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পথে চিকিৎসকের গাড়িতে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর বাড়িতে ফোন করিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাইল দুষ্কৃতিরা। অভিযোগ, মুক্তিপণ না পেয়ে দুষ্কৃতীরা ওই চিকিৎসককে গাড়ি থেকে নামিয়ে গুলি করতেও উদ্যত হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মোবাইল লোকেশন ট্র্যাক করে দুষ্কৃতীদের ধরেছে পুলিশ। এই অপহরণ-কান্ডে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার […]
সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়।
কলকাতা, ৭ নভেম্বর:- সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে সুব্রতময়। পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে অন্যতম প্রবীণ এই সদস্যকে সম্মান জানাবে রাজ্য বিধানসভা। প্রথমে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁর স্মৃতিচারণ করবেন বিভিন্ন দলের বিধায়করা। সুব্রত মুখোপাধ্যায় প্রথম বিধানসভায় পা রেখেছিলেন ১৯৭১ সালে। জীবনের শেষ সময় পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। দীর্ঘ […]
পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার তোলা অভিযোগ সরাসরি অস্বীকার বান্ধবী ঐন্দ্রিলার।
হাওড়া, ১৮ মে:- টেলি অভিনেত্রী পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার তোলা অভিযোগ এবার সরাসরি অস্বীকার করলেন বান্ধবী ঐন্দ্রিলা। এক অনুষ্ঠানে যোগ দিতে একবারই তিনি পল্লবীর ফ্ল্যাটে গিয়েছিলেন বলে দাবি ঐন্দ্রিলার। পরের দিন সাগ্নিকের শরীর খারাপ থাকায় এবং পল্লবীর শুটিং থাকায়, পল্লবীর অনুরোধে দিনের বেলায় ৪-৫ ঘন্টা সাগ্নিককে দেখভাল করতে হয় বলে জানান ঐন্দ্রিলা। পরে একসাথে পল্লবী ও […]











