হাওড়া, ১৪ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ক্ষেত্র মিত্র লেনে ওই ঘটনা ঘটে। মৃতের নাম তপন সিংহ (৫৮)। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারেই তিনতলা বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়েন। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা বা অন্য কিছু পুলিশ তা তদন্ত করে দেখছে। আগামী মাসেই তপনবাবুর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে এই মৃত্যু নিয়ে ধন্দে পরিবার। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
মালদা,২ ফেব্রুয়ারি:- বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকার নূর মেনশন ভবনের তৃণমূলের জেলা সভানেত্রী এবং জেলার যুব সভাপতি অম্লান ভাদুড়ীর হাত ধরেই বিরোধী দলের সদস্যরা তৃণমূলে যোগদান করেন। যার ফলে তৃণমূলের জেলায় শক্তি বৃদ্ধি হলো। যদিও সিপিএম ও বিজেপি’র দাবি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান […]
করোনার সচেতনতায় রিষরা পৌরসভা , পৌরপ্রধান এর নেতৃত্বে বিনামূল্যে বিতরণ করা হলো মাস্ক।
তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় […]
দ্বিতীয় দফার ভোটের ১৭৬ টি মনোনয়ন জমা পড়লো।
কলকাতা , ১৫ মার্চ:- আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের যে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে ১৭৬ টি মনোনয়ন জমা পড়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন। কলকাতায় তিনি বলেন আজ মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোন মনোনয়ন বাতিল হয়েছে কিনা তা নিয়ে তিনি কিছু জানাননি। […]






