হাওড়া, ১৪ আগস্ট:- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশন সহ জেলার সর্বত্র কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। বালিতে গাড়ি থামিয়ে চলছে পুলিশের নাকা চেকিং। এদিন বালির দু’নম্বর জাতীয় সড়ক বালি ব্রিজের সামনে বালি থানার তরফ থেকে নাকা চেকিং করা হয়। প্রায় সব গাড়ি দাঁড় করিয়ে এদিন তল্লাশি করা হয়। যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে দেখা হয়। গাড়ি পরীক্ষা করা হয়। স্বাধীনতা দিবসে যাতে না কোনও অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে তারজন্যই এই বিশেষ তল্লাশি বলে জানা গেছে।
Related Articles
হাওড়াতেও প্রধানমন্ত্রীর আবেদনে ‘জনতা কার্ফু’র ব্যাপক প্রভাব।
হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে […]
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৮ এপ্রিল:- লিলুয়ায় একটি চটকারখানায় বিধ্বংসী আগুন প্রধানত পিচ চট তৈরীর কারখানায় আজ দুপুরে কাজ চলার সময়তেই আগুন লাগে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দমকলের চারটে ইঞ্জিন দিয়ে এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে জুট কারখানা হওয়ায় আগুনটা এখনও পর্যন্ত ধিক ধিক করে জ্বলছে সেটা নিভানোর কাজই এখন চালাচ্ছে দমকল […]
ডি ওয়াই এফ আই এর হুগলি জেলা পরিষদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র চুঁচুড়া।
হুগলি, ১৩ মার্চ:- শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিতে নাম জড়ানো জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদত্যাগ সহ একাধিক দাবিতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকা হুগলি জেলা পরিষদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়। এ দিন ঘড়ির মোড় থেকে অভিযান শুরু হতেই প্রথম ব্যারিকেডে পুলিশ তাঁদের পথ আটকায়। বেশকিছু দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলার পর হঠাৎই মেজাজ হারায় পুলিশ। এরপরই শুরু […]










