কলকাতা,১৪ আগস্ট:- নিউটাউনের আবাসনে জঙ্গীর সন্ধান মেলার প্রেক্ষিতে ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিউটাউনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে পরিচালনা পর্ষদের বৈঠকে নিউটাউনে এসটিএফ হাব তৈরীর জন্য ৪ একর জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক মাস আগে নিউটাউনের একটি আবাসন থেকে পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর সন্ধান মেলে। ওই ঘটনার পরেই এলাকার নিরাপত্তা নিয়ে হিডকোর কাছে উদ্বেগ প্রকাশ করেন নিউটাউনের বাসিন্দারা। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন ওই চার একর জমিতে স্পেশাল টাস্কফোর্স হাব তৈরি করার জন্য তরফে হিডকো-র তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হবে। উল্লেখ্য কয়েক মাস আগে নিউ টাউনে শাপুরজি আবাসনে পাঁচতলার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতীকে ধরতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। হাড় হিম করা এনকাউন্টারে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের মৃত্যু হয়।
Related Articles
জঙ্গলমহলে নাগা বাহিনী ফিরে গেলেও রাজ্য পুলিশই ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে।
পুরুলিয়া , ৩১ আগস্ট:- দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন থাকা নাগা বাহিনী আজ সেখান থেকে ফিরে গেলেও পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী এখনো না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই সেখানকার ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়ায় রাজ্য পুলিশের স্ট্রাকো ও জুনিয়র কনস্টেবল এর অ্যাসল্ট বাহিনীর জেলার ৬টি নাগা ক্যাম্পের দায়িত্ব নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। […]
গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।হাওড়ার জগৎবল্লভপুরে চাঞ্চল্য।
হাওড়া , ১৯ ডিসেম্বর:- গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, প্রায় ৯ বছর আগে নরোত্তম মন্ডলের সঙ্গে সেহাগোড়ীর বাসিন্দা সুপ্রিয়ার দেখাশোনা করে বিয়ে হয়। এদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের দু’বছর পর […]
করোনা রুখতে রাজ্যে লকডাউন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির […]






