হাওড়া,১৫ আগস্ট:- বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে প্রতিবাদীর বাড়িতেই হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ইট পাথর ছুঁড়ে ভাঙা হয় জানালা। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় কটুক্তিও করে দুষ্কৃতিরা। এরপর এলাকার মানুষ দুষ্কৃতিদের তাড়া করলে পালিয়ে যায় তারা। ইটের আঘাতে ও ভাঙা কাচের টুকরো লেগে গলায় ও থুতনিতে চোট পান বাড়ির এক তরুণী। […]
এই মুহূর্তে
ভারত সেবাশ্রম সঙ্ঘে স্বাধীনতা দিবস পালন।
কলকাতা,১৫ আগস্ট:- ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হল কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সভাপতি স্বামী মাধবানন্দ। উপস্থিত ছিলেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বাধীনতা দিবস হল মুক্তির দিন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজও স্বাধীনতা আন্দলনে অংশ নিয়েছিলেন। শুধু মুক্তি নয়, […]
অতিমারীর আবহে দর্শকহীন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা।
কলকাতা,১৫ আগস্ট:- অতিমারীর আবহে গত বছরেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা। এবারও দর্শকহীন রেড রোডে মাত্র শ খানেক অতিথির উপস্থিতিতে মিনিট ৪০ এর মধ্যে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। কলকাতা ও রাজ্য পুলিশের […]
আজ হাওড়াতেও সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস।
হাওড়া, ১৫ আগস্ট:- আজ রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হাওড়া পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুরসভার কমিশনার ধবল জৈন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন […]
৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলি জেলা শাসক দপ্তরে।
সুদীপ দাস, ১৫ আগস্ট:- হুগলী জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলীর জেলা শাসক দপ্তরে। এদিন ঘড়ির কাঁটায় ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। তিরঙ্গা উত্তোলিত হওয়ার সাথে সাথে পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। জাতীয় সঙ্গীত শেষে চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে অভিবাদন জানানো হয় […]
নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি রিষড়া ও শ্রীরামপুর থানার।
সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনে পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে তৎপর রিষড়া এবং শ্রীরামপুর থানা। শনিবার সন্ধ্যায় দুই থানার পক্ষ থেকেই তাদের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের প্রভাসনগর, বটতলা, এন এস এভিনিউ, শ্রীরামপুর স্টেশন […]
দর্শকহীন রেড রোডে শ খানেক অতিথির উপস্থিতিতে ৪০ মিনিট এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।
কলকাতা,১৪ আগস্ট:- প্রতিবছরের মতো এবছরও কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এর আয়োজন করা হয়েছে। করোনা আবহে সীমিত সংখ্যক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দর্শকশূন্য ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন। কঠোরভাবে করোনা বিধি মেনে ওই অনুষ্ঠানের আয়োজন করা কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করে অনাড়ম্বরভাবেই দেশের ৭৫-তম স্বাধীনতা দিবস উদযাপনের […]
আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।
হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]
রক্ষণাবেক্ষণের অভাবে রেলের হেরিটেজ সভাঘর ‘সিনিয়র ইনস্টিটিউটে’এর ছাদ ভেঙে পড়লো।
হাওড়া,১৪ আগস্ট:- ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর ‘সিনিয়র ইনস্টিটিউটে’র ছাদ। লিলুয়ার রেল ওয়ার্কশপের ঘটনায় চাঞ্চল্য। ১৯০৬ সালে ঔপনিবেশিক শাসনের স্মৃতিবাহী এই সিনিয়র ইন্সটিটিউট ‘নাচঘর’ বলেই অধিক পরিচিত। একসময় রেলের পদস্থ বিদেশী আধিকারিকদের বিনোদন স্থান হিসাবেই পরিচিত ছিল এটি। স্বাধীনতার পর থেকেই রেলের নানা অনুষ্ঠান হত এখানে। সাধারণের জন্য কয়েক বছর আগেও বিভিন্ন অনুষ্ঠানেও ভাড়া দেওয়া […]

