সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার […]
এই মুহূর্তে
সংশোধনাগারে দেশভাগের উপর দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে দেশভাগের উপরে দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের যেসব সেলে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দর মত স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন সেগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন জানিয়েছেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩৩ একর জমির মধ্যে ৩৪ […]
প্রশিক্ষণের শেষে বেকার যুবক-যুবতীদের চাকরি নিশ্চিত করতে উদ্যোগী হলো সরকার।
কলকাতা, ২১ আগস্ট:- বেকার যুবক- যুবতীদের চাকরি মুখী প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরি পাওয়া নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পজগতের চাহিদা মেটাতে পারে এমন সময়পযোগী প্রশিক্ষণ পরিকাঠামো আছে এবং শিল্প জগতের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে এমন সংস্থাকেই এবার প্রশিক্ষণের কাজে নিযুক্ত করা হবে বলে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। […]
আরামবাগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদকে সংবর্ধনা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
আরামবাগ, ২১ আগস্ট:- আরামবাগের c.b.s.e স্কুলের প্রধান শিক্ষক ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ সমর চক্রবর্তীকে সংবর্ধনা দিলেন বাঁকুড়া সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।এদিন আরামবাগের একটি বেসরকারি লজে ছোট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এদিন সিবিএসসি স্কুলের কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় […]
শিবপুরে যুবক খুনে গ্রেপ্তার চার বন্ধু।
হাওড়া, ২১ আগস্ট:- হাওড়ার শিবপুরে শুক্রবার গভীর রাতে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম রয়িশ আজম (১৮), সে কাউসঘাট রোডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সে পার্টি করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। গভীর রাতে তাঁরা শিবপুর থানা থেকে ঘটনার খবর পেয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
চুঁচুড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার।
সুদীপ দাস, ২০ আগস্ট:- সাকরেদ সহ এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার পুলিশের হাতে। উদ্ধার দুটি পাইপগান সহ দু’রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চুঁচুড়ার সুকান্তনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় চুঁচুড়া থানারই সিভিক ভলেন্টিয়ার দেবজ্যোতি রায় ওরফে মিমো এবং রাজা বিশ্বাসকে। তাঁদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার হয়েছে। ধৃতরা দুজনেই চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা বলে জানা […]
দলের দায়িত্ব পেয়ে আরামবাগে প্রথম কর্মিসভা রামেন্দুর।
আরামবাগ, ২০ আগস্ট:- তৃনমুল কংগ্রেসের আরামবাগ জেলার দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম কর্মীসভা করলেন তৃনমুলের আরামবাগ জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়।আরামবাগের রবীন্দ্র ভবনে এই কর্মী সভা হয়।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়,যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, তৃনমুল নেতা জগন্নাথ দাস, […]
মাছ ধরতে গিয়ে বাঘের থাবায় মৃত্যু এক মৎস্যজীবীর।
দ:২৪ পরগনা, ২০ আগস্ট:- সুন্দরবনের বাঘের থাবায় মৃত,মৃত ব্যক্তিকে বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এলো অন্য সঙ্গীরা, মৃতদেহ সঙ্গে বাঘের লোম ছিড়ে আনলো মৎস্যজীবীরা। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সন্দেশখালি থানার সুন্দরবনের ঝিলার জঙ্গলের ঘটনা। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থেকে একদল মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকাল বেলা মাছ ধরতে গিয়েছিল সাগরে। ফিরে […]
কর্মসূত্রে আফগানিস্থানে গিয়ে আটকে পড়েছে ছেলে , দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বারাসতের তালুকদার পরিবার।
বারাসত, ২০ আগস্ট:- আফগানিস্তান কাজে গিয়ে আটকে গেছে বারাসত নপাড়া বাসিন্দা শুভঙ্কর তালুকদার। পরিবার দুশ্চিন্তায় থাকলেও ছেলের সাথে কথা হওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত। কর্মক্ষেত্রে তার আফগানিস্তানে যাওয়া, আর তারপরেই এই দুর্ঘটনা। বাবা স্বপন তালুকদার জানান তার সাথে বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় কথা হয়েছে, ছেলে শুভঙ্কর নিরাপদে আছে, বিমান যোগাযোগ পাওয়া যাচ্ছে না বলে ভারতে ফেরার কোন […]
কলকাতাগামী ট্রেন থেকে পাখি উদ্ধার মালদায়।
মালদা, ২০ আগস্ট:- মালদায় আবারো পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।। মালদা টাউন স্টেশন এর জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি […]

