সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার পুনরায় সেই কাজ শুরু করে শ্রীগুরু সংঘ নামে ওই ধর্মীয় সংগঠন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন চুঁচুড়ার পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। পুরপ্রশাসক তড়িঘড়ি নির্মান কাজ বন্ধ করে দেন। পুরপ্রশাসক বলেন জেলাশাসকের নির্দেশে বন্ধ হওয়া কাজ কাউকে না জানিয়েই পুনরায় শুরু করা হয়েছিলো। আমরা খবর পেয়েই সেই কাজ বন্ধ করে দিলাম। যদিও এবিষয়ে পুরসভার এক কো-অর্ডিনেটর জয়দেব অধিকারী বলেন বহু মহিলা এই ঘাটে গঙ্গা স্নান করতে আসেন। তাই এই ঘাটে প্রসাধনী কক্ষের দরকার আছে। বিষয়টি নিয়ে ভাবা উচিত।
Related Articles
পোলবায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দলেরই সদস্যদের।
হুগলি, ২৬ জুন:- প্রধান তাদের পাত্তা দেয়না,পঞ্চায়েত অফিসে দই আইসক্রিম খায়, রোমান্স করেন,এমনই অভিযোগে তৃনমূল সদস্য ও কর্মিরা পোলবার রাহজাট গ্রাম পঞ্চায়েতে প্রবল বিক্ষোভ শুরু করে। প্রধানের দাবী, ওরা আমাকে সরাতে চায়। তৃনমূল সদস্যদের অভিযোগ পঞ্চায়েতের ২১ টা সংসদ রয়েছে। অথচ প্রধান প্রিয়াঙ্কা সূর তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কোনো সংসদে কাজ করেন না। ফিফটিন […]
বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা […]
দিল্লি থেকে ফেরার সময় ট্রেনেই অসুস্থ আমতার পরিযায়ী শ্রমিক, হাসপাতালে নিয়ে যাবার আগেই রাস্তায় মৃত্যু ।
হাওড়া, ৭ জুন:- দিল্লির করোলবাগ এলাকা থেকে গ্রামীণ হাওড়ার আমতা থানার খড়িয়প গ্রামে ফিরবার পথে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম শিবনাথ বাড়ুই। বয়স ৪৫। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন দিল্লির করোলবাগ এলাকায় সোনার কাজ করতেন। সম্প্রতি শরীর ঠিকঠাক যাচ্ছিল না। হাওড়া জেলার আমতা থানার খড়িয়প গ্রামের বাড়িতে ফিরতে চাইছিলেন। সেইমতন ট্রেনের টিকিট […]







