আরামবাগ, ২০ আগস্ট:- তৃনমুল কংগ্রেসের আরামবাগ জেলার দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম কর্মীসভা করলেন তৃনমুলের আরামবাগ জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়।আরামবাগের রবীন্দ্র ভবনে এই কর্মী সভা হয়।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়,যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, তৃনমুল নেতা জগন্নাথ দাস, শিশির সরকার, গুনোধর খাঁড়াসহ অন্যান্য তৃনমুল নেতৃত্ব। তৃনমুল সুত্রে জানা গিয়েছে, এদিন মুলত তৃনমুলের আরামবাগ জেলার তৃনমুল কর্মীদের নিয়ে আলোচনা হয়।আগামীদিনে আরামবাগে তৃনমুল কিভাবে চলবে সেই বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে সভামঞ্চ থেকে আরামবাগ তৃনমুল জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় তৃনমুল কর্মীদের একসাথে চলার বার্তা দেন।
Related Articles
স্বরাষ্ট্র সচিব মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না।
কলকাতা , ২৩ মার্চ:- স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দপ্তরে আজ হাজিরা দিচ্ছেন না। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি জি়জ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। […]
চলমান অক্সিজেন পরিষেবার সূচনা।
হাওড়া, ২৪ মে:- কোভিড আক্রান্তদের হাসপাতালে পাঠানোর জন্য একটি হাওড়া জেলা হাসপাতালে ও একটি টি এল জায়সওয়াল হাসপাতালে মোট দুটি চলমান অক্সিজেন পরিষেবার শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। বহু রোগীকে হাসপাতলে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে ভর্তির আগের সময়টি একজন করোনা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে […]
চাষীদের থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে সব জেলায় নোডাল আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- চলতি বছরে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে নিদৃষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে রাজ্য সরকার সব জেলায় বিশেষ নোডাল আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে দেড় লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও মাত্র সাতান্ন হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা গিয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। খাদ্যমন্ত্রী রথীন […]







