এই মুহূর্তে জেলা

হাওড়ার সর্বত্র তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি। বেলুড়ে তৃণমূল বিধায়কের উদ্যোগে পালিত হলো রাখীবন্ধন।

হাওড়া, ২২ আগস্ট:- হাওড়ার বেলুড় বাজার এলাকায় জি টি রোডে রবিবার রাখীবন্ধন উৎসব পালিত হয়। তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে বিধায়ক নিজের হাতে রাখী পরিয়ে দেন। এদিন রানা চট্টোপাধ্যায় বলেন, এই রাখীবন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন হয়। সম্প্রীতির রাখীবন্ধন […]

এই মুহূর্তে জেলা

দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্পের নামে তৈরি রাখী পরিয়ে অভিনব রাখীবন্ধন কর্মসূচি বালিতে।

হাওড়া, ২২ আগস্ট:- স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের নামে তৈরি রাখি পরিয়ে অভিনব রাখীবন্ধন উৎসব পালিত হলো হাওড়ার বালিতে। সেই রাখী পথচলতি মানুষ, গাড়িচালক থেকে শুরু করে পুলিশ কর্মীদের হাতে পরিয়ে দেওয়া হলো। রবিবার সকালে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির সভাপতি তথা বিশিষ্ট তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে […]

জেলা এই মুহূর্তে

বাংলা ভাগের মন্তব্য কোনো ভাবেই সমর্থনযোগ্য নয় , দিলীপের উল্টো লকেট।

সুদীপ দাস, ২২ আগস্ট:- বাংলা ভাগকে কোনভাবেই সমর্থন করি না। এ বাংলা আমাদের, এ বাংলা আবেগের বাংলা। রাখি বন্ধনের দিনে এভাবেই বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উল্টো সুর শোনা গেল বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর গলায়। রবিবার সকালে হুগলীর চুঁচুড়ায় বিজেপির জেলা অফিসে এসে দলের রাখি বন্ধন উৎসবে সামিল হন লকেট চ্যাটার্জী। সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি পথচলতি […]

এই মুহূর্তে জেলা

হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের উদ্যোগে রাখীবন্ধন।

হুগলি, ২২ আগস্ট:- রবিবার সকালে হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আয়োজনে এদিন রাখীবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জি আর রোড সাব ট্রাফিক গার্ড আউট পোস্টের সামনে থেকে শুরু করে সংলগ্ন রাস্তায় পথচারী, গাড়িচালক, বাসযাত্রীদের হাতে ট্রাফিক […]

এই মুহূর্তে জেলা

হুগলি প্রেসক্লাবে রাখি বন্ধন উৎসবে সাংসদ ও বিধায়ক।

হুগলি, ২২ আগস্ট:- রাখি উৎসবের সকালে হুগলি প্রেসক্লাব এক অনুষ্ঠানে ভ্রাতৃত্ব বন্ধনে মেতে উঠলেন। এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও বিধায়ক ডঃ সুদীপ্ত রায়ের হাতে রাখি বেঁধে দেন সংগঠনের মহিলা সদস্যরা। অনুষ্ঠানে এসে সাংসদ বলেন আমরা সবাই সারা বছর কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি বিশেষ করে হুগলি প্রেসক্লাবে সদস্যরা আজকে তাদের নিজেদের পেশাগত কাজের […]

এই মুহূর্তে জেলা

যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আরামবাগে রাখি উৎসব পালন।

আরামবাগ, ২২ আগস্ট:- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর পক্ষ থেকে আরামবাগ পৌরসভা গৌরহাটি মোড়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো রবিবার। এই উৎসবের মাধ্যমে এদিন করোনা পরিস্থিতিতে মাক্স বিতরণ থেকে শুরু করে স্যানিটাইজার দেওয়া হয়।পাশাপাশি বেশ কিছু মানুষকে নিয়ম মেনে রাখি পড়ানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ […]

এই মুহূর্তে জেলা

শান্তি ও সম্প্রীতির বার্তার দিতেই শেওরাফুলি ১০ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন।

হুগলি, ২২ আগস্ট:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দিন রাখি উৎসব পালন হল। এলাকার মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরা। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানান রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি উৎসবের ডাক দিয়েছিলেন তা আজও অম্লান। […]

এই মুহূর্তে জেলা

রাখি বন্ধনের মাধ্যমে দিলীপের বঙ্গভঙ্গের মন্তব্যের বিরুদ্ধে সরব বিধায়ক।

সুদীপ দাস, ২২ আগস্ট:- রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। দিলীপ ঘোষের কথায় বাংলা চলবে না, বাংলার মানুষ ঠিক করবে বঙ্গভঙ্গ চলবে না। রাখিবন্ধনের দিন সকালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকাল ৮টায় হুগলী-চুঁচুড়া শহর এসসিএসটিওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডলের উদ্যোগে চুঁচুড়া লঞ্চঘাটে আয়োজিত হয় রাখিবন্ধন উৎসব। […]

এই মুহূর্তে জেলা

বালকের বুদ্ধির মারপ্যাঁচে মাঞ্জা সুতোয় আটকে থাকা পাখি উদ্ধার।

হাওড়া, ২১ আগস্ট:- হাওড়ায় বালির রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গত দু’দিন ধরে গাছের উঁচু মগডালে ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে ঝুলছিল একটি শালিক পাখি। সেই সুতো পাখিটির ডানায় এবং পায়ে এতোটাই জড়িয়ে যায় যে পাখিটি কোনভাবেই সেখান থেকে বেরতে পারছিল না। গাছটা খুব উঁচু হওয়ায় এলাকার লোকজন গাছে উঠে পাখিটিকে মুক্ত করতে পারছিলেন না। অবশেষে ছোট্ট […]

এই মুহূর্তে কলকাতা

অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত।

কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার বন্যপ্রাণী শিকার এবং অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বড় বনাঞ্চলে তিনজন, মাঝারিতে দুইজন এবং ছোট বনভূমিতে একজন করে গোয়েন্দা নিয়োগ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন এ সবচেয়ে বেশি সংখ্যক গোয়েন্দা নিয়োগ করা হবে। নিরাপত্তার […]