মালদা, ২০ আগস্ট:- মালদায় আবারো পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।। মালদা টাউন স্টেশন এর জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় এস৩ কামরা বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
Related Articles
কোরোনা নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না, আশ্বাস কলকাতার মেয়রের।
প্রদীপ সাঁতরা,৫ মার্চ:- মেয়র ফিরহাদ হাকিম কোরোনা ভাইরাস নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন। কোরোনা ভাইরাসের আতঙ্ক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যদিও এখন পর্যন্ত রাজ্যে কোনো রকম ভাবে নজরে আসেনি কোরোনা ভাইরাসের প্রকোপ।পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও নির্দেশিকা পাঠানো হয়েছে এই ভাইরাসএর বিষয়। ভাইরাসের কোনও লক্ষণ রোগীর মধ্যে দেখলেই পৌরনিগমকে তা জানানোর কথা বলা […]
কঠিন সময়ে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে হুগলির গান্ধীগ্রামে ময়ুরেরা।
হুগলি,৭ এপ্রিল:- একটা দুটো নয় প্রায় শ খানেকেরও বেশি ময়ুরদের দিন কাটাছে এখন অনাহারে। এমনি অবস্থা হুগলির পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধী গ্রামে। ময়ুরের গ্রাম নামে পরিচিত এই এলাকা। এখানে আসলেই যত্রতত্র ময়ুর দের পেখম মেলে খেলতে দেখা যায়,আর এই ময়ুরদের চাক্ষুষ করতে বছরভর বহু মানুষ আসে এখানে । কিন্তু সে সুসময় […]
বনমন্ত্রীর পশুপ্রেম।
হাওড়া,২৭ এপ্রিল:- রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পাকুরিয়ায় ত্রাণ সামগ্রী বিলি করার সময় এবং খাদ্যসামগ্রীর প্যাকেট রেডি করার মুহূর্তে এক অভিনব বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন সেখানে বেশ কিছু হনুমান এই ত্রাণ কেন্দ্রে চলে আসে খাওয়ার উদ্দেশ্যে। এরপর বনমন্ত্রী নিজের হাতে হনুমানদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করান। Post Views: 388






