এই মুহূর্তে কলকাতা

পুজোর মরশুমে বিদ্যুতের যথাযত যোগান রাখতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে সরকার।

কলকাতা, ২৬ আগস্ট:- আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার প্রেক্ষিতে যোগান যথাযথ রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ […]

এই মুহূর্তে কলকাতা

আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৬ আগস্ট:- আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর আগামী মাসের প্রথম সপ্তাহে চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, উত্তরকন্যায় থাকবেন তিনি এবং সেখান থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উত্তরবঙ্গ কে ভাগ করার দাবি জানিয়েছে বিজেপি, সেই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কোনো […]

এই মুহূর্তে কলকাতা

অর্গানিক শাকসবজির প্রসারে উদ্যোগী রাজ্য রাজারহাটে তৈরি করা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার হাব।

কলকাতা, ২৬ আগস্ট:- স্বাস্থ্য সচেতন মানুষের একটা বড় অংশের মানুষ অর্গানিক শাকসবজির দিকে ঝুঁকছেন। বাজারের চাহিদা বাড়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া জৈব পদ্ধতিতে উৎপাদিত এই সমস্ত শাকসবজির চাষ। এই চাহিদা পূরণ করতে এবার বড়োসড়ো উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজারহাটে গড়ে উঠছে রাজ্যের প্রথম অর্গানিক সার ও শাক সবজির হাব। […]

এই মুহূর্তে জেলা

পরমানু বোমা তৈরীর উপকরন সহ গ্রেফতার সিঙ্গুরের শৈলেন ও পোলবার অসিত।

সুদীপ দাস, ২৫ আগস্ট:- কলকাতা এয়ারপোর্ট থানা এলাকায় কিউক্লিয়ার বোমা তৈরীর উপকরণ, ক্যালিফর্নিয়াম স্টোন সহ গ্রেফতার হওয়া হুগলীর সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার পেশায় স্বর্নশিল্পী। শৈলেনের স্ত্রীর দাবী কোয়েম্বাটুরে থেকে সোনার কাজ করতেন শৈলেন।মায়ের পা ভেঙে যাওয়ায় দু’মাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে আসেন। তাঁর দাবী তার স্বামী এধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারেনা। ৫ম শ্রেনী পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা দুয়ারে সরকার ক্যাম্পে। অসুস্থও হয়ে পড়লেন অনেকে।

হাওড়া, ২৬ আগস্ট:- হাওড়ার দাশনগরে ভীড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হলো দুয়ারে সরকার ক্যাম্পে। বালিটিকুরির মুক্তারাম দে স্কুলের ক্যাম্পে হুড়োহুড়িতে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান অনেকে। অসুস্থ হয়ে পড়েন অনেকে। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সদর মহকুমা শাসক সেখানে পৌঁছে যান। বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে ভীড় জমান বহু মানুষ। লক্ষ্মীর […]

এই মুহূর্তে কলকাতা

পরমাণু বোমা তৈরীর উপকরণ নিয়ে গ্রেফতার দুই দুষ্কৃতী ধৃতদের তোলা হয়েছে ব্যারাকপুর আদালতে।

কলকাতা, ২৬ আগস্ট:-  শহরে উদ্ধার হল পরমাণু বোমা তৈরির অন্যতম উপকরণ—ক্যালিফোর্নিয়াম। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের কাছ থেকে আড়াইশো গ্রামেরও বেশি ধাতব পদার্থ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গোয়েন্দাদের সন্দেহ, সেই ধাতব পদার্থটি তেজস্ক্রিয় মৌল ‘ক্যালিফোর্নিয়াম’। পর্যায়সারণীতে যার পরিচয় সিএফ। এর একটি আইসোটোপ ক্যালিফোর্নিয়াম-২৫২ (সিএফ-২৫২) পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা হয়। রাজ্য পুলিস সূত্রে জানা […]

এই মুহূর্তে জেলা

মায়ের বকুনি খেয়ে ছাত্র আত্মঘাতী হাওড়ায়।

হাওড়া, ২৫ আগস্ট:- মা বকায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাওড়ার জগদীশপুর তাঁতিপাড়া এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। এদিন মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় জগদীশপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্র। পরিবার সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতিতে এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্তদান করলেন।

কলকাতা, ২৫ আগস্ট:- দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে যে বীর শহীদরা দেশের মানুষ জন্য নিজের প্রাণের বলি দিয়েছিলেন তাদের স্মৃতিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেকটোরেট তরফে কলকাতার এনসিসি ক্লাব হাউস একটি মহৎ প্রচেষ্টা চালানো হয়। এই দিনে দেশেও বাংলাতে মহামারি করোনা কালে রক্তের সংকট দেখা দিয়েছে, রক্তের অভাবে মেটাতে […]

জেলা এই মুহূর্তে

হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে এসে অসুস্থ মহিলা। ভীড়ের চাপে বিশৃঙ্খলার অভিযোগ।

হাওড়া, ২৫ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটের কেদারনাথ স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে এসে বুধবার দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মধ্যবয়স্কা এক মহিলা। দ্রুত অ্যাম্বুলেন্স করে তাঁকে পাঠানো হয় সরকারি হাসপাতালে। হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে প্রায় প্রতিদিনই মানুষের ভীড় বাড়ছে। বুধবার দুপুরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের একটি ক্যাম্পে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এক মহিলা […]

এই মুহূর্তে জেলা

বিশেষ অভিযানে নেমে বাজেয়াপ্ত ৪৫ কেজি চিনা মাঞ্জা। গ্রেফতার ২।

হাওড়া, ২৫ আগস্ট:- চিনা মাঞ্জায় শহরে একের পর এক ঘটনা ঘটতে থাকায় এবার বিশেষ অভিযান চালালো হাওড়া সিটি পুলিশ। ওই অভিযানে ৪৫ কেজি চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করা হয়েছে। দুই জায়গায় পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মা উড়ালপুলেই নয়, চিনা মাঞ্জায় গত কয়েকদিনে দুর্ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলী সেতু, হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজেও। চিনা মাঞ্জায় […]