এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে প্রথম বৈঠকে বসছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।

কলকাতা, ৩ সেপ্টেম্বর:- উদ্দেশ্য রাজ্যে শিল্পে বিনিয়োগের পথে যে কোনও বাধা বিঘ্নের দ্রুত এবং তাৎক্ষণিক অপসারণ। সেই লক্ষ্য কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। পরিকাঠামো বা প্রযুক্তিগত খুঁটিনাটির কারণে রাজ্যের যে সমস্ত বিনিয়োগ প্রকল্প থমকে রয়েছে তাদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে […]

এই মুহূর্তে জেলা

ভ্যাকসিন নিয়ে চরম বিশৃঙ্খলা আরামবাগের চাঁদুরে।

আরামবাগ, ৩ সেপ্টেম্বর:- ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা থেকে চরম উত্তেজনা ছড়ালো আরামবগের চাঁদুরের ভাটার মোড় এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা স্থলে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ও আইসি বরুন ঘোষ। স্থানীয় মানুষের দাবী, সকাল থেকে যারা ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা ভ্যাকসিন পাচ্ছে না। অথচ বাইরে থেকে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা পরিচিত ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে […]

এই মুহূর্তে জেলা

নিকাশি নিয়ে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ব্যাঁটরার নোনাপাড়ায় অবরোধ।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- এর আগে গত ২৭ আগস্ট বেহাল নিকাশির প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাওড়ার ব্যাঁটরার নোনাপাড়ার বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে জল জমার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ কেটে গেলেও সেই সমস্যা না মেটায় আজ শুক্রবার সকালে নোনাপাড়ার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে […]

এই মুহূর্তে জেলা

অনলাইন ক্লাসের মাধ্যমে জয়েন্টের পরীক্ষাথীদের কোচিং ক্লাস শুরু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ সুপার।

হুগলি, ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার এর উদ্যোগে কোভিড পরিস্থিতি তে ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে জয়েন্ট এনট্রাসে পরীক্ষার্থীদের কোচিং ক্লাস শুরু হতে চলেছে। রাজ্যে প্রথম দু বছরের এই অনলাইন কোর্সে হুগলি রুরাল থানা এলাকার ১৭৯ জন ছাত্র ছাত্রী দের নিয়ে শুরু হচ্ছে প্রথম পর্যায়ে ট্রেনিং কোর্স। সপ্তাহে তিন দিন তিন ঘন্টা করে […]

এই মুহূর্তে জেলা

চালকের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- চালকের তৎপরতায় বড় মাপের দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার হিন্দুস্তান পেট্রোলয়ামের গ্যাস রিফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে নিয়ে কলকাতার দিকে যাওয়ার সময়ে ১৬নম্বর জাতীয় সড়কের ধুলাগড় ব্রিজের ওপরে হঠাৎই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন চালক। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন তিনি। প্রথমেই ব্যাটারির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পড়াশুনার মান উন্নয়নে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এর সিলেবাস নিয়ে শিক্ষা সংক্রান্ত একটি পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিবিএসই আইসিএসসিতে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়ে বলেন ক্যারিয়ার গাইডেন্স নামে এই […]

এই মুহূর্তে কলকাতা

ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে উৎসাহ দিতে নতুন নীতি তৈরি করছে সরকার।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্য সরকারনতুন নীতি তৈরি করছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই দুই বিষয়ে নীতি তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে রাজ্যসরকার বিস্তারিত নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান ডাটা প্রসেসিং শিল্পের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের ট্যুইটের জবাব দিলেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে রাজ্যপালের টুইটের জবাব দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন রাজ্যের দিকে আঙুল তোলার আগে রাজ্যপালের উচিত শিল্প ও কর্মসংস্থানের বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকারের আমলে দেশে বেকারত্বের হার গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। রেল, এলআইসি, কোল ইন্ডিয়ার মত একাধিক কেন্দ্রীয় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় জালান কমপ্লেক্সের সামনে পরপর চারটি গাড়ির ধাক্কা, আহত ২।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- হাওড়ায় জালান কমপ্লেক্সের সামনে পরপর চারটি গাড়ির ধাক্কা, আহত ২। বৃষ্টির সময় একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পিছন দিক থেকে আসা বাকি গাড়িগুলো একে অপরকে পিছন থেকে ধাক্কা মারে। একটি বাসসহ পর পর চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ির চালক সহ ২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় […]

এই মুহূর্তে জেলা

বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য বৃহস্পতিবার ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়। বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও বালি ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রায় ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্যারা স্পোর্টস খেলোয়াড়কে এদিন কোভিড ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয় বালির কেদারনাথ আরোগ্য ভবনে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরা নিজেরা এসে কোনও ভ্যাক্সিন কেন্দ্র থেকে এতদিন […]