এই মুহূর্তে জেলা

ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ রিষড়ায়।

হুগলি, ৪ সেপ্টেম্বর:- ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ। চাঞ্চল্য হুগলির রিষড়ায়। শনিবার সকালে হুগলীর উত্তরপাড়া থানার কানাইপুর রামকৃষ্ণ পল্লীতে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অলোক প্রসাদ (১৭)। বাড়ি রিষড়ার বারুজীবি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অলোকের সাথে বারুজীবীরই এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই কিশোরী অন্য […]

এই মুহূর্তে জেলা

লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রীতিমতো থিম করে মন্ডপে লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন অভিনব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে। বাঙালির দুর্গোৎসবে যেমন থিমের মন্ডপ দেখা যায় ঠিক তেমনই এখানে লক্ষ্মীর ভান্ডার তুলে ধরা হয়েছে বিশেষ থিমে। এতে আকর্ষণও বেড়েছে কয়েক […]

Uncategorized এই মুহূর্তে কলকাতা

আগামী ৬ই সেপ্টেম্বর সব গ্রন্থাগার খোলার নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৪ সেপ্টেম্বর:- জনসাধারণের কাছে গ্রন্থাগার পরিষেবা পৌঁছে দিতে আগামী সোমবার ৬সেপ্টেম্বর থেকে জেলায় সমস্ত সরকারি ও সরকার পোষিত সাধারণ গ্রন্থাগারগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে সপ্তাহে তিনদিন সোম, বুধ, ও শুক্রবার লাইব্রেরী খোলা রাখতে হবে। সম্প্রতি গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরীর পৌরোহিত্য আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই দপ্তর থেকে এই মর্মে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের তিন আসনের উপনির্বাচন ৩০ শে সেপ্টেম্বর , বিবৃতি দিয়ে জানালো কমিশন।

কলকাতা, ৪ সেপ্টেম্বর:- নির্বাচন কমিশন রাজ্যের বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের তরফ সে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। একই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর ভোট গননা হবে। ওই দিনই ওডিশার পিপলি কেন্দ্রেও ভোট নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো […]

এই মুহূর্তে জেলা

যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। মানিকপুরে চাঞ্চল্য।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- এক যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। ওই যুবকের নিখোঁজ রহস্যের সমাধান করতে গিয়ে হদিস পেল একটি আন্তঃজেলা মোটরবাইক চুরি চক্রের। প্রায় তিনমাস আগে টাকাপয়সা পাওয়াকে কেন্দ্র করে খুন হতে হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুর থেকে নিখোঁজ হয় শেখ হাসান নামের ওই […]

এই মুহূর্তে জেলা

বিদেশি পাখি পরিবহনে টালবাহানার অভিযোগ , বিক্ষোভ কলকাতার পক্ষীপ্রেমী সংস্থার সদস্যদের।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- বিদেশি পাখির বুকিং নিচ্ছে না রেল, এই অভিযোগে শুক্রবার হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখান কলকাতার দুটি পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা স্বত্তেও বারেবারে আটক করা হচ্ছে খাঁচাভর্তি পাখি। এমনকি দেওয়া হচ্ছে না সঠিক সিজারলিস্টও। এমনই অভিযোগ তোলেন কলকাতার বার্ড ব্রীডার্স অ্যান্ড লাভার্স অ্যাসোশিয়েশন ও পশ্চিমবঙ্গ বিদেশী পক্ষী প্রেমী সংস্থার সদস্যরা। […]

এই মুহূর্তে কলকাতা

বরানগর থেকে কটকে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের প্রধান কার্যালয় তুলে নিয়ে যাবার প্রতিবাদে বিক্ষোভ।

কলকাতা , ৩ সেপ্টেম্বর:- কেন্দ্রে কংগ্রেস সরকার আর সেই সময় রাজ্যে মোটে এসেছে বামফ্রন্ট সরকার। সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু ১৯৭৮ সালে কেন্দ্রীয় সরকারকে বরানগরের অর্থোপেডিক্স প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল করার জন্য জমি দেওয়া হয়। হাসপাতাল গড়ে ওঠে উত্তর পূর্ব ভারতের প্রধান কার্যালয় এবং রিসার্চ সেন্টার এডুকেশন সেন্টার। এখান থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সরঞ্জাম […]

এই মুহূর্তে জেলা

মঞ্চ মমতার “দুয়ারে সরকার” , উধাও রাজনীতি , জ্যোতি বসুর পাদদেশে আবেদন পত্র পূরন লাল সৈনিকদের !

সুদীপ দাস, ৩ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত “দুয়ারে সরকার” প্রকল্প নিয়ে বিধানসভা ভোটের আগে কম বিরোধীতা হয়নি। বিরোধীরা কটাক্ষ করে যমের দুয়ারে সরকার বলতেও ছাড়েননি। এবারে সেই দুয়ারে সরকারের আবেদন পত্র পূরন করতে দেখা গেলো সিপিআইএম কর্মীদের। তাও আবার খোদ সিপিএমের দলীয় কার্যালয়ে। যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর বিশাল প্রতিকৃতির […]

এই মুহূর্তে জেলা

সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- ছাত্রীটি মেধাবী। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে সে কিছুতেই অনার্সে ভর্তি হতে পারছিল না। ভর্তির টাকা জোগাড় করতে না পেরে চিন্তায় পড়েছিল তার পরিবার। সেই খবর জানতে পেরেই এগিয়ে আসেন চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তিনি কলেজে ভর্তির পুরো টাকাই ওই ছাত্রীর হাতে তুলে দেন। এদিনই ওই ছাত্রী বাংলা অনার্স নিয়ে বেলুড়ের লালবাবা […]

এই মুহূর্তে কলকাতা

দার্জিলিং এর ঐতিহ্যশালী চা শিল্পকে রক্ষা করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলো ডি,টি,এ।

কলকাতা, ৩ সেপ্টেম্বর:- ভেজাল ব্যবহারের রমরমা থেকে দার্জিলিং এর ঐতিহ্যশালী চা শিল্পকে রক্ষা করতে সেখানকার ব্যবসায় সংগঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছে। দার্জিলিং চায়ের মান এবং আন্তর্জাতিক সুনাম ধরে রাখতে আশু পদক্ষেপ করার জন্য তাঁরা চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। দার্জিলিং টি অ্যাসোসিয়েশন (ডিটিএ)র চেয়ারম্যান বি কে সারিয়া মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জানিয়েছেন একাংশের […]