হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে। রবিবার সকালে হাওড়া স্টেশনে এর যাত্রারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ডিআরএম, এজিএম সহ রেলের পদস্থ […]
এই মুহূর্তে
ব্যাঁটরা থানা ঘেরাও বাম ছাত্র-যুব সংগঠনের।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- “তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।” এই ইস্যুতে রবিবার সকালে হাওড়ার ব্যাঁটরা থানা ঘেরাও করল বাম ছাত্র-যুব সংগঠন। পশ্চিম হাওড়া এরিয়া কমিটির আহ্বানে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। স্লোগান ওঠে, “নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো”। স্লোগান ওঠে, “নির্যাতনের বিচার চাই। স্বৈরাচারের ক্ষমা নাই”।
একটানা বৃষ্টির জেরে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- একটানা বৃষ্টিতে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে, জলের তলায় ঘরবাড়ি থেকে কৃষি জমি। মাথায় হাত চাষীদের। অভিযোগ নেই সুষ্ঠু নিকাশি। বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই বসবাস করতে হচ্ছে তাদের। অল্প […]
মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি, ডাক্তারদের ধর্না মঞ্চে মমতা।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে। তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান। তাঁকে ঘিরেই ছাত্র ছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে। মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন। বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি। আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের গনতান্ত্রিক অধিকার। পাঁচ মিনিট সময় […]
নিম্নচাপের জেরে একনাগাড়ে বৃষ্টি, নাজেহাল মানুষের জনজীবন।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে গতকাল থেকে নাগারে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষের জনজীবন। কোথাও গাছ পড়ছে তো কোথাও রাস্তা নদীর চেহারা নিচ্ছে। ব্যান্ডেল বালি মোড় থেকে স্টেশন যাওয়ার স্টেশন রোড জলের তলায়। রাস্তার পাশের দোকানে জল ঢুকে যায়। দোকানপাট বন্ধ। ব্যান্ডেল স্টেশনের সাবওয়ের তলায় জল বিপদসীমার উপর […]
আর জি করের বিচার চেয়ে প্রতিদিন তারিখ বদল চা দোকানির।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- বলিউড সিনেমায় সানি দেওয়ালের একটি জনপ্রিয় সংলাপ রয়েছে তারিখ পে তারিখ মিলতি রাহি, লেকিন ইনসাফ নাহি মিলা। হুগলির বলাগড়ের এমনই এক চা বিক্রেতা রয়েছে যিনি প্রতিদিন আরজি করের ঘটনার বিচার চেয়ে তারিখ বদলে যান। তিনি ক্রেতাদের মনে করিয়ে দেন তিলোত্তমার বিচার পাইনি ৩৪ দিন পরেও। আরজি করে তরুণী চিকিৎসক কে ধর্ষণ করে […]
মানুষকে উৎসবমুখি হতে আবেদনের পাশাপাশি চিকিৎসকদের কাজে ফেরার আবেদন রচনার।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- তাঁত বস্ত্র মেলায় নিজে কাপড় কিনলেন, মানুষকে উৎসব মুখি হতে আবেদন জানালেন, জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরার ডাক দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে গোটা রাজ্য। নারী নিরাপত্তা ও বিচার চেয়ে আন্দোলনে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন অভিযানও ডাক দিয়ে টানা অবস্থান বিক্ষোভ […]
বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটিতে।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী উদ্ধার করেন হোয়াইট লিপ পাইথন। সাপটি যেমন একাধারে বিরল একই সঙ্গে বহুমূল্য আন্তর্জাতিক বাজারে।বৈদ্যবাটি ১৪ নম্বর ওয়ার্ড খড়পাড়া এলাকায় শেওড়াফুলি তারকেশ্বর শাখার ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন অরিন্দম চক্রবর্তী। […]
আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]
মালিপাঁচঘড়ায় বিস্ফোরণ, আহত ২।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বোমা জাতীয় কিছু ফেটে বিস্ফোরণের ঘটনায় এক মহিলা সহ ২ জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য ঘুসুড়ির টি এল জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা দুজনেই সাফাই কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধ কারখানার […]











