কলকাতা, ৮ অক্টোবর:- উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি উপভোগ করবেন তাঁরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২০ সালে আম বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেননি করোনা অতিমারীর কারণে। তবে চলতি বছরে […]
এই মুহূর্তে
সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী।
হাওড়া, ৮ অক্টোবর:- সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী। শুক্রবার সকালে হাওড়ার ধূলাগোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছির গড়ফা ব্রিজের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাসযাত্রী। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে […]
যুবকের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য।
হাওড়া, ৭ অক্টোবর:- এক নির্মীয়মান বহুতলের ভূগর্ভস্থ জলাধারের ভিতর থেকে মিললো এক যুবকের দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় দেহটি উদ্ধার হয় হাওড়া থানা এলাকার ইষ্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন নুর মহম্মদ মুন্সী লেন থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ আসিফ (১৯)। বাড়ি ওই এলাকাতেই। ভূগর্ভস্থ জলাধারে ওই যুবক ডুবে মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে […]
একই পাড়ায় তিন তিনটি বনেদি বাড়ির পুজো ঘিরে আজো উন্মাদনা এলাকার মানুষের।
মহেশ্বর চক্রবর্তীঃ, ৭ অক্টোবর:- হুগলির আরামবাগ ব্লকের কেশবপুর অঞ্চলে একই পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে ঘোষ বাড়ি, সরকার বাড়ি ও দত্ত বাড়ির দুর্গা পূজো। পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, এই তিনটি বাড়ির পুজোতেই দেবী চতুর্ভুজা রুপে আবির্ভূত হন। এই তিন বনেদি বাড়ির পূজোর শুভ সূচনা হয়েছিল ১৮৬৭ সালে। সরকার বাড়ির প্রতিমা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে থাকেন। […]
পুজোর মরশুমে করোনা সংক্রমন ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ অক্টোবর:- পুজোর মরশুমে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে পুজো শুরু হচ্ছে। তার আগে আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ […]
বন্যায় নিয়ে গেছে সব কিছুই , রেখে গেছে শুধু শূন্যতা , আর চারিদিকে ধ্বংসের চিহ্ন।
মহেশ্বর চক্রবর্তী, ৭ অক্টোবর:- সর্বগ্রাসী বন্যায় নিয়ে গেছে সব কিছুই। রেখে গেছে শুধু অনন্ত শূন্যতা আর শূন্যতা। চারিদিকে ধ্বংসের চিহ্ন। একটা গ্রামেই ৭০ থেকে ৮০টি মাটির বাড়ি ও বেশ কয়েকটি পাকার বাড়ি বন্যার জলে ভেঙে ধুলিসাৎ করে দিয়েছে। সম্পুর্ন ও আংশিক মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েতে প্রায় দেড় হাজার আবেদনপত্র জমা […]
দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত।
কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল […]
খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।
ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]
উপনির্বাচনে জয়ের পর বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরে এবার বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি। মমতার সঙ্গে জঙ্গিপুরের জয়ী প্রার্থী জাকির হুসেন ও শমসেরগঞ্জের জয়ী প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। তিনজনকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তারপরেই পরিষদীয় […]
ভারতে চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হলো।
কলকাতা, ৭ অক্টোবর:- ভারতের চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবারের কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন কলকাতার তিন সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক, সংবাদ প্রতিদিনের সাংবাদিক কিংশুক প্রামানিক, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর প্রতিনিধি হিসেবে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক […]











