হুগলি, ৮ নভেম্বর:- উচ্চ শিক্ষাদফতরের নির্দেশ ছাড়া কোনো প্রকার অস্থায়ী কর্মী নিয়োগ না করার নির্দেশ থাকলেও সেই নির্দেশাবলীকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলি জেলার খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের বিভিন্ন অস্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমাজুড়ে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক বিক্ষোভ চাকুরী প্রার্থীদের। অবশেষে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ […]
এই মুহূর্তে
আগামী বছর ফের রাজ্যে হয়ে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন।
কলকাতা, ৮ নভেম্বর:- অতিমারীর আবহে দু বছর স্থগিত থাকার পর আগামী বছর রাজ্যে ফের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এখন বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী, […]
১১২ টি পুরসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারিতে তিন দফায়।
কলকাতা, ৮ নভেম্বর:- আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করার জন্য রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে পুর ভোটের যে নির্ঘণ্ট কমিশনের কাছে পাঠানো হয়েছে তা অনুযায়ী আগামী ২২ শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন পুর ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ২২ […]
সুব্রত মুখোপাধ্যায় রাজনীতির উত্তম কুমার – ফিরহাদ হাকিম।
কলকাতা, ৮ নভেম্বর:- স্মৃতির সরণি বেয়ে আজ রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধী দলের সব সদস্যই সুব্রত মুখার্জিকে আন্দোলনের অপর নাম বলে অভিহিত করেন। আলোচনায় সকলেই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করেন। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক শোক প্রস্তাব উত্থাপন করে প্রয়াত মন্ত্রী তথা […]
জগদ্ধাত্রীর আরাধনায় শেষ মুহুর্তের প্রস্তুতি চন্দননগরে।
সুদীপ দাস, ৮ নভেম্বর:- মাঝে আর মাত্র একটি দিন। ষষ্ঠী থেকে জগদ্ধাত্রীর আরাধনা শুরু হবে চন্দননগরে। পঞ্চমীর দিন তাই শেষ মুহুর্তের প্রস্তুতি চললো চন্দননগরে। শোভাযাত্রা বন্ধ হওয়ায় এবার চন্দননগরে উপরি পাওনা স্ট্রিট লাইট। গোটা চন্দননগর-ভদ্রেশ্বর শহর জুড়ে স্ট্রিট লাইট লাগানোর কাজ চলছে। মন্ডপে মন্ডপে চলছে থিমের কাজ। পাশাপাশি কোথাও মৃন্ময়ী মাকে সাজানোর কাজ চলছে, তো […]
পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান চাকুরীপ্রার্থীদের।
সুদীপ দাস, ৮ নভেম্বর:- নিয়োগের দাবীতে এবার ডিভিশনাল কমিশনারকে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা। সোমবার রিতীমত পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান করতে আসেন ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকুরী না পাওয়া কয়েকশো প্রার্থী। আন্দোলনের শিরোনাম ছিলো “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর”। প্রার্থীদের বক্তব্য সাত বছর অতিক্রান্ত হলেও তাঁরা চাকরি পাননি। তাঁদের দাবী ২০২০ সালের ১১ই […]
হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ে আগুন।
হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এমনিতেই পাহাড়প্রমাণ জঞ্জালের স্তূপ। আর তাতেই আগুন লাগল সোমবার সকালে। এদিন বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ভাগাড়ের জঞ্জালের স্তুপে আগুন লাগে। এলাকার বাসিন্দারাই এই আগুন দেখতে পান। খবর দেন দমকলে। আবর্জনার মধ্যে থাকা মিথেন গ্যাস সূর্যের তাপের সংস্পর্শে আসায় জঞ্জালে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে […]
হাওড়া শহরে বর্জ্য সংগ্রহের জন্য নতুন ১১টি গাড়ির উদ্বোধন করলেন পুর চেয়ারপার্সন।
হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়ায় প্রতিদিন প্রায় ৮০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য জমা হয়। কিন্তু সেই বর্জ্য সরানোর সুপরিকল্পিত কোনও ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত ছিলনা। সেই নাজেহাল অবস্থা কাটাতে গত বছর ২০২০ সালে হাওড়া পুরনিগমের ২২ নং ওয়ার্ডে একটি পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছিল। সেখানে প্রতিটি বাড়িতে ২টি করে বর্জ্য জমা করার জন্য বিন দেওয়া হয়েছিল। এর […]
দশদিনের মধ্যেই ডাকাতির গহনা উদ্ধার , শ্রীরামপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১।
হুগলী, ৮ নভেম্বর:- মাসি ও পরম আত্মীয় টোপ দিয়ে গ্যাস সিলিন্ডার সাপ্লাই করতে এসে ডাকাতি করল গ্যাস সাপ্লাই যুবক। গত মাসের ২৯ তারিখের রাতে দিপালি সেন(৭০)শ্রীরামপুরের বেনিয়াপাড়া লেন চাতরায় বাড়িতে চুরি হয়। ডাকাতির মধ্যে বেশী ছিল সোনার গহনা। ঘটনায় অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর আসে যারা ডাকাতির সাথে […]
আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের।
কলকাতা, ৮ নভেম্বর:- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের অচলাবস্থা ও অনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ই কমিটিকে […]











