কলকাতা, ৯ নভেম্বর:- মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য বিধানসভায় আজ নারীর ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক আলোচনায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই ১কোটি ৩৩লক্ষ মহিলা লক্ষীর ভান্ডারের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে […]
এই মুহূর্তে
হাওড়ায় মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৯ নভেম্বর:- ঘরের মধ্যে থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ায়। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দেখেন ঘরের মধ্যে ঝুলছে মা ও ছেলের দেহ। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় […]
রাজ্য মন্ত্রীসভার বেশ কয়েকটি দপ্তরের রদবদল।
কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়া রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে মুখ্যমন্ত্রী আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। বিধানসভা ভবনে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর অর্থবিষয়ক প্রধান উপদেষ্টা নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র এই পদের দায়িত্ব পাচ্ছেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নতুন পদেও […]
নতুন সাজে সজ্জিত মাহেশ জগন্নাথ মন্দির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।
হুগলি, ৯ নভেম্বর:- শ্রীরামপুর বাসির বহুদিনের দাবি ছিল ঐতিহাসিক জগন্নাথ মন্দির ও সংস্কার করা হোক, সেই দাবি মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক স্থানটিকে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করেন। বিভিন্ন সময়ে প্রায় ৭ কোটি টাকা অর্থ দেওয়া হয় এই মন্দির সংস্কারের জন্য। বেশ কয়েক বছরের মধ্যে জগন্নাথ মন্দির, তার মাসির বাড়ি, জগন্নাথ ঘাট […]
হাওড়ার জগৎবল্লভপুরে প্রাচীন দক্ষিণাকালী মন্দিরে দুঃসাহসিক চুরি।
হাওড়া, ৯ নভেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুর অঞ্চলে বাটান নেতাজি বালক সংঘের দক্ষিণা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিমার সমস্ত সোনার গয়না চুরি হয়। মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী, প্রণামী বাক্স চুরি হয়। আজ সকালে মন্দির খুলতে এসে ঘটনা জানাজানি হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক […]
বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়ায় নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়ায় নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের আগুন দাম নিয়েও এদিন বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখার সময় নাম না করে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, যে ৪ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে তা রাজ্য গুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক। টিকাও […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]
বাবা, মা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
হুগলি, ৯ নভেম্বর:- মা, বাবা ও বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধনিয়াখালি থানার দশঘড়া রায়পাড়া এলাকায়। মৃতরা হলো বাবা অসীম ঘোষাল(৬৮), মা শুভ্রা ঘোষাল(৬০) এবং বোন পল্লবী চ্যাটার্জি(৩৮)। যুবকের নাম প্রমথেশ ঘোষাল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দশঘরা রায় বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছিলেন ঘোষাল […]
নতুন নির্দেশিকা জারি না হলে , নাইট কার্ফুই বলবৎ থাকছে চন্দননগর জগদ্ধাত্রীতে।
হুগলি, ৮ নভেম্বর:- চন্দননগর রবীন্দ্র ভবনে সোমবার সন্ধায় সাংবাদিক বৈঠক করেন চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ।তিনি বলেন, এবার চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৩০০ পুজোর অনুমতি দেওয়া হয়েছে অনলাইনে। অফিসার কনস্টেবল এস পি এডিশনাল এসপি, ডিএসপি, সাব ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার এবং কনস্টেবল ও ৬০০ জন অস্থায়ী হোমগার্ড সহ প্রায় দের হাজার পুলিশ মোতায়েন থাকবে জগদ্ধাত্রী […]
পুর নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো কর্মসূচি বামেদের।
হাওড়া, ৮ নভেম্বর:- অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন চলো ও গণ ডেপুটেশন কর্মসূচি নিলো হাওড়া জেলা বামফ্রন্ট। সোমবার বিকেলে বঙ্গবাসী মোড়ে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরসভার গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। পরে বামফ্রন্টের এক […]











