এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমন অমিত মিত্রের।

কলকাতা, ১০ নভেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কার্যকারিতা নিয়ে ফের প্রশ্ন তোলায় রাজ্যের সদ্যপ্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নবনিযুক্ত প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। একদিন আগে বিজয়া সম্মেলনে শিল্প সম্মেলনকে সফল করতে সব রকমের সহায়তার আশ্বাস দেওয়ার পর সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা বিষ্ময়কর বলে অমিত বাবু মন্তব্য করেন।আজ পাল্টা টুইট […]

এই মুহূর্তে জেলা

সুরজিৎ সাহাকে বহিষ্কার করলো দল।

হাওড়া, ১০ নভেম্বর:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পরে সুরজিৎ সাহাকেই পার্টি থেকে বহিষ্কার করে দল। বুধবার সন্ধ্যায় এই বহিষ্কার প্রসঙ্গে সুরজিৎ সাহা বলেন, বিজেপি আমার বুকে আছে। আমাকে বিজেপি থেকে বহিষ্কার করলেও আমার মন থেকে বিজেপিকে মোছা যাবে […]

এই মুহূর্তে কলকাতা

স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণে অসম্মত হলেই , সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের মত কড়া পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ১০ নভেম্বর:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়ার লাগাতার অভিযোগের প্রেক্ষিতে এর আগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার।ফোন ও হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর জন্য চালু হয়েছে টোল ফ্রি নম্বর। স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণে অসম্মত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছে নবান্ন। এর সুফল ফলেছে হাতেনাতে। এবার স্টুডেন্ট ক্রেডিট […]

এই মুহূর্তে জেলা

প্রকাশ্যে এইভাবে বলা ঠিক নয় , সুরজিৎ এর বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিলীপ।

হাওড়া, ১০ নভেম্বর:- বুধবার হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে এসে সুরজিৎ সাহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পার্টির ভিতর কিছু হলে পার্টির ফোরামে বলা হয়। দলীয় কর্মীদের সমস্যা, বক্তব্য থাকতেই পারে। তবে তা বলার এবং সমাধানেরও জায়গা আছে। সবকিছু বাইরে বলার জিনিস নয়। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাই বলুন সর্বসমক্ষে তা বলার নয়। যদি […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দু সৎ কিনা আগে সার্টিফিকেট দিক। প্রশ্ন তুললেন হাওড়ার বিজেপি সভাপতি।

হাওড়া, ১০ নভেম্বর:- পুরভোটের প্রাক্কালে কলকাতা ও হাওড়া জেলাকে নিয়ে মঙ্গলবারই নির্বাচন কমিটি গঠন করেছে বিজেপি৷ বিধানসভা ভোটে হাওড়া জেলায় বিজেপির বিপর্যয়ের দায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, আপনারা জিতবেন হাওড়া পুরসভা ? এক নেতা আরেক নেতার নামে কুৎসা করছেন। আমি হাওড়া জেলার এক নেতাকে জানি যাঁর অরূপ রায়ের সঙ্গে দহরম মহরম। স্বাভাবিকভাবেই […]

এই মুহূর্তে কলকাতা

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্রিজ কোর্সের আওতায় আনা হবে।

কলকাতা, ১০ নভেম্বর:- ১৬ তারিখ স্কুল খোলার পর আগে পুরনো ক্লাসের পড়া ঝালিয়ে নিয়ে তবেই নতুন সিলেবাসে হাত দেওয়া হবে বলে রাজ্যের শিক্ষা দফতর পরিকল্পনা নিয়েছে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজ কোর্সের আকারে এই পাঠ্যক্রম চালানো হবে। প্রথম পর্যায়ে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই ব্রিজ কোর্সের আওতায় আনা হবে। যার জন্য স্কুলগুলিকেনির্দিষ্ট […]

এই মুহূর্তে

কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে আগামী শুক্রবার বৈঠক ডাকলো কমিশন।

কলকাতা, ১০ নভেম্বর:- কলকাতা ও হাওড়ার পুর ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আগামী শুক্রবার বৈঠক ডেকেছে। ওইদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সহ অন্যান্য আধিকারিকরা কলকাতা উত্তর ও দক্ষিণ এবং হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। জানা গিয়েছে, […]

এই মুহূর্তে জেলা

কালীপুজোর দিন থেকে নিখোঁজ ব্যবসায়ী। তদন্তে মালিপাঁচঘড়া পুলিশ।

হাওড়া, ১০ নভেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার সালকিয়া মাতৃমাল লোহিয়া লেনের বাসিন্দা পার্থজ্যোতি ঢ্যাং (৫৮) গত প্রায় ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত কালীপুজোর দিন দুপুরে বাড়ি থেকে ব্যবসার টাকা কালেকশনের জন্য বের হন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির লোক প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও শেষপর্যন্ত কোথাও খোঁজ না […]

এই মুহূর্তে জেলা

ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার।

হাওড়া, ১০ নভেম্বর:- ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। উপস্থিত ছিলেন ডিসি হেড কোয়ার্টার, ডিসি সাউথ, ডিসি নর্থ ও এসিপি সেন্ট্রাল। ছট পুজো উপলক্ষে এবার পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এবিষয়ে ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ছট পুজোর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাওড়া […]

এই মুহূর্তে জেলা

জাঁকজমকভাবেই পালিত হচ্ছে খানাকুলের জগদ্ধাত্রী পূজা।

মহেশ্বর চক্রবর্তী, ১০ নভেম্বর:- রাজ্যে চন্দননগরের পর বিখ্যাত জগদ্বাত্রী পুজো দেখা যায় হুগলির খানাকুলেরর রাজহাটিতে। বন্যাপ্রবণ রাজহাটি শারদোৎসব পালন করে জগদ্ধাত্রী পুজোয়। কেননা প্রায় প্রত্যেক বছরই খানাকুলের ২৪ টা পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত হয়।এই বছরও তিনবার ভয়াবহ বন্যার শিকার খানাকুল।তাই খানাকুলের মানুষ দুর্গা পুজো বদলে জগদ্বাত্রীপুজোকে শারদ উৎসব হিসাবে বরন করে নেয়।হুগলি জেলার চন্দননগর, […]