কলকাতা, ১১ নভেম্বর:- বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। শুক্রবার রাজ্যে আসছেন তিনি। নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও ডিজি মনোজ মাল্যব্যের সঙ্গে। কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি হয় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যে রাজ্যে সেখানে বিএসএফ-এর কাজের এলাকা হবে […]
এই মুহূর্তে
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত খানাকুল।
খানাকুল, ১১ নভেম্বর:- সামনেই তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি নির্বাচন। কিন্তু তার আগেই তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল খানাকুল। তৃনমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিলো দলে নাকি কোনও গোষ্ঠী দ্বন্দ্ব করা যাবে না। তা সত্ত্বেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলি জেলার খানাকুলে তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্ব। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা খানাকুলে। এদিন খানাকুল এক নম্বর ব্লকের […]
দলীয় কার্য্যালয়ের সামনে বহিষ্কৃত নেতা সুরজিৎ সাহার বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা।
হাওড়া, ১১ নভেম্বর:- এবার দলীয় কার্য্যালয়ের সামনেই বহিষ্কৃত সভাপতি সুরজিৎ সাহার বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। বুধবার বিকেলে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করেছিল দল। বৃহস্পতিবার হাওড়ার পঞ্চাননতলায় জেলা অফিসের সামনে বিজেপি কর্মীরা বহিষ্কৃত জেলা সভাপতি সুরজিৎ সাহার ফ্লেক্সে থাকা ছবি পোস্টার দিয়ে ঢেকে দেন। এদের বক্তব্য, “সুরজিৎ সাহাকে গতকালই দল […]
তৃণমূলের বি-টিম দিয়ে পুরভোটে জেতা যাবেনা। বললেন বহিষ্কৃত বিজেপি সভাপতি সুরজিৎ।
হাওড়া, ১১ নভেম্বর:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে মুখ খুলে বুধবার বিকেলে দল থেকে বহিষ্কৃত হন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। আর বহিষ্কৃত হবার পর সুরজিৎবাবু কি তৃণমুল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। যদিও বৃহস্পতিবার সুরজিৎ সাহা এবিষয়ে সরাসরি কিছু বলতে চাননি। বরং তাঁর ইঙ্গিতপূর্ণ জবাব ভবিষ্যতের […]
রাজ্যের আইন শৃঙ্খলাকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা, ১১ নভেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে পুরনো থানার এলাকা পুনর্বিন্যাস করা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন নতুন পুলিশ কমিশনারেট এবং বহু থানা। এইসব থানা পরিচালনার জন্য পুলিশের বিভিন্ন স্তরে বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়েছে। এই পর্যায়ে […]
শিল্পপার্ক গড়ে তোলার ক্ষেত্রে জমির সীমায় ন্যূনতম ছাড় রাজ্যের।
কলকাতা, ১১ নভেম্বর:- শিল্প পার্ক গড়ে তোলার ক্ষেত্রে জমির ন্যূনতম সীমায় ছাড় দিয়েছে রাজ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরেই রাজ্যে নতুন শিল্প স্থাপনের দিগন্ত খুলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। জানা গেছে জমির সিলিং সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় রাজ্য সরকার এবার উত্তরবঙ্গে ১৫ টি নতুন শিল্প পার্ক গড়ে তোলার জন্যে ছাড়পত্র দিতে চলেছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি […]
সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুজোপাঠ শুরু চন্দননগরে।
সুদীপ দাস, ১১ নভেম্বর:- বৃহস্পতিবার মহাসপ্তমী। এদিন সকালে চন্দননগরের মন্ডপে মন্ডপে শুরু হয় পুজোপাঠ। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনা চলে। একাধারে মায়ের পুজো নিয়ে ব্যাস্ত উদ্যোক্তারা। অন্যদিকে এদিন সকাল থেকেই চন্দননগরে প্রতিমা দর্শনে চলে আসেন দূর-দূরাম্ত থেকে আগত দর্শনার্থীরা। সকাল থেকেই বড়দের হাত ধরে কচিকাচাদের আনাগোনা শুরু হয় চন্দননগরের রাস্তাঘাটে। মন্ডপে […]
রীতি মেনেই ছট পুজোয় সামিল হুগলি জেলাবাসী।
মহেশ্বর চক্রবর্তী, ১১ নভেম্বর:- হুগলি জেলা জুড়ে রীতি মেনে ছট পুজোয়া সামিল জেলাবাসী।মুলত হিন্দি ভাষী মানুষেরা এই পুজো অংশ গ্রহন করলেও উৎসবে সামিল হুগলি জেলার মানুষ। গঙ্গার নদীর ঘাট থেকে শুরু করে দামোদর, মুন্ডেশ্বরী,দ্বারকেশ্বর নদীর ঘাটগুলিতে ছট পুজো হতে দেখা যায়।ছট পুজোর দ্বিতীয় দিনে আরামবাগের দ্বারকেশ্বর নদীর ঘাটে ভোরবেলা ব্যাপক ভক্ত সমাগম হয় এবং সুর্যের […]
ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভীড়।
হাওড়া, ১১ নভেম্বর:- লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের গঙ্গার ঘাট অভিমুখে যেতে দেখা গেল। সেখানে দীর্ঘক্ষণ পুণ্যার্থীরা গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন সূর্য ওঠার অপেক্ষায়। সূর্যের আলো ফোটার পর শুরু হয় সূর্যদেবের পুজো, আরাধনা। সূর্যদেবের পুজো করার পরে পুণ্যার্থীরা ঘরের উদ্দেশ্যে রওনা দেন। হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাটে লক্ষাধিক মানুষের উপচে পড়া […]
ওরা দিকশুন্য হয়ে গেছে গুরাপে শুভেন্দুর বক্তব্যের পাল্টা চন্দ্রিমা।
হুগলি, ১০ নভেম্বর:- ওরা দিকশুন্য হয়ে গেছে গুরাপে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সন্ধ্যায় সিঙ্গুর রতনপুর উদয় সংঘের ৪২ তম বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি আরো বলেন, ওরা নিজেদের আয়নায় মুখ দেখুক, কেন্দ্র কোথায় কোথায় […]











