এই মুহূর্তে জেলা

জগাছা-কান্ডে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত।

হাওড়া, ৩১ জানুয়ারি:- ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল হাওড়ার জগাছা থানার উনসানি এলাকায়। জমির মালিক দলবল এনে বুলডোজার জেসিবি মেশিন দিয়ে ঘর ভাঙতে আসে। তখনই বচসা শুরু হয়। এলাকার লোকের অভিযোগ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর লোকজন নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করে জমির মালিক। এরপরই উত্তেজনা বেড়ে যায়। বেশ কয়েকজনকে বন্দুকের বাট […]

এই মুহূর্তে জেলা

মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।

হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জয়হিন্দ বাজারে পথচলতি মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ।

হাওড়া, ৩১ জানুয়ারি:- হাওড়ার রামকৃষ্ণপুর এলাকার জয়হিন্দ বাজারে পথচলতি মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হল। রবিবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী মোহন বসু এবং অয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এদিন প্রায় তিন শতাধিক মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। মোহন বসু জানান, জয়হিন্দ বাজারে এদিন ক্রেতা বিক্রেতাদের মাস্ক বিলি করা হয়। […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে হওয়ার সম্ভাবনা ছিল ন্যানোর কারখানা , শেষমেষ হতে চলেছে মাছের ভেড়ি।

সুদীপ দাস, ৩০ জানুয়ারি:- হওয়ার সম্ভাবনা ছিল টাটার ন্যানো কারখানা, হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি। শনিবার থেকে সিঙ্গুরের টাটা কারখানার জমিতেই মাছ চাষের ভেড়ি করার জন্য বড় বড় পুকুর তৈরির কাজ শুরু করছে রাজ্য সরকার। এই নিয়েই সিঙ্গুরে বিভিন্ন রাজনৈতিক মহলে রীতিমতো তরজা শুরু হয়েছে। হুগলি জেলার সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমি নিয়ে আন্দোলনের পথ […]

এই মুহূর্তে জেলা

কয়েকদিন ধরেই মৃত মেয়ের দেহ আগলে রইলেন বৃদ্ধা মা।

হাওড়া, ৩০ জানুয়ারি:- প্রায় কয়েকদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে পড়ে রইলেন মা। রবিবার সকালে এই খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শিবপুর থানা এলাকার মল্লিকপাড়ায়। জানা গেছে, বৃদ্ধা দীপালি মল্লিক (৭০), তাঁর মেয়ে শ্যামলী মল্লিককে (৪৫) নিয়ে বাড়িতে একাই থাকতেন। মাস দুয়েক ধরে তাঁরা দু’জনেই অসুস্থ ছিলেন। হাঁটাচলার ক্ষমতা ছিল না। বাড়ির লাগোয়া আত্মীয় স্বজনরা […]

এই মুহূর্তে জেলা

পুরভোটের আগে বিজেপির সংগঠনে ভাঙ্গন আরামবাগে।

আরামবাগ, ৩০ জানুয়ারি:- হুগলির আরামবাগে পৌর ভোটের আগে বিজেপির সাংগঠনে ভাঙ্গন। প্রায় ৪২ জন সক্রিয় কর্মী বিজেপি থেকে তৃনমুল যোগদান। এদিন আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃনমুল নেতৃত্ব। এরপর সাংবাদিক বৈঠকের মাধ্যমে ৪২ টি বিজেপি পরিবারের সদস্যদের হাতে তৃনমুলের দলীয় পতাকা তুলে দেয় তৃনমুল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক […]

এই মুহূর্তে জেলা

গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের।

উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ব্যারাকপুর গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখর। সস্ত্রীক তিনি ব্যারাকপুর গান্ধী ঘাট এসে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তার আগে দেশাত্মবোধক গান এবং সর্বধর্ম প্রার্থনা সভায় অংশ […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের সব স্কুল কলেজ খোলার দাবিতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল হাওড়ায়।

হাওড়া, ৩০ জানুয়ারি:- রাজ্যে পানশালা খোলা অথচ পাঠশালায় ঝুলছে তালা। অবিলম্বে রাজ্যের সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের ডাকে হাওড়া পুরসভা ৩৮ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জিহাট বাসস্ট্যান্ড থেকে রবিবার সকালে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দীপশিখা ভৌমিকের নেতৃত্বে এদিন ওই প্রতিবাদ […]

এই মুহূর্তে জেলা

গোয়ায় তৃণমূলের ইস্তেহার প্রকাশকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ দিলীপের।

সুদীপ দাস, ৩০ জানুয়ারি:- গতকালই গোয়ার বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় তৃণমূলের ইস্তেহার প্রকাশকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করলেন বিজেপি। রবিবার চন্দননগরে প্রাতঃভ্রমন করতে বেড়িয়ে দিলীপবাবু বলেন গোয়াতে ওদের লোকই নেই সেখানে আবার ইস্তেহার প্রকাশ। পাশাপাশি গতকাল রাতে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতা খুন হওয়া নিয়ে দিলীপবাবু বলেন খুন সারা […]

এই মুহূর্তে কলকাতা

স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়ালো রাজ্য।

কলকাতা, ২৯ জানুয়ারি:- স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পত্তি কিনতে গেলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে দুই শতাংশ। শনিবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে সরকার জানিয়েছিল, স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতবছর জানা যায়, কোভিড অতিমারীর জন্য সম্পত্তির ক্রয়বিক্রয় কমে গিয়েছে। এরপরে গত জুলাই […]