সুদীপ দাস, ৩ ফেব্রুয়ারি:- স্কুলেই স্কুল করাতে হবে এই দাবীতে হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিতে উপস্থিত হুগলী গার্লস হাই স্কুলের অভিভাবকরা। রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গন কর্মসুচিকে বাস্তবায়িত করতে বুধবার থেকেই হুগলীর সদর শহর চুঁচুড়ার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতির বৈঠক শুরু হয়েছে। বুধবারই শহরের বিনোদিনী গার্লস হাই স্কুল সহ একাধিক স্কুলের অভিভাবকরা পাড়ায় […]
এই মুহূর্তে
ডুমুরদহে ভেজাল দুধের কারবারের হদিস।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- হুগলির বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারবারের হদিস মিলল। তিনজনকে গ্রেফতার করে ভেজাল সামগ্রী ও বহু সরঞ্জাম আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধায় ডুমুরদহে ওই ভেজাল দুধের কারখানায় হানা দেয় পুলিশ। যেখানে খাটালের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু,সিআই মগড়া অরূপ ভৌমিক, ওসি […]
শ্রীরামপুরে ব্যবসায়ীকে খুনের হুমকি টোটো চালকদের বিরুদ্ধে , প্রতিবাদে দোকান বন্ধ করে থানা ঘেরাও।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- ব্যবসায়ীদের খুন করার হুমকি টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে সমস্ত দোকান বন্ধ করে দিল ব্যবসায়ীরা। শ্রীরামপুর স্টেশন চত্বরের ঘটনা। একই সাথে শ্রীরামপুর থানা ঘেরাও ঘেরাও করে বিক্ষোভ ব্যবসায়ীদের। তাদের অভিযোগ বুধবার সন্ধ্যায় অটোচালকদের কয়েকজন এসে স্টেশন চত্বরে থাকা এক ব্যবসায়ীকে হুমকি দেয় খুন করার। তারই প্রতিবাদে তারা একজোট হয়ে স্টেশন চত্বরে থাকা সমস্ত […]
দুয়ারে রেশনের মত পাড়ায়-পাড়ায় শিক্ষাঙ্গন বাস্তবায়িত হবে না, রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর।
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- ফলাফল যাই হোক না কেন, চার পুরনিগম নির্বাচনের আগে এক চুলও জমি ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টি। চন্দননগর সহ অন্য তিন পুরনিগম নির্বাচনে বিজেপির মরিয়া প্রচার দেখে আপাতত সেটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি সপ্তাহে ২য় বারের জন্য চন্দননগর পুরনিগম নির্বাচন উপলক্ষ্যে হুগলীতে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন […]
চলন্ত বাসের টায়ার পাংচার ঘটে বিপত্তি। ওই অবস্থাতেই ছুটল বাস। আটক চালক।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- রবিবার ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে টায়ার ফেটে মিনিবাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই ঘটনায় দুই শিশু-সহ অনেক যাত্রী আহত হয়েছিলেন। বাসের রিসোলিং টায়ারের জন্যই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তারপরেও চালকদের টনক নড়েনি। বুধবার বিকেলে দেখা গেল টায়ার পাংচার অবস্থায় যাত্রী নিয়ে একটি মিনি বাসকে দ্রুত গতিতে ছুটে যেতে। হাওড়ার […]
স্কুলের মধ্যেই ব্যাপক মারামারি প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের।
নদীয়া, ২ ফেব্রুয়ারি:- স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষক এর মধ্যে ব্যাপক মারামারি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা ঘিরে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেখানো […]
৩বছর প্রেমের পর ১২বছরের বিবাহিত জীবন ছেড়ে নতুন প্রেমিকের সাথে পলাতক গৃহবধু!
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- বাইরে থেকে কাজ করে দীর্ঘদিন পর বাড়ি ফিরেছিলেন বছর কুড়ির তরুন। এক দেখাতেই ইয়ং-ড্যাশিং সেই যুবকের প্রেমে পরেছিলেন পাশের এলাকার বছর ১৫-র কিশোরী। বছর তিনেক চুটিয়ে প্রেমের পর চার হাত এক হয় তাঁদের। বিয়ের বছর খানেক পরই প্রথম পুত্র সন্তানের জন্ম দেয় তরুনি। বছর ছ’য়েক পর আরও এক পুত্র সন্তানের মুখ […]
বেসুরো সুবীরের সুর বদল, আড়াই বছর পর হুগলী সাংগঠনিক অফিসে বিজেপির প্রাক্তন সভাপতি!
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- দিন কয়েক আগেই বেসুরো হয়েছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। নিজের বাড়ি থেকেই দলের বর্তমান নেতৃত্বদের বিরুদ্ধে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুবীর নাগ। জেলা নেতৃত্বদের মধ্যে হুগলী লোকসভার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে অভিযোগ করেছিলেন তিনি। দিন কয়েক আগে চুঁচুড়ার পেয়ারাবাগানে সুবীর নাগের পাড়ার একটি […]
আগামীকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- রাজ্যের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য আগামিকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি। সম্পূর্ন করোনা বিধি মেনে এই কর্মসূচি চালু করার জন্য বিদ্যালয় শিক্ষা দফতরের তরফে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাড়ায় শিক্ষালয় […]
শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যেতে পারবে স্কুলে।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- করোনার আরেকটা ধাক্কা কাটিয়ে আবারও রাজ্যে খুলছে স্কুল। শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীরা পড়ুয়ারা যেতে পারবে স্কুলে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় দীর্ঘদিন বন্ধ থেকেছে স্কুল। আবার সংক্রমণ কাটতে স্কুল খোলা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় এর আগে অতিমারী কালে স্কুল খুলেছে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য। দু’বছর স্কুলের বাইরে […]











