এই মুহূর্তে জেলা

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিক্ষোভ আরামবাগে।

আরামবাগ, ৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের প্রার্থী তালিকা ঘোষনার পরেই আরামবাগের কালিপুরে ব্যাপক বিক্ষোভ। রনক্ষেত্র হয়ে ওঠে কালিপুর। আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডে এই বার প্রার্থী হয়েছেন ডাঃ তৃপ্তি কুন্ডু। তিনি আরামবাগ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অচিন্ত্য কুন্ডু। কিন্তু তাকে প্রার্থী হিসাবে দলেরই একাংশ মেনে নিতে পারছেন না। বিক্ষুব্ধ হয়ে এদিন রাতেই কালিপুর মোড়ে আগুন জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ […]

এই মুহূর্তে কলকাতা

এবার থেকে রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বেসরকারি ব্যাংকেও পেনশন একাউন্ট খুলতে পারবেন।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাংকে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপক রাও এক ই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে […]

এই মুহূর্তে কলকাতা

আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজ্যপাল পুলিশ প্রশাসনকে কে উস্কানি দিচ্ছেন। এর প্রতিবাদে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হবে। গতকাল প্রশাসনিক সভায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমকের ঘটনা […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ১০৮ টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্যের ১০৮ পুরসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এক যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষনা করেন। পার্থবাবু জানান, এবার পুরভোটে বিধায়কদের প্রার্থী করা হয়নি।নতুনরা যাতে সুযোগ পান এবং একজন যাতে একাধিক দায়িত্বে না থাকেন […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর নির্দেশমত সঠিক সময়ে প্রকল্পের রুপায়ন করতে জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- গতকালের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মত বিভিন্ন প্রকল্পের রুপায়ন সঠিক সময়ের মধ্যে করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্ন সভা করে আজ বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে এক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা বেঁধে দেন। প্রশাসনিক সূত্রে খবর ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের গতি […]

এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টিতে স্কুলের মন্ডপের জমা জল সরাতে ব্যস্ত ছাত্রী থেকে শিক্ষিকারা।

হুগলি, ৪ ফেব্রুয়ারি:- কাল থেকে খুলেছে স্কুল। আশা ছিল, ঘটা করে স্কুলে সরস্বতী পুজো হবে, সাজানো হবে স্কুল চত্তর। ছাত্রীরা দেবে আল্পনা। কিন্তু বৃষ্টিতে সব পন্ড। বৃষ্টিতে স্কুলে প্রতিমা এলেও, মুখ ভার পড়ুয়া সহ শিক্ষিকাদের। কোভিড এর কারণে তিন বছর পর স্কুলে এইবছর প্রতিমা এনে পুজো হচ্ছে স্কুলে। গতকাল স্কুল খোলার পর মনে ছিল আনন্দ। […]

এই মুহূর্তে জেলা

নতুন পুরানো নিয়েই পুরভোটে যোগ্যতম ব্যক্তিরাই প্রার্থী হবে বলে জানালেন হুগলি জেলা তৃণমূল সভাপতি।

হুগলি, ৪ ফেব্রুয়ারি:- পৌরভোটের দামামা বাজতেই আরামবাগে এলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃনমুলের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী। নতুন ও অভিজ্ঞদের মিশ্রণে যোগ্যতম ব্যক্তিদেরই প্রার্থী করা হচ্ছে বলে মন্তব্য করেন। জানা গেছে, তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আসেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নাকি প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য থেকে প্রার্থী […]

এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টি চলছে হাওড়াতেও , সরস্বতী পুজোর আগে চিন্তার ভাঁজ।

হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- সরস্বতী পুজোর আগে শুক্রবার সারাদিন ধরেই চলছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল যে শুক্রবার থেকেই শুরু হতে পারে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওড়ার বিভিন্ন প্রান্তে অকাল বর্ষণে মাথায় হাত ব্যবসায়ীদের। রাত পোহালেই সরস্বতী পুজো। পশ্চিমী ঝঞ্ঝার বা অকাল বর্ষণের কারণে ব্যস্ততম বাজার ফাঁকা রয়েছে। […]

এই মুহূর্তে জেলা

পার্কিং করতে গিয়ে বাসের চাকায় পিষ্ট দুই সারমেয় শাবক। চালককে মারধর স্থানীয় মানুষের।

হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- বাস পার্কিং করতে গিয়ে শীতের রাতে চাকায় পিষ্ট হয় দুই সারমেয় শাবক। এক বাস চালকের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। স্থানীয় মানুষ এর প্রতিবাদ জানালে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে ওই বাসচালকের বিরুদ্ধে। এরপরই এলাকায় থাকা অন্যান্য বাস চালকরা এই ঘটনার প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ইছাপুর ডুমুরজলার […]

এই মুহূর্তে কলকাতা

সবুজসাথী প্রকল্পের সাইকেল এবার তৈরি হবে এ রাজ্যেই।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যে আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি শিল্প পার্ক তৈরি করা হবে। সবুজ সাথী প্রকল্পের রাজ্যের স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দেওয়ার কারখানায় তৈরি হবে রাজ্যেই। কলকাতায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে শিল্প ও বানিজ্য সচিব বন্দনা যাদব বলেন, নতুন শিল্পপার্ক তৈরীর জন্যে […]