এই মুহূর্তে কলকাতা

পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চলতি সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য স্বাস্থ্য নিয়োগ কমিশনের হাতে থাকা সমস্ত বকেয়া নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করারও তিনি নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক এই মর্মে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।,মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে তিনি […]

এই মুহূর্তে জেলা

মড়ার খাটে তুলে কেন্দ্রীয় বাজেটের প্রতীকী কুশপুতুল পোড়ালো তৃণমূল।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় বাজেটকে স্বপ্নভঙ্গের বাজেট বলে আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন এই বাজেট আস্ত শূন্য ছাড়া কিছু নয়। এটি পেগাসাস স্পিন বাজেট। এবার এই বাজেট নিয়ে বিক্ষোভ হলো হাওড়ায়। শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বৃহস্পতিবার বাজেটের কুশপুতুল সাজিয়ে মড়ার খাটে তুলে শহরের রাস্তা প্রদক্ষিণ করেন। এরপর সেই বাজেটের কুশপুতুল পোড়ানো হয়। টিএমসিপি’র […]

এই মুহূর্তে কলকাতা

স্কুল-কলেজের পর এবার আইসিডিএস গুলিও খুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- স্কুল কলেজের পর এবার করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্যের সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আইসিডিএস গুলি খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পরেই আইসিডিএস কেন্দ্র […]

এই মুহূর্তে জেলা

স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু কেন হাওড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠলো অভিযোগ।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু কেন হাওড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর হাওড়ায় সালকিয়ার ওই স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে হাজির হয় বলেও জানা যায়। এই খবর পাওয়ার পর […]

এই মুহূর্তে কলকাতা

ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি মেলায় একমাস ব্যাপী উৎসব পালন রাজ্যে – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকার একমাস ব্যাপী উৎসব পালন করবে।আগামী পয়লা সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি জানান ঐদিন জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হবে ঐ দিন বেলা একটার […]

এই মুহূর্তে

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে ভয়মুক্ত হয়ে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক কর্তাদের উপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। ওই জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জেলার পুলিশ সুপার অমরনাথ কে উদ্দেশ্য করে তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলা সম্পর্কে তার কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তার ওপর […]

এই মুহূর্তে কলকাতা

ট্রাক টার্মিনালের আড়ালে তোলা আদায় বন্ধ করতে উদ্যোগী হল রাজ্য।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে ট্রাক টার্মিনালের আড়ালে তোলা আদায় বন্ধ করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। কলকাতায় আজ রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিং এবং সংশ্লিষ্ট শুল্ক আদায়ের দ্বায়িত্ব কেন্দ্রীয় ভাবে পরিবহন দপ্তরের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। কোথাও বেসরকারি উদ্যোগ কোথাও পুরসভা এইসব টার্মিনাস পরিচালনার দায়িত্বে আছে। মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

কলেজ খোলার প্রথম দিনেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত লালবাবা কলেজ।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- বেলুড়ের কলেজে সরস্বতী পুজোর মিটিংকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই ঘটনায় উত্তাল কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়। কলেজে তুমুল উত্তেজনা রয়েছে।

এই মুহূর্তে জেলা

পুরভোটের ঢাকে কাঠি পড়তেই সর্বদলীয় বৈঠক মহকুমা শাসকের দপ্তরে।

আরামবাগ, ৩ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরসভার পৌর ভোটের দামামা বেজে গেলো।সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পৌর ভোটের কাউন ডাউন শুরু। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের দিশা হলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তৃনমুল, সিপিএম, বিজেপি,ফরওয়ার্ড ব্লক, সিপিআই থাকলেও কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকেনি। প্রশাসনের তরফ থেকে আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী ও ম্যাজিস্টেট থেকে শুরু করে আরামবাগ […]