এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে পুলিশের কড়া নজরদারি।

আরামবাগ, ৭ ফেব্রুয়ারি:- আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে শুরু হল পৌরসভা ভোটের নমিনেশন ফাইল জমা দেওয়ার দিন। এদিন সকাল থেকেই আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে চলছে পুলিশের কড়া নজরদারি। উপস্থিত আছে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল আরামবাগ থানার আইসি বরুণ কুমার ফর্সা অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন নমিনেশন ফাইল করতে দেখা গেল আরামবাগ পৌরসভার সিপিএম […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়।

হাওড়া,৭ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে সারা রাজ্যে আজ ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পঠন-পাঠন আপাতত অনলাইনেই চলছিল। কিন্তু, তা সত্বেও প্রাথমিক স্তরের পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারছে তা নিয়ে […]

এই মুহূর্তে জেলা

আমি হাতজোর করছি আমি আর কিছু জানিনা; টিকিট নিয়ে চুঁচুড়ার বিধায়কের কাতর আবেদন সাংবাদিককে!

সুদীপ দাস,৭ ফেব্রুয়ারি:- এ যে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প “কুম্ভীর বিভ্রাট”! ডমরুর সাথে যখন কথোপকথন চলছে শঙ্কর ঘোষ আর লম্বদরের। ডমরুর কথায় কমিরের পেটে বয়স্ক মহিলা ঝুড়ির উপর বসে বেগুন বেচিতেছিলেন। চোখ ছানাবরা তখন শঙ্কর আর লম্বদরের। আরে কুমিরের পেটে বয়স্ক মহিলা বেগুন বেচেতেছিলেন। গল্পের শেষ লগ্নে ডমরুর তাঁর কথা সত্য প্রমানের জন্য যখন তালগাছের […]

এই মুহূর্তে জেলা

সত্তার কাছে পৌঁছলো না সৃষ্টি , ছেঁড়া কাগজে প্রান পাওয়া সুর-সম্রাজ্ঞীর পানে চেয়ে তপন !

সুদীপ দাস, ৬ ফেব্রুয়ারি:- বছর পাঁচেক আগে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের রং ছাড়া রঙীন ছবি তৈরী করেছিলেন কোলাজ সম্রাট তথা ব্যান্ডেলের বাসিন্দা তপন সাহা। সেই ছবিতে প্রান দিতে শিল্পীর সময় লেগেছিলো টানা দু’মাস। তপনবাবুর ইচ্ছা ছিলো ছবিটি নিজ হাতে লতাজিকে তুলে দেবেন। তাঁর প্রচেষ্টাও কম করেননি তপন সাহা। বছরখানেক আগে কোলকাতার এক ফটোগ্রাফার বন্ধুর দৌলতে […]

এই মুহূর্তে জেলা

পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু আরামবাগে।

আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করলো পুলিশ প্রশাসন। এদিন আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের কালীপুর ও হরপুর এলাকায় আরামবাগ পৌর নির্বাচনের প্রাক্কালে আরামবাগ থানার পুলিশের রুট মার্চ হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। যাতে করে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। উল্লেখ্য আরামবাগ পৌরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১২ […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানির বিধায়ককে প্রার্থী করার দাবিতে পথ অবরোধ তৃণমূলের একাংশের।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- বিধায়ককে পুরসভার ভোটে প্রার্থী করতে হবে এই দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বৈদ্যবাটিতে। চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বৈদ্যবাটি পুরসভারও চেয়ারম্যান ছিলেন। তৃনমূলের দলীয় সিদ্ধান্ত এবার কোনো বিধায়ককে পুরভোটে প্রার্থী করা হবে না। তৃনমূলের পুরভোটের প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছিল তাতে অরিন্দম গুঁইনের স্ত্রীর নাম ছিল। পরে সংশোধিত তালিকায় অরিন্দম গুঁইন […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজানোর সিদ্ধান্ত।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে সোমবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা তথা বাঙালির সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক চিরকালীন। তাই সাধারণ মানুষ যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সে […]

এই মুহূর্তে কলকাতা

বিনা হেলমেটে রাস্তায় বাইক নিয়ে বেরোলেই কঠোর শাস্তির মুখে পড়তে পারে চালকরা।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- এবার থেকে বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় বেরোলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চালকদের। তিন মাসের জন্য বাতিল হবে তাদের লাইসেন্স ১০০০ টাকা জরিমানা তো থাকছেই। শনিবার সরস্বতী পুজোর দিন থেকেই কড়া ভাবে পথে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগ।শুরু হয়ে গেছে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া।পুলিশের মতে, এই কড়া শাস্তির ফলে এ ধরনের ট্রাফিক […]

এই মুহূর্তে জেলা

ভোটের উত্তাপ যত বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততটাই আরামবাগে।

আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে।তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতভোর বোমাবাজি। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রাত্রে আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকনা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র ব্যাপক গন্ডগোল হয়। অভিযোগ ওঠে তৃণমূলের পৌরভোটের প্রার্থী তুষার কারফা ও তার দলবলের বিরুদ্ধে। তারাই […]

এই মুহূর্তে জেলা

সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছিতে গন্ডগোল। গুমটি ভাঙচুর।

হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- শনিবার সরস্বতী পুজোর রাতে হাওড়ার সাঁতরাগাছির শিবতলা এলাকায় নতুন গুমটি তৈরিকে কেন্দ্র করে গন্ডগোল ও মারপিটের ঘটনা ঘটল। ভাঙচুর করা হলো নির্মীয়মাণ গুমটি। ঘটনাস্থলে সাঁতরাগাছি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক মহিলা এবং তার ছেলে দিন কয়েক আগে রাস্তার ধারে একটি গুমটি তৈরির কাজ শুরু করেন। তবে এলাকার […]