কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অডিট রিপোর্ট তলব করা রাজ্যপালকে নাম না করে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। থ্রেট করছে। এভাবে কী অডিট রিপোর্ট চাওয়া যায়! যদি চাওয়ার হয়, সরকারই চেয়ে […]
এই মুহূর্তে
আনিস হত্যাকাণ্ডে ধৃতদের আদালতে তোলার সময় বিক্ষোভ স্থানীয়দের।
হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- আনিস খান হত্যাকাণ্ডে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হলো উলুবেড়িয়া মহকুমা আদালতে, এখনও পর্যন্ত কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য্য কে উলুবেড়িয়া আদালত থেকে উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত বিচারপতি কোনো রায় দেননি কারন এই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি চলছে, ধৃতদের ৩০২/ ২০১/৩৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে, উলুবেড়িয়া আদালত চত্বর ও উপসংশোধনাগারের সামনে […]
হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি।
উঃ২৪পরগনা, ২৪ ফেব্রুয়ারি:- হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি। বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল পার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহ, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন এলাকার বিধায় এলাকার সমস্ত মুসলিম […]
তোলা না পেয়ে মারধর , গরম তেল ঢেলে দেওয়া হল দোকানের কর্মচারীকে।
সুদীপ দাস, ২৪ ফেব্রুয়ারি:- তোলা না পেয়ে দোকানমালিককে মারধর, গায়ে গরম তেল ঢেলে মাথা ফাটিয়ে দেওয়া হলো দোকানের কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার পাঙ্খাটুলি মোড়ে। পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ। গুরুতরভাবে জখম দোকানের কর্মী সুকান্ত মন্ডল। তাঁর মাথায় চারটি সেলাই পরেছে। গরম তেলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সুকান্ত তাঁর কাকার দোকানে কাজ করতো। দুষ্কৃতিদের […]
আরামবাগের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। এদিন আরামবাগে পৌরভোটের প্রচারে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি সভামঞ্চ থেকে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। পিসি ও ভাইপো সম্বোধন করে শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে বলেন, সরকার একজন চালাচ্ছেন। […]
ময়না তদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন , সাফ জানালেন আনিসের বাবা।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ময়নাতদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন, সিটকে দিয়ে নয়। সিটের তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাফ জানিয়ে দিলেন আনিশের বাবা সালেম খান। বুধবার ফের মৃত আনিশ খানের বাড়িতে আসেন ডিএসপির নেতৃত্বে সিটের সদস্যরা। তারা এসে তার বাবার সঙ্গে কথা বলেন। সালেম খান ময়নাতদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ […]
ভক্ত ও দর্শনার্থীদের জন্য আজ বুধবার থেকে খুলে দেওয়া হলো বেলুড় মঠ।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুখবর মিলেছিল আগেই। কোভিড বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসায় আজ বুধবার থেকে খুলে দেওয়া হলো বেলুড় মঠ। কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসার কারণেই প্রায় দেড় মাস পর আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে গেলো বেলুড় মঠের দরজা। এর আগে গত ২৬ ডিসেম্বর […]
রেলওয়ে কলোনিতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না, তৃণমূল যুবনেতার প্রতিবাদ মিছিল।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- লিলুয়া রেলওয়ে কলোনিতে বসবাসকারীদের পুনর্বাসন ছাড়া কোনওমতেই উচ্ছেদ করা চলবে না বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল যুবনেতা কৈলাশ মিশ্র। উচ্ছেদ করার চক্রান্তের বিরুদ্ধে বুধবার সকালে তৃণমূল যুব রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্রের নেতৃত্বে লিলুয়ায় এক প্রতিবাদ মিছিল বের হয়। কৈলাশ মিশ্রের অভিযোগ, লিলুয়া রেলওয়ে কলোনিতে প্রায় চল্লিশ বছর ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করার চক্রান্ত […]
আনিসের রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তে বদ্ধপরিকর সরকার – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- আনিস খান রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্তে বদ্ধ পরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুনরায় জানিয়েছেন ওই ঘটনায় যুক্ত দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না। দুই জন পুলিশ কর্মীকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।আনিস খান রহস্য মৃত্যু কাণ্ডে মঙ্গলবার তিন জন পুলিশ কর্মীকে সাসপেন্ড […]











