হাওড়া, ৩ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে থাকা হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা এলাকার বাসিন্দা দেবারতি দাসের বাড়িতে এসে পরিবারের পাশে থাকার কথা জানিয়ে গেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার বিকেলে দেবারতির পরিবারের সঙ্গেও মন্ত্রী এই নিয়ে কথা বলেন। নবান্নে ফোন করেও বিস্তারিত জানান মন্ত্রী। দেবারতিকে ফেরানোর ব্যাপারে রাজ্য সরকার সমস্ত রকমের পদক্ষেপ করছে […]
এই মুহূর্তে
গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙ্গন রুখতে রাজ্যের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্র সম্মতি দিয়েছে।
কলকাতা, ৩ মার্চ:- গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙন ও বন্যা রোধে পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকারের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। তবে রাজ্যের দাবি মত ৭৫ শতাংশ নয়। নবান্ন সূত্রে খবর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম কর্মসূচির অধীনে বাঁধ নির্মাণ, সংস্কার, ড্রেজিং, পাড় বাঁধানোর মত কর্মসূচির জন্য ৬০ শতাংশ অর্থ […]
ইউক্রেন যুদ্ধে ভারতীয় দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন নবান্ন।
কলকাতা, ৩ মার্চ:- ইউক্রেন যুদ্ধে ভারতীয় দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আটকে থাকা পড়ুয়াদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমত অবস্থায় ভারতীয় ছাত্র বিশেষ করে ইউক্রেনে আটকে থাকায় এ রাজ্যের পড়ুয়াদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো রাজ্য। দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারের বিদেশ মন্ত্রকের কাছে […]
বাপ্পি লাহিড়ীর চিতাভস্ম আজ বিসর্জন দেওয়া হলো কলকাতার গঙ্গায়।
কলকাতা, ৩ মার্চ:- প্রয়াত গীতিকার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীর চিতাভস্ম আজ কলকাতায় গঙ্গায় বিসর্জন দেওয়া হল। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে বাপি লাহিড়ীর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি […]
পুরসভায় জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা জানালেও এ ব্যাপারে দলের অবস্থান এখনো স্পষ্ট নয়।
কলকাতা, ৩ মার্চ:- সদ্য শেষ হওয়া পুর সভা নির্বাচনে ত্রিশঙ্কু বেলডাঙা, এগরা, চাঁপদানি এবং ঝালদা পুরসভার মধ্যে তিন পুরসভার জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।তবে এব্যপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান এখনও স্পষ্ট নয়। বেলদা, চাঁপদানি এবং ঝালদা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল হয়ে যাঁরা ভোটের ময়দানে নেমেছিলেন, এখনই তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার কোনও […]
মোদীর গড়ে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বুধবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকাও দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগানও ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় ধিক্কার মিছিল করে তৃণমূল। বারাণসীর ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টায় হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরলেন বালির অন্বেষা দাস।
হাওড়া , ১ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারতের বহু ডাক্তারি পড়ুয়া আটকে রয়েছেন। এদের অনেকেই দেশে ফিরে আসতে পেরেছেন। অনেকে এখনও দেশে ফিরতে পারেননি। এ রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়াও রয়েছেন সেখানে। এদের মধ্যেই সোমবার রাতে বিমানে এয়ারপোর্টে ফেরেন হাওড়ার বালির বাসিন্দা অন্বেষা দাস। অন্বেষা ২০২০ সালে ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে। দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্বেষা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে […]
বর্জ্য থেকে স্পিনিংমিলে আগুন, মৃত১, জখম১।
সুদীপ দাস, ১ মার্চ:- পাটের বর্জ্য থেকে আগুন। মৃত এক মহিলা শ্রমিক। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার হোসনেবাদের একটি স্পিনিং মিলে। ওই মিলে মূলতঃ পাটের সুতো তৈরী হয়। মৃত মহিলার নাম অনিমা দাস। বাড়ি মগরার অ্যাডকোনগরে। জখম মহিলা শ্রমিকের নাম সরস্বতী ধার। আহত […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে সরকার।
কলকাতা, ১ মার্চ:- আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে রাজ্য সরকার এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্য বৃহস্পতিবার নবান্ন সভাঘরর ওই প্রস্তুতি বৈঠক বসতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের শিল্পপতি ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের […]
বিধানসভা অধিবেশন ডাকার সময় নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যসচিব।
কলকাতা, ১ মার্চ:- সোমবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বিধানসভার আসন্ন অধিবেশন ডাকার সময় নিয়ে গৃহীত প্রস্তাবের ওপর আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করেন। পরে রাজ্যপাল এক টুইটে জানিয়েছেন সাতই মার্চ দুপুর দু টোয় অধিবেশন ডাকা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সকাল ১০টায় মুখ্যসচিব তাঁর সঙ্গে দেখা […]










