এই মুহূর্তে কলকাতা

দোল ও হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিলো রাজ্য।

কলকাতা, ১০ মার্চ:- রাজ্য সরকার দোল এবং হোলি উপলক্ষে নৈশ বিধিনিষেধে একদিনের ছাড় দিয়েছে। দোলযাত্রার আগের দিন অর্থাৎ ১৭ মার্চ হোলিকা দহন উৎসব পালন করার জন্য মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত লোক ও যানবাহন চলাচলে জারি নিষেধাজ্ঞা থাকছে না বলে আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো রাজ্যে ওই […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক দল।

কলকাতা, ১০ মার্চ:- রাজ্যপালের ভাষণের সময় অসংসদীয় আচরণ করার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক দল।গত সোমবারের ওই ঘটনার জন্য শুভেন্দু অধিকারী ছাড়াও সুদীপ মুখোপাধ্যায়,মিহির গোস্বামীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিধানসভায় জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রী সহ মহিলা সদস্যরা। ওই দুই বিজেপি বিধায়ককে অবশ্যই ইতিমধ্যেই চলতি […]

জেলা এই মুহূর্তে

বিদ্যুৎ বিল বাঁচাতে সোলার সিস্টেমে হাইমাস লাইট জ্বালাতে উদ্যোগ আরামবাগ প্রশাসনের।

মহেশ্বর চক্রবর্তী, ১০ মার্চ:- বর্তমানে অযোথা বিদ্যুতের ব্যবহার ও অপচয়ের ফলে ভবিষ্যতে বিদ্যুতে ঘাটতি হতে পারে। আগামী প্রজন্মকে বাঁচাতে বিকল্প শক্তির ব্যবহার সহ বিভিন্ন পন্থা অবলম্বন করছে প্রশাসন।অত্যধিক বিদ্যুৎ খরচ বাঁচাতে ও পঞ্চায়েত গুলির ওপর বিদ্যুৎ বিলের ভার কমাতে উদ্যোগ নিলো হুগলি জেলার আরামবাগ পঞ্চায়েত সমিতি। অঞ্চলগুলিতে নতুন করে লাগানো বাতিস্তম্ভগুলিকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার […]

এই মুহূর্তে জেলা

মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ।

উঃ২৪পরগনা, ১০ মার্চ:- কামারহাটির বিধায়ক মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনায় বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ। ভোকাল কর্ডের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বিধায়ক মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হবে তার আগে এদিনই বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় কামারহাটি পুরসভার ২৩নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর […]

এই মুহূর্তে জেলা

আদালতে জামিন নাকচ , আনিশ কাণ্ডে ধৃত ২ পুলিশ কর্মীর।

হাওড়া, ১০ মার্চ:- আনিস খান হত্যাকাণ্ডে আজ ফের উলুবেড়িয়া আদালতে তোলা হলো ওই মামলায় গ্রেফতার হওয়া হোমগার্ড ও সিভিক পুলিশ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য্যকে। আজকে আদালতে তাদের পেশ করা হলে তাদের ফের ২৩ শে মার্চ আদালতে নিয়ে আসার নির্দেশ দেন উলুবেড়িয়া আদালতের বিচারক। পরবর্তী শুনানির দিন চলতি মাসের ২৩ তারিখ ধার্য করা হয়েছে। এরপরে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপি বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে – পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা, ১০ মার্চ:- বাজেট অধিবেশনের সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা […]

এই মুহূর্তে কলকাতা

দুই বিজেপি বিধায়কের সাসপেনশনকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ১০ মার্চ:- দুই বিজেপি বিধায়কের সাসপেনশনকে কেন্দ্র করে বুধবারের পর বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। দুই বিজেপি বিধায়কের সাসপেনশন তোলার দাবিতে বিধানসভার বাইরে এদিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল। পরে তাতে যোগ দেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য দলীয় বিধায়করাও। দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, এই সাসপেনশন নীতিগতভাবে ভুল। বিজেপি বিধায়করা বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের […]

এই মুহূর্তে জেলা

বেহাল আরামবাগ বাসস্ট্যান্ড পরিদর্শন , পৌর প্রশাসকের , সংকট মেটানোর আশ্বাস।

হুগলি, ১০ মার্চ:- হুগলি জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। আর এই বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছরের সমস্যা হলো পানীয় জল ও অপরিচ্ছন্নতা।চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। বাস যাত্রীরা পানীয় জল খেতে পারছে না। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক ডাঃ অতনু কুন্ডু। স্থানীয় মানুষের অভিযোগ ছিলো বাস স্ট্যাণ্ডে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার।

হাওড়া, ১০ মার্চ:- হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। হাওড়ার ৬০/১, গোপাল ব্যানার্জি লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিবপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেন্দু শেখর শেঠ (৭৫)। বাড়িতে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশিরাই […]

এই মুহূর্তে জেলা

মানবিক পুলিশ। অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা।

হাওড়া, ১০ মার্চ:- পুলিশের মানবিক মুখ দেখা গেল হাওড়ায়। গতকাল সকাল থেকে বছর ৬৫ বয়সী এক বৃদ্ধা ব্যাঁটরা থানা এলাকার কদমতলায় রাস্তার ধারে পড়েছিলেন। রাতে পুলিশের আরটি গাড়ি টহল দেবার সময় ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর সহৃদয় পুলিশ কর্মীরা ওই বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে তুলে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য […]