এই মুহূর্তে কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাড়িতে নৈশভোজ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানাল সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা, ৭ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তাঁর বাড়িতে নৈশ ভোজ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। ই এম বাইপাসের ধারে আজ একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজনীতির জগতের অনেক মানুষের […]

এই মুহূর্তে জেলা

প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাও পোষ্টার, ধৃত রিষড়ার রাজেন।

সুদীপ দাস, ৭ মে:- প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাওবাদি পোষ্টার মেরেছিলো রিষড়ার ২২নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেন আইচ। গত ১৮ই এপ্রিল এবং ৪ঠা মে রিষড়ার ২২নম্বর ওয়ার্ডে দুটি মাও পোষ্টার দেখা যায়। পুলিশ সেই পোষ্টার দুটি উদ্ধার করে তদন্তে নামে। তদন্তে নেমে এলাকারই বছর ৪৭এর ব্যাক্তি রাজেন আইচ ওরফে পটলকে আটক করে পুলিশ। তাঁর হাতের লেখার […]

এই মুহূর্তে জেলা

রাজ্য ম্যারাথন দৌড়ের সূচনা হাওড়ায়। পায়রা উড়িয়ে সূচনা করলেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী।

হাওড়া, ৭ মে:- সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে ডিওয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে ম্যারাথন দৌড় হল হাওড়ায়। শনিবার সকালে পায়রা উড়িয়ে এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস, জেলা সভাপতি সুভাষ দে প্রমুখ। আগামী ১২ মে থেকে কলকাতায় শুরু হতে চলেছে ডিওয়াইএফআই এর ১১তম সর্বভাবতীয় সম্মেলন। চলবে […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় বিজেপির করে যাওয়া সভাস্থলে গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের।

সুদীপ দাস, ৬ মে:- বিজেপির করে যাওয়া সভাস্থলে গোবর, গঙ্গাজল ও পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শুদ্ধিকরণ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার সকাল ৭টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে এই শুদ্ধিকরণ পুজোপাঠের আয়োজন করা হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ হুগলী-চুঁচুড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতা-কর্নীরা। চুঁচুড়ার তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

বিক্ষুদ্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিচ্ছে বিজেপি, চুঁচুড়ায় কুণাল।

সুদীপ দাস, ৬ মে:- বিক্ষদ্ধদের বলি দিয়ে অমিত শাহকে ভেট দিচ্ছে বিজেপি। শুক্রবার চুঁচুড়ায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তৃণমূলের হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এক সমাবেশ আয়োজিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি দলের জেলা সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী, তপন দাশগুপ্ত, […]

এই মুহূর্তে জেলা

সরকারের ১১ বছর বর্ষপূর্তি, হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল।

হাওড়া, ৬ মে:- মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর বর্ষপূর্তিতে হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল হল শুক্রবার বিকেলে। এদিন বালি জগাছা ব্লকের সহযোগিতায় সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রতীকী ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠীতলা মোড় থেকে শুরু হয়। মিছিল আসে লোকনাথ অটোস্ট্যান্ড আনন্দনগর বি.এড কলেজ পর্যন্ত। কয়েক হাজার মানুষ মিছিলে অংশ […]

এই মুহূর্তে কলকাতা

স্মার্ট কার্ড ও টোকেন দিতে বিভিন্ন স্টেশনে স্বয়ংক্রিয় মেশিন বসালো মেট্রোরেল।

কলকাতা, ৬ মে:- যাত্রী পরিষেবা কে আরও মসৃণ করে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ড রিচার্জ ও টোকেন দেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে স্বয়ংক্রিয় মেশিন বসিয়েছে। ধর্মতলা, চাঁদনীচক, দক্ষিণেশ্বর, দমদম এর মত উত্তর পূর্ব করিডরের ১৬টি স্টেশনে এইরকম ১৯ টি মেশিন বসানো হয়েছে বলে আজ মেট্রোরেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন স্টেশনে […]

এই মুহূর্তে কলকাতা

সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাসে জেলা গুলিকে সতর্ক থাকার নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৬ মে:- আগামী সপ্তাহে রাজ্যে সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার জেলা গুলিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নবান্নে আজ মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে দুর্বল বাঁধগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করতে এবং উপকূলবর্তী জেলাগুলির কন্ট্রোলরুমকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে […]

এই মুহূর্তে কলকাতা

প্লাবনের হাত থেকে মানুষকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিচ্ছে সরকার।

কলকাতা, ৬ মে:- রাজ্যের বন্যাপ্রবণ এলাকার মানুষকে প্লাবনের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে।রাজ্যের সেচ দফতর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ২৬টি জায়গায় নদীর জলস্তর এবং বৃষ্টির পরিমাণ মাপার জন্য যন্ত্র বসিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় গঙ্গা ছাড়াও দামোদর, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর গুরুত্বপূর্ণ এলাকায় এগুলি বসানো হয়েছে। প্রশাসনিক […]

এই মুহূর্তে জেলা

চলন্ত বাসে তিন যুবকের অভব্য আচরণ। প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধর।

হাওড়া, ৫ মে:- চলন্ত বাসের মধ্যে তিন যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধরের ঘটনা ঘটল হাওড়ার বালিতে। শুধু তাই নয়, ওই যুবকরা বাসের স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে পালিয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনায় প্রাণে বাঁচেন যাত্রীরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল […]