কলকাতা, ৯ মে:- গরীবের আলুসেদ্ধ ভাতের স্বপ্নও ক্রমশ পরিণত হচ্ছে বিলাসিতায়! কারণ আলুর দামের পারদ কেওমশই চড়ছে। সে চন্দ্রমুখী হোক কিংবা জ্যোতি, বাজারে আলুর দামে ভিরমি খাচ্ছেন সাধারণ। হতবাক বিক্রেতারাও। চলতি সপ্তাহের শেষ দু থেকে তিনদিনের জ্যোতি আলুর দাম একেবারে লাফিয়ে বেড়েছে ৬টাকা। চন্দ্রমুখী আলুর দাম বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৪০ টাকায়। আগামী দিনে দাম আরও […]
এই মুহূর্তে
পিয়ারলেস গোষ্ঠীর প্রয়াত কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের দেহ আনা হল বেলুড় মঠে।
হাওড়া, ৯ মে:- রবিবার রাতে বিশিষ্ট শিল্পপতি তথা পিয়ারলেস গোষ্ঠীর কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের জীবনাবসান হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন নিজের গোষ্ঠীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এস কে রায়ের দেহ সোমবার আনা হয় বেলুড় মঠে। সেখানে মঠের মহারাজরা তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। রামকৃষ্ণ […]
অশনি’র মোকাবিলায় প্রস্তুতি সরকারের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে তা নিয়ে মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য।
হাওড়া, ৯ মে:- ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াশের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল, সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এনিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, “গত বছর […]
শান্তিনিকেতনের পরিবেশে কালচারাল কয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৫তম কবি প্রণাম অনুষ্ঠান।
হুগলি, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৯ই মে ২৫শে বৈশাখ হাওড়া শরৎ সদন আঙিনায় অনুষ্ঠিত হল কালচারাল কয়ার, হাওড়ার ২৫তম কবি প্রণাম। অনুষ্ঠান শুরু হয় সোমবার ভোর ৫.৩০ মিনিটে। করোনা আবহে দু’বছর বাদ দিলে ১৯৯৭ সাল থেকে টানা প্রতি বছর শান্তিনিকেতনের পরিবেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে এসেছে হাওড়া শহরবাসীর কাছে সুপরিচিত এই […]
শ্রীরামপুরে হেরিটেজ সাইকেল ট্যুর।
হুগলি, ৯ মে:- হুগলি জেলার গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক শহর শ্রীরামপুর, এই শ্রীরামপুরেই রয়েছেক য়েকশো বছরের নানা একধিক প্রাচীন স্থাপত্য। এর মধ্যে শ্রীরামপুর কলেজ, ডেনিস ট্রভেন, ওলাভ চার্চ, উইলিয়াম কেরি মিউজিয়াম, ডেনিস গভর্নর হাউস সহ একাধিক হেরিটেজ বিল্ডিং।সরকারি উদ্যোগে এর মধ্যে বেশিরভাগই রক্ষনাবেক্ষন করা হয়েছে, এই সব হেরিটেজ বিল্ডিং গুলিকে এবার ট্যুরিস্টদের কাছে সহজেই পৌছবার লক্ষে […]
“দিন থেকে রাত রবীন্দ্রনাথ”, রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে।
হাওড়া, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদনে “দিন থেকে রাত রবীন্দ্রনাথ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। মাঝে ২ বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে […]
বিশিষ্ট শিল্পপতি ও পিয়ারলেস গোষ্ঠীর কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের জীবনাবসান।
কলকাতা, ৯ মে:- বিশিষ্ট শিল্পপতি পিয়ারলেস গোষ্ঠীর কর্ণধার পদ্মশ্রী সুনীল কান্তি রায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৭৮ বছর।বয়স জনিত রোগের কারণে তিনি বেশ কিছুদিন নিজের গোষ্ঠীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য […]
অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না, আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল জগাছা থানার পুলিশ। উদ্ধার নাবালিকা।
হাওড়া, ৮ মে:- অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না। আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল হাওড়ার জগাছা থানার পুলিশ। উদ্ধার হয়েছে নাবালিকাও। জানা গেছে, অপহৃত ওই নাবালিকাকে আন্দামান থেকে উদ্ধার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ধৃতের নাম গুরুপদ মাইতি (২২)। রবিবার এদের দুজনকেই বিমানে আন্দামান থেকে নিয়ে আসে পুলিশ। গত ২২ মার্চ […]
পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম।
কলকাতা, ৮ মে:- পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ। কলকাতা পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১০ মে। এই কর্মসূচির উদ্বোধন হবে মঙ্গলবার দুপুর ১২ টায়। সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও […]
ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকায় জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় অশনি। দুর্যোগের পূর্বাভাসের জেরে সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। ফনি হোক বা আমফান বা সাম্প্রতিকতম ইয়াস, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকলে নিজে পরিস্থিতির ওপর নজর রাখেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঘূর্ণিঝড় এর জেরে আগামী এক সপ্তাহ রাজ্য দুর্যোগের পূর্বাভাস থাকায় পরিকল্পিত জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে […]











