এই মুহূর্তে কলকাতা

নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে রাজ্যের স্কুলগুলিতে তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাব।

কলকাতা, ১১ মে:- দেশের ভবিষ্যত নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে সারা দেশের পাশাপাশি এরাজ্যের স্কুল গুলিতে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে ইতিমধ্যেই কলকাতায় ৬০ টি স্কুলে এধরণের ক্লাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে জেলাতেও একই ধরণের ক্লাব গড়ে তোলা হবে বলে BIS-এর পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন। […]

এই মুহূর্তে কলকাতা

আসন্ন দুর্যোগের পূর্বাভাসে সেচ দপ্তরের সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল।

কলকাতা, ১০ মে:- রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্যের সেচ দফতর বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্য ও বিভাগীয় স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানেও একই রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কলকাতা, মালদা, জলপাইগুড়িতে তিনটি কন্ট্রোল রুম […]

এই মুহূর্তে জেলা

অশনির অশনি সংকেতে সদা তৎপর হুগলি- চুঁচুড়া পৌরসভা।

সুদীপ দাস, ১০ মে:- অশনির অশনি সংকেতে সদা তৎপর হুগলী-চুঁচুড়া পৌরসভা। খোলা হলো বিশেষ কন্ট্রোল রুম। এই পুরসভার একাধিক ওয়ার্ডে গঙ্গা তীরবর্তী এলাকায় বসতি রয়েছে। সেইসমস্ত ওয়ার্ডে আলাদা আলাদা উদ্ধারকারী দল তৈরী করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও বিপর্যয় এলে তড়িঘড়ি পৌরসভার মোকাবিলা দল পৌঁছে যাবে। পুরসভার উপ-পুরপ্রধান পার্থ সাহার মোবাইল নম্বর 8013465315-এ কল করলেই সাধারন […]

এই মুহূর্তে কলকাতা

দুর্যোগের পূর্বাভাস এর কথা মাথায় রেখে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে বিদ্যুৎ ভবনে।

কলকাতা, ১০ মে:- রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাস ও বর্ষার মরশুমের কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর আদানপ্রদান ও দ্রুত মেরামতির লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ই নভেম্বর,২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় অশনির জেরে বারোটি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা, ১০ মে:- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২টি করে, হাওড়ায় ১টি, হুগলিতে ১টি এবং নদিয়ায় ১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। যেকোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ […]

এই মুহূর্তে কলকাতা

দুবছর বন্ধ থাকার পর ফের এবছর ফিরছে কৃষক রত্ন পুরস্কার।

কলকাতা, ১০ মে:- করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবছর ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার। nআগামী ১৭মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কৃষকরত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৩৪২জন কৃষক ওই পুরস্কার পাবেন। করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর এবছর ফের তা দেওয়া হচ্ছে। প্রতিটি ব্লক থেকে একজন করে কৃষক এই পুরস্কার পাবেন। কৃষিমন্ত্রী সোনারপুর […]

এই মুহূর্তে জেলা

বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের।

হাওড়া, ১০ মে:- বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের। হাওড়ার ইছাপুরে চাঞ্চল্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা ও ছেলে দুজনেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুর পূর্বপাড়া অঞ্চলে। এদিন সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট এর কারখানায় কাজ করছিলেন ৬০ বছরের শৈলেন হাজরা। আচমকাই ইলেকট্রিক শর্ট সার্কিটে […]

এই মুহূর্তে জেলা

অশনি’র মোকাবিলায় হাওড়া পুরসভায় চালু হল ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। দুর্যোগের পরিস্থিতি নজরে রেখেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

হাওড়া, ১০ মে:- হাওড়া পুরসভা, জেলা প্রশাসনের তরফ থেকে অশনি সতর্কতায় কন্ট্রোল রুম খোলা হলো। ২৪ ঘন্টাই চালু থাকবে কন্ট্রোল রুম। সেখানে বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। সিইএসসি, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ একাধিক দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে, কন্ট্রোল রুম ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। […]

এই মুহূর্তে জেলা

বন্ধ জুটমিলের শ্রমিকদের অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ।

হাওড়া, ১০ মে:- অবিলম্বে জুটমিল খোলার দাবিতে হাওড়া মিলের শ্রমিকদের বিক্ষোভ সভা মিলের গেটের সামনে। পরে হয় পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মিলে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিল বন্ধ করে কর্তৃপক্ষ। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে তাই […]

এই মুহূর্তে কলকাতা

‘নিরলস সাহিত্য সাধনার’ জন্য পুরস্কৃত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৯ মে:- প্রশাসনিক কৃতিত্ব নয় এবার ‘নিরলস সাহিত্য সাধনার’ জন্য পুরস্কৃত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর লেখা‘কবিতা বিতান’ বইয়ের জন্য তাঁকে এই পুরস্কার দিল বাংলা অ্যাকাডেমি। সোমবার কলকাতার ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছিল তথ্য ও সংস্কৃতি দফতর। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা […]