হাওড়া, ২৪ আগস্ট:- বুধবার এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চার জনের। আরো ছয় জন গুরুতর জখম অবস্থায় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন এটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় […]
এই মুহূর্তে
দুর্গা পুজোয় অগ্নিকাণ্ড এড়াতে পুজো কমিটিগুলিকে সতর্কতার বার্তা দমকলমন্ত্রীর।
কলকাতা, ২৪ আগস্ট:- দুর্গাপুজোয় বড়সড় অগ্নিকাণ্ড এড়াতে পুজো মন্ডপের ওয়্যারিং সঠিক ভাবে করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য পুজো কমিটি গুলি সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বুধবার দমকলের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে পুজো প্যান্ডেলের বৈদ্যুতিক সংযোগ, ওয়ারিং ঠিকই রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা দেখতে দমকল কর্তাদের […]
এবার থেকে স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে টেট পরীক্ষা, ঘোষণা শিক্ষা পর্ষদের নতুন সভাপতির।
কলকাতা, ২৪ আগস্ট:- এবার থেকে প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন অস্বচ্ছতা থাকবে না বলে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল জানিয়েছেন। বুধবার বিধাননগরের আচার্য সদনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বলেন প্রার্থীদের কাছ থেকে কোন কিছু লুকানো হবে না। প্রত্যেকের অভিযোগ গুরুত্ব […]
পোষ্যের গলায় ইডি, সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে তৃণমূলের ধিক্কার মিছিল।
হাওড়া, ২৪ আগস্ট:- ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রের মোদি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। বাংলায় ভোটে হেরে রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে অন্যায়ভাবে তৃণমূলকে হেনস্থা করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার হাওড়ায় পথে নামল শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের […]
জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যালে চুঁচুড়ার কিশোর অভিজ্ঞানের তথ্যচিত্র।
সুদীপ দাস, ২৪ আগস্ট:- আবারও বাজিমাত অভিজ্ঞানের। জাতীয় দ্বাদশ বিজ্ঞান চলচিত্র উৎসবে প্রদর্শিত হল হুগলির কিশোরের তথ্যচিত্র। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত দ্বাদশ জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হল গত সোমবার মধ্যপ্রদেশের ভোপালে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই উৎসবে আজ বুধবার দেখানো হল হুগলি কলিজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাসের […]
ফুট প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।
হুগলি, ২৪ আগস্ট:- অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন। ২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুরই এস আই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লীরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় আজ দুপুরে এই ঘটনা ঘটে।এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি যায় হঠাৎই খুলে যায়। টিফিনের সময় কর্মিরা এক […]
থানার লকআপ ভেঙে পালানো দুই আসামির সন্ধান মেলায় স্বস্তিতে পুলিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- প্রসঙ্গত, নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পালিয়েছিল বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। রবিবার ভোরে এদিন ভোরে ঘটনাটি ঘটেছিল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার জিআরপিতে। জানা যায়, গত ১৭ আগস্ট উলুবেড়িয়া বাজারপাড়ার বাসিন্দা ১৭ বছরের কিশোর শিবম হাঁড়িকে চলন্ত ট্র্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে তারই দুই বন্ধু রাজু হাঁড়ি […]
প্রতিবেশীর হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কপালে জুটলো মার।
হাওড়া, ২৩ আগস্ট:- বাড়ির সামনে রাস্তার জমা জল পরিষ্কার করা নিয়ে প্রতিবেশীর অশালীন মন্তব্য এবং হুমকির প্রতিবাদ করায় হাওড়ার লিলুয়ায় অন্তঃসত্ত্বা এক মহিলাকে পিটিয়ে তাঁর চার মাসের গর্ভস্থ সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো। শুধু তাই নয়, পুলিশকে অভিযোগ যদি জানানো হয় তাহলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে। এমনকি, নির্যাতিতার স্বামীকে এবং শ্বশুরকেও […]
মন্ত্রীর হোর্ডিং, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তাঁরই দলের যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে।
হাওড়া, ২৩ আগস্ট:- প্রতিষ্ঠা দিবসের আগে দলেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাওড়ায় আন্দুলের কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ উঠল দলেরই যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের সামনে মন্ত্রী অরূপ রায়ের বিশালাকার প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা তৈরি হয়। আরও অভিযোগ, এর গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো […]
বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে পার্থ চ্যাটার্জিকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হলো।
কলকাতা, ২৩ আগস্ট:- এস এস সি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত পার্থ বাবু জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। […]











