এই মুহূর্তে কলকাতা

অভিষেক সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সক্রিয় হবে বলে মুখ্যমন্ত্রীর আশঙ্কা।

কলকাতা, ২৯ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের আরও অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থা এবার সক্রিয় হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন।পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এমনকি তার বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হতে পারে বলে […]

এই মুহূর্তে কলকাতা

ইডি আর সিবিআই দিয়ে লোকের বাড়ি থেকে টাকা লুট করা হচ্ছে, বিস্ফোরক মমতা।

কলকাতা, ২৯ আগস্ট:- রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে অযথা কুৎসা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।তাঁর আমলে রাজ্যে যে সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে তার তুলনায় অভিযোগের সংখ্যা নগন্য বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। কলকাতার মেয়রোডে আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি ভাষন […]

এই মুহূর্তে জেলা

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রদের গন্তব্য আজ কলকাতার ছাত্র সমাবেশে।

হাওড়া, ২৯ আগস্ট:- গতকাল ২৮ আগস্ট ছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার কলকাতায় ছাত্র সমাবেশে যোগ দিতে এদিন সকালে হাওড়ার বেলুড় লালবাবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল করে কলেজ থেকে বেরিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া স্টেশনে জেলার দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছেন। সেখান থেকে […]

এই মুহূর্তে জেলা

বয়স্কা মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার।

হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটে বয়স্কা মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার। উদ্ধার হয়েছে টাকা, মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। জনৈকা প্রবীণ ভদ্রমহিলা চ্যাটার্জীহাট থানার অন্তর্গত একটি ব্যাঙ্ক থেকে নাইলন ব্যাগে করে ৩৭ হাজার টাকা, একটি মোবাইল এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, সেইসময় […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গাপূজায় অনুদানের সিন্ধান্তের বিরূদ্ধে হাইকোর্ট এ মামলার শুনানি সোমবার।

কলকাতা, ২৮ আগস্ট:- দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানি হতে পারে সোমবার। দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার দুটি মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার একই বিষয়ে আরো একটি মামলা হয় হাইকোর্টে। ‌ সরকারি অনুদানের […]

এই মুহূর্তে জেলা

পুজোর আগেই মাথায় হাত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্লাইউড গোডাউন।

হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে একটি প্লাইউডের গোডাউনে রবিবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান দমকলের। হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় প্রচুর […]

এই মুহূর্তে জেলা

তদন্তে নেমে বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক।

হাওড়া, ২৭ আগস্ট:- অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক। শনিবার সন্ধ্যায় তপন দত্তের বাড়ি এসে পৌঁছান তাঁরা। আসার আগে তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবীকে সিবিআই এর পক্ষ থেকে ফোন করে তাঁর বাড়ির লোকেশন এবং ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ এসে পৌঁছান এক আধিকারিক সহ মোট ২ জন। […]

এই মুহূর্তে কলকাতা

শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে চলেছে রাজ্য।

কলকাতা, ২৭ আগস্ট:- করোনা অতিমারীর প্রকোপ স্তিমিত হওয়ায় রাজ্য সরকার আবার শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।আগামী ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচি চলবে। সব শিশুর যাতে এই টিকা পায়, তা সুনিশ্চিত করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ৯ মাস […]

এই মুহূর্তে কলকাতা

ডিসেম্বরেই হাওড়া পুর নিগমে ভোটের সম্ভাবনা। সূত্র

কলকাতা, ২৭ আগস্ট:- হাওড়া পুরনিগমের ভোট হতে পারে ডিসেম্বর মাসে। এমনটাই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, পুরনিগমের ভোট করাতে গেলে আইনি জটে পড়ছে রাজ্য। কারণ, বিধানসভায় বিল পাস হওয়ার পরও রাজভবনে সেটি আটকে আছে। রাজ্যপাল সই করেননি। এই পরিস্থিতিতে হাওড়ার ওয়ার্ড পুর্নবিন্যাসের পথে রাজ্য। যা সম্পন্ন হলে রাজ্যপালের সই ছাড়াই ডিসেম্বরে নির্বাচন […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত যুবক।

হুগলি, ২৭ আগস্ট:- ভূয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত এক যুবক।ধৃতের নাম মহম্মদ রাজা, বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধায় চুঁচুড়া ফার্ম সাইড রোডে হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে যায় মহম্মদ রাজা। ফার্মাসিস্টের লাইসেন্স বের করার জন্য। ফার্মাসি কাউন্সিল থেকে যে শংসাপত্র দেয় সেই শংসাপত্র ড্রাগ কন্ট্রোল অফিসে দেখিয়ে ফার্মাসিস্টের […]