এই মুহূর্তে জেলা

জোয়ারের টানে ছোট বোনের চোখের সামনেই গঙ্গায় ভেসে গেল দিদি।

হাওড়া, ২৩ আগস্ট:- জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা বেলুড়ের গঙ্গার ঘাটে। জোয়ারের টানে তলিয়ে গেল এক বছর পনেরোর এক ছাত্রী। হাওড়ার বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘাটে মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেলুড়ের জংলি সিং গলির বাসিন্দা পরিণীতা কুমারী (১৫), এদিন তার বোন তৃপ্তি কুমারীকে নিয়ে গঙ্গার সিঁড়িতে হাত পা ধুচ্ছিল। সেই সময় জোয়ারের […]

এই মুহূর্তে কলকাতা

নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ।

কলকাতা, ২২ আগস্ট:- রাজ্য সরকার পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থার উন্নয়নে জেলা আধিকারিকদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে জেলা উন্নয়ন আধিকারিকদের নিকাশী ছাড়াও মিশন নির্মল বাংলা প্রকল্পে তৈরি করা শৌচালয়ের গুণগত মানের উপরেও নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দপ্তরের তরফে সম্প্রতি জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি এক পর্যালোচনা বৈঠকে […]

এই মুহূর্তে জেলা

স্কুল ছুটির বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের।

হাওড়া, ২২ আগস্ট:- স্কুল থেকে বাড়ি ফেরার সময় বন্ধুদের সঙ্গে প্রবল বৃষ্টিতে পুকুরে নেমে জলে তলিয়ে গেল ক্লাস নাইনের এক ছাত্র। এদিন বিকালে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া স্কুলের পোশাক পরেই দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের ওই পুকুরে স্নান করতে নামে। স্থানীয় বাসিন্দারা জানান, এরা সকলেই অত্যন্ত উশৃংখলভাবে জলে দাপাদাপি করছিল। এরপরেই হিকমতিয়ার খান […]

এই মুহূর্তে কলকাতা

৫০ এর বদলে পুজো কমিটিগুলির সরকারি অনুদান বেড়ে হলো ৬০ হাজার।

কলকাতা, ২২ আগস্ট:- দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তিকে সামনে রেখে এবার রাজ্যে পুজো কমিটি গুলিকে দেওয়া সরকারি অনুদান ও সুযোগ সুবিধার পরিমাণ বাড়ানো হচ্ছে। ৫০ হাজারের বদলে এবার রাজ্যের প্রত্যেক পুজো কমিটি ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে। রাজ্যের ৪০ হাজারের বেশি স্বীকৃত পুজো কমিটি এই অনুদান পাবে বিদ্যুতের বিলেও তাঁদের ৫০ এর বদলে ৬০ […]

এই মুহূর্তে জেলা

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মন্দিরের পুরোহিত।

হুগলি, ২২ আগস্ট:- ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মন্দিরের এক পুরোহিতকে গ্রেফতার করলেও উত্তরপাড়া থানার পুলিশ। দিনের পর দিন ধর্ষণের জেরে ওই নাবালিকা সন্তানসম্ভবা হয়ে পড়েছে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পকসো আইনে ধর্ষণের অভিযোগে ধৃত কেদার নাথনকে সোমবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ঐ […]

এই মুহূর্তে জেলা

কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলিতে।

সুদীপ দাস, ২১ আগস্ট:- কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলীতে। হুগলীর পোলবা থানার চৌতারা এলাকায় রবিবার নতুন তৃণমূলের পোস্টার দেখে উত্তেজনার সৃষ্টি হয়। পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল আসবে। ঠিক যেমন সাধারন মানুষ চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তবে এই পোস্টারে আরও একটি […]

এই মুহূর্তে জেলা

চন্ডীতলা সমবায় নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তায় শুয়ে বিক্ষোভ সিপিএমের।

হুগলি, ২১ আগস্ট:- চন্ডীতলায় সমবায় নির্বাচনে সন্ত্রাষের অভিযোগ, থানার সামনে অবরোধ, রাস্তায় শুয়ে বিক্ষোভ সিপিএম এর। নির্বাচন বাতিল ঘোষণার দাবি। চন্ডীতলা কাপাসাড়িয়া কৃষি সমবায় আজ নির্বাচন ছিল। সেই নির্বাচনের ভোটগ্রহণ চলছিল দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে। সিপিএমের অভিযোগ পর থেকেই ব্যাপক সন্ত্রাস শুরু করে তৃণমূল। তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় মারধর করা হয়। এরই প্রতিবাদে চন্ডীতলা […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত সাংসদের মূর্তি বসানো কে কেন্দ্র করে উত্তেজনা শেওড়াফুলিতে।

হুগলি, ২১ আগস্ট:- প্রয়াত সাংসদের মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদে জিটি রোড অবরোধ এলাকাবাসীর।ঘটনাটি ঘটে হুগলীর বৈদ্যবাটীর গভর্মেন্ট কোয়ার্টার এলাকায়। স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কোয়ার্টার এলাকায় জিটি রোডের ধারে কালিপুজো হয়ে আসছে।সেই পুজোর জায়গায় প্রয়াত তৃণমূল নেতা আকবর আলি খন্দকারের মূর্তি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবি পুজোর জায়গায় কোন মূর্তি বসানো […]

এই মুহূর্তে জেলা

থানার লকআপের তালা ভেঙে পগারপার খুনের অভিযুক্ত দুই যুবক।

হাওড়া, ২১ আগস্ট:- নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পগারপার বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। এই ঘটনায় হাওড়ার শালিমার জিআরপি’তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে সব থানাকে। রবিবার ভোরে থানার লকআপের তালা ভেঙে পালায় বন্ধুকে খুনের অভিযোগে ধৃত ওই দুই অভিযুক্ত। এদিন ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার […]

এই মুহূর্তে জেলা

প্রকাশ্য মঞ্চে অরূপ রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য হাওড়ার সাংসদ প্রসূনের।

হাওড়া, ২০ আগস্ট:- শুক্রবার হাওড়ার বাকসাড়াতে এক অনুষ্ঠানে এসে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ অরূপ রায় সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য ওই সভায় বলেন, “উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনো তো হয়নি। […]