হাওড়া, ১২ জানুয়ারি:- “পঞ্জিকা মেনে গঙ্গাপুজোর দিনে বিশেষ মুহুর্তে প্রতি বছর গঙ্গাপুজো করা হয়ে থাকে বেলুড় মঠে। এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর এই দুই মহাপীঠেও গঙ্গাপুজো হবে।” বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি বলেন, বেলুড় মঠে গঙ্গাপুজো করা হয় বিশুদ্ধ পঞ্জিকা […]
এই মুহূর্তে
হাওড়ার বেলুড়ে বেআইনি হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ গ্রেপ্তার ৭।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরায় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা […]
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস […]
ফুরফুরার গ্রামীণ হাসপাতালের শয্যা বারানোর সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জানুয়ারি:- ফুরফুরা শরীফের গ্রামীণ হাসপাতালের শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে ৩০ শয্যার এই গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৬ টি নতুন মেডিক্যাল কলেজের জন্য ১০২জন অধ্যাপক নিয়োগ করার সিদ্ধান্ত ও এদিনের মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন […]
চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে রাজ্যে।
কলকাতা, ১১ জানুয়ারি:- রাজ্যে আরও চারটি নতুন দমকল কেন্দ্র তৈরি হতে চলেছে। বুধবার নবান্নে দমকল মন্ত্রী সুজিত বসু এ কথা জানিয়েছেন। লেকটাউন, দেগঙ্গা, জঙ্গিপুর আর দুবরাজপুরে এই নতুন দমকল কেন্দ্র গুলি তৈরি করা হবে। মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও কালীঘাট আর টালিগঞ্জ ফায়ার স্টেশনের আধুনিকীকরনের কাজও শুরু হচ্ছে। পাশাপাশি চারটি হাই পাওয়ার […]
নবম- দশম শ্রেণীর জন্য শিক্ষক পদে চাকরি পেলেন ৪৭ জন।
নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক পদে চাকরি পেলেন ৪৭ জন প্রার্থী। আজ ৫১ জনকে চাকরি দেওয়ার কথা থাকলেও, নথিপত্রের সমস্যা থাকার কারণে ৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে। পর্ষদ সূত্রে জানা গেছে, এই চারজনের মধ্যে ২ জনের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্রে সমস্যা রয়েছে। বাকি ২ চাকরিপ্রার্থীর মধ্যে একজনের বি. এড […]
পুরভোটের আগে ফের অস্বস্তি, হাওড়া পুরনিগমে বাস্তুকারদের বিক্ষোভ।
হাওড়া, ১১ জানুয়ারি:- দীর্ঘ কুড়ি বছর, কেউ বা তার চেয়েও বেশি সময় ধরে পুরনিগমের বাস্তুকার পদ মর্যাদাতে কর্মরত রয়েছেন। কিন্তু অবসরের সময় বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার কথা জানতে পেরে এবার ক্ষোভে ফেটে পড়েন পুরনিগমের কর্মরত বাস্তুকারেরা। তাদের অভিযোগ ১৯৮৬ সালের পর থেকে যাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী চাকুরিতে বহাল করা হয়েছিল। তাঁদেরকে অনৈতিকভাবে এখন তাদের […]
লাউ শাক কাটতে গিয়ে তড়িদাহত তরুণী, হাওড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ১১ জানুয়ারি:- দিদির বাড়ির দোতলা ছাদে লাউ শাক কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলেন বছর তিরিশের এক তরুণী। হাওড়ার জগাছায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে স্থানীয় আনন্দ নিকেতন ক্লাবের কাছে। ওই তরুণীর নাম শায়রা বেগম। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ছাদে লাউ শাক কাটতে গিয়ে তরিদাহত হন তিনি। এরপর ওই অবস্থায় দোতলার ছাদ […]
ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন।
হুগলি, ১১ জানুয়ারি:- ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলাতে করা হচ্ছে সম্মেলন। সেইমতো হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশেই এই সম্মেলন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পদ্যোগীরা এখানে […]
স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে পরিবহন দপ্তর।
কলকাতা, ১০ জানুয়ারি:- যানবাহনে যাত্রী সুরক্ষা বাড়াতে সব যাত্রিবাহী গাড়িতে অবস্থান নির্ণায়ক প্রযুক্তি বা লাগানোর প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে। সোমবারই ওই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের ধাপে এবার স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য পরবহন দফতর। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই ছেলেমেয়ের স্কুলবাসের নির্দিষ্ট অবস্থান […]











