এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের সাহায্য ছাড়াই কৃষকদের অর্থ সাহায্য রাজ্যের।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করেছে।কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ […]

এই মুহূর্তে দেশ

দিল্লিতে স্টেট ব্যাংকের সামনে প্রতিবাদে তৃণমূল সাংসদরা।

নয়া দিল্লি, ৯ ফেব্রুয়ারি:- এলআইসি-এসবিআইয়ের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগের ফলে লুট হয়েছে গরিবের সঞ্চয় টাকা। তারপরেও কেন চুপ ইডি, সিবিআই? কেন ঘুমোচ্ছে সেবি? কেন গ্রেপ্তার হয়নি এলআইসি, এসবিআই,ও সেবির চেয়ারম্যান? মঙ্গলবার এই প্রশ্ন তুলে অভিনব আঙ্গিকে প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লির কনট প্লেসে এলআইসি অফিসের সামনে জড়ো হন তৃণমূল কংগ্রেসের এমপিরা। মুখে কালো কাপড় বেঁধে […]

এই মুহূর্তে জেলা

পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- আপনার টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে বলে এবার আদানি ইস্যুতে নাম না করে পাঁচলার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা। এদিন তিনি বলেন, আপনার ব্যাঙ্ক এলআইসি’তে সঞ্চিত টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে। এদিন পাঁচলার সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া প্রাপ্য টাকা না দেওয়ায় কেন্দ্রেরও কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত ভাটপাড়া।

উঃ২৪পরগনা, ৯ ফেব্রুয়ারি:- তৃণমূলের গোষ্ঠী দ্বন্দে উত্তপ্ত ভাটপাড়া থানার কাঁকিনাড়া। বৃহস্পতিবার বেলায় ১১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের সামনে ঘোষপাড়া রোডের ওপর তৃণমূল যুব নেতা অমিত কুমার সাউকে মারধোর করার অভিযোগ উঠেছে আরেক তৃণমূল নেতা মন্নু সাউ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে রাফ-সহ ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত অমিত সাউয়ের […]

এই মুহূর্তে জেলা

মগরার গঞ্জের বাজারে ভয়াবহ আগুন।

হুগলি, ৯ ফেব্রুয়ারি:- মগরার গঞ্জের বাজারে আগুন। একটি দোকানে আগুন লাগে, পাশাপাশি দোকানে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক এলাকা জুড়ে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার এই বাজার বন্ধ থাকে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ।

এই মুহূর্তে জেলা

শাসকদলকে পর্যুদস্ত করে চাঁপদানিতে জুটমিলের ট্রাস্টি বোর্ডের নির্বাচনে জয়ী কংগ্রেস।

প্রদীপ বসু, ৯ ফেব্রুয়ারি:- ১২ বছর পর জুটমিলের ট্রাস্টি বোর্ড নির্বাচনে জয়ের মুকুট পরল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে হুগলির চাপদানি নর্থ ব্রুক জুটমিলে বুধবার ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে এই নির্বাচন। বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মূল প্রতিদ্বন্দ্বী ছিল শাসক দলের আই এন টি টি ইউ সি আর কংগ্রেসের আই এন […]

এই মুহূর্তে জেলা

বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেন পরিষেবা প্রায় স্বাভাবিক।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের রেলওয়ে ওভারব্রিজ ভাঙার জন্য পাওয়ার ব্লকেজের কারণে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে, এর জেরে তেমন কোনও প্রভাব নজরে আসেনি হাওড়ায়। হাওড়া স্টেশনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেনের পরিষেবা। তবে দূরপাল্লার একাধিক গাড়ি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন রাজ্য […]

এই মুহূর্তে জেলা

আজ পাঁচলায় মুখ্যমন্ত্রী, সরকারি অনুষ্ঠানে একাধিক প্রকল্পেরও সূচনা করবেন তিনি।

হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- আজ পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রদান অনুষ্ঠানে যোগ দিতেই পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ১টায় পাঁচলা মোড়ের পাশে নেতাজি সংঘ ময়দানে সভাস্থলে আসবেন মুখ্যমন্ত্রী। এই সভামঞ্চ থেকেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাশাপাশি জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এই সভা মঞ্চ থেকেই কোনা এক্সপ্রেসওয়ের […]

এই মুহূর্তে কলকাতা

পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক খুরশিদ আল কাদরী।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা শাসক হচ্ছেন খুরশিদ আল কাদরী। তিনি দার্জিলিং এর অতিরিক্ত জেলা শাসক ছিলেন। পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলাশাসক আয়েশা রাণীকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তিনি ওই দফতরের অধীন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের প্রকল্প অধিকর্তার দ্বায়িত্ব পেয়েছেন। নবান্নে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে বুধবার এই […]

এই মুহূর্তে কলকাতা

পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জিটিএ প্রধানের।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- পৃথক গোর্খাল্যান্ড নয় জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তার প্রধান লক্ষ্য বলে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা জানিয়েছেন। রাজ্য বিধানসভা ভবনে আজ জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমনন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। পরে অনিত থাপা সাংবাদিকদের বলেন, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ […]