কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই, মেইন, সেশন ওয়ানের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে দেওয়া নম্বর ব্যবহার করে jeemain.nta.nic.in- ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। শিগগিরই মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ। এ বছরের ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা […]
এই মুহূর্তে
আশাকর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত খাদ্য ভবন।
কলকাতা ৭ ফেব্রুয়ারি:- আশাকর্মীদের বিক্ষোভকে ঘিরে মঙ্গলবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলে। বিক্ষোভের সময় ২ জন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, করোনা ভাতা সহ ১২ দফা দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশাকর্মীরা। দুপুর ১টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে তাঁরা একে […]
মাঘী পুর্নিমায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব রথ মন্মথপুরে।
হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৮তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে বেরল বিশেষ প্রণব রথ। আনন্দমুখর এই প্রণব রথযাত্রা নবম বর্ষে পদার্পণ করল৷ সঙ্ঘের সন্ন্যাসী, ভক্তদের উপস্থিতিতে আচার্য্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সাধন সিদ্ধবাণী ‘এযুগ মহাজাগরণ, […]
পঞ্চম অর্থ কমিশনের অন্তর্বর্তী রিপোর্ট জমা পরল রাজ্যপালের কাছে।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যপালের কাছে আজ রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের অন্তর্বতী রিপোর্ট জমা পড়েছে। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে এই অন্তর্বর্তী রিপোর্ট তুলে দেন। ১১ দফা সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েতে সুষ্ঠু অডিটের ব্যবস্থা করার ওপর রিপোর্টে জোর দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ কমিশন যে টাকা দিচ্ছে, তা পঞ্চায়েত স্তরে ঠিকঠাক পৌঁছাচ্ছে […]
গঙ্গা দূষণ রোধে পাঁচ পুরসভার জন্য ১১ কোটি অনুমোদন বিশ্ব ব্যাংকের।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- গঙ্গা রিভার বেসিন প্রকল্পের আওতায় জল দূষণ রোধ করতে বিশ্ব ব্যাঙ্ক রাজ্যের পাঁচটি পুরসভার জন্য ১১ কোটি টাকা অনুমোদন করেছে। বারাকপুর মহকুমার গারুলিয়া পুরসভা, নদীয়া জেলার চাকদহ এবং শান্তিপুর পুরসভার পাশাপাশি হুগলি জেলার চাঁপদানী এবং ভদ্রেশ্বর পুরসভা রয়েছে। এই পাঁচটি পুরসভা এলাকার জন্য প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই বরাদ্দ থেকে […]
ঝাড়খন্ডের অভিনেত্রী খুনের ঘটনার তদন্তে নেমে উদ্ধার, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- হাওড়ার বাগনানে ঝাড়খন্ডের অভিনেত্রী খুনের ঘটনার তদন্তে নেমে এবার উদ্ধার হলো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। বাগনানের চন্দ্রপুরে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়া খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে বাগনান থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরের একটি ঝোপের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। প্রসঙ্গত এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা […]
রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন। চিফ ইনফরমেশন কমিশনারের পদটি গত […]
আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস, হাওড়ায় পুড়লো মোদীর কুশপুতুল।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- আদানি ইস্যুতে পথে নামলো কংগ্রেস। গোটা দেশ জুড়েই আজ SBI ও LIC অফিসের এর সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে। হাওড়াতেও হয় বিক্ষোভ। নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়। আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। এলআইসি এবং এসবিআই অফিসের সামনে হয় আন্দোলন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে দেশজুড়েই এদিন বিক্ষোভ […]
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সান্মানিক ডিলিট উপাধি পেলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতডি লিট তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের কারণেই মুখ্যমন্ত্রীকে ডি লিট দিয়ে সম্মানিত করা হল। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া […]
বিধানসভা বাজেট অধিবেশনের আগে অরিয়েন্টেশন ক্লাসের আয়োজন।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধানসভা ভবনে পরিষদীয় রীতিনীতি সম্পর্কে সদস্যদের আরো ভালোভাবে অবহিত করতে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির ৭০ জনের মত সদস্য বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তি ভবনের প্রেক্ষাগৃহে ওই ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেন। মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির […]











