এই মুহূর্তে জেলা

কবিগুরুর মূল্য দিতে গেলে কালচার দরকার হয়, রবীন্দ্র জয়ন্তীতে অমিত শাহের কলকাতা সফর নিয়ে নাম না করে মন্তব্য অরূপের।

হাওড়া, ৯ মে:- আজ রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই রবীন্দ্র জয়ন্তীতে কলকাতা সফর নিয়ে মঙ্গলবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কবিগুরুর আবেগটা বুঝতে গেলে কালচার দরকার। এই আবেগ, এই সংস্কৃতি সেটা সকলের মধ্যে আসে না। এই […]

এই মুহূর্তে কলকাতা

যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৮ মে:- প্রতি বছরের মত এবারও যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের কবি প্রণাম মূল অনুষ্ঠানটি হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনের রাস্তা ক্যাথিড্রাল রোডে। তবে এবার সেই জায়গা বদল হচ্ছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানটি […]

এই মুহূর্তে কলকাতা

বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার প্রয়াত।

কলকাতা, ৮ মে:- বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৭৯ বছর। আজ বিকেলে ৫.৪৫ মিনিট নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে হৃদ রোগে আক্রান্ত হয়ে ২৫ এপ্রিল থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। […]

এই মুহূর্তে কলকাতা

মনিপুরের সাম্প্রতিক পরিস্থিতির জন্য দায়ী বিভাজনের রাজনীতিই, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ মে:- বিভাজনের রাজনীতিই মণিপুরের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। সেখানকার পরিস্থিত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এই অবস্থার জন্য বিজেপিকেই দায়ী করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরের সমস্যা ম্যানমেড। বিজেপি সেখানে জাতপাতের রাজনীতির আগুন নিয়ে খেলেছিল। তা থেকেই পরিস্থিতির সূত্রপাত। এরাজ্যেও […]

এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় মোকার পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার ঘূর্নিঝড় মোকা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাষ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে ১১ তারিখ পর্যন্ত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বলে তিনি জানান। পরিস্থিতি প্রতিকূল হলে […]

এই মুহূর্তে জেলা

নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের।

হুগলি, ৮ মে:- নারী সুরক্ষার্থে এক অভিনব উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। প্রকল্পটির নাম “বাঘিনী”। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিজেদের সুরক্ষার্থে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হবে। আজ প্রথম দিনে মোট ৪০ জন ছাত্রীদের ও চন্দননগর পুলিশ কমিশনারেট উইনাস টিমদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়। বিগত দিনে বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই […]

এই মুহূর্তে কলকাতা

মণিপুর থেকে ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনল রাজ্য।

কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার মনিপুর থেকে আজ এরাজ্যের ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে এনেছে। এরা সবাই ইমফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বাড়িতে ফিরলেন সোনার মেয়ে স্নেহা ঘরামি।

হাওড়া, ৮ মে:- ঘরে ফিরলেন কেরলে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চার চারটি সোনার পদক জয়ী স্নেহা ঘরামি। সোমবার সকালে করমন্ডল এক্সপ্রেসে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছান তিনি। সেখানেই তাকে জাতীয় পতাকা এবং মালা পরিয়ে সংবর্ধনা জানান ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন অন্যান্যরা। স্নেহা ঘরামি জানান, তার আগামী দিনের লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পৌঁছানো। […]

এই মুহূর্তে জেলা

কোটি টাকার গয়না উদ্ধার হাওড়া স্টেশন থেকে, গ্রেফতার এক।

হাওড়া, ৮ মে:- কোটি টাকারও বেশি মূল্যের গয়না উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। আটক এক ব্যক্তি। জানা গেছে, ২ হাজার ৯৮৫ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার ৪১৫ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। এই বিপুল সোনা পাচারের ঘটনায় বিহারের মুজাফ্ফরপুর জেলার সারায়াগঞ্জ […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।

হুগলি, ৮ মে:- পার ডানকুনিতে দিল্লী রোডের পাশে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।আজ ভোরে আগুন লাগে এম এস বি ডি কাস্টিং কারখানায়।প্লাস্টিকের নানা সামগ্রী তৈরী হয় এই কারখানায়।দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরো দুটি ওয়ার হাউসে। ধোঁয়া দেখে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে। লক্ষ্মিকান্ত দাস নামে […]