হাওড়া, ১২ মে:- প্রতিবেশী দুই পরিবারের মহিলাদের মধ্যে ঝামেলায় ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগরে। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের পাশাপাশি ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দুই পরিবারের শিশুদের মধ্যে মারামারির ঘটনাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সেই ঝামেলা ছড়িয়ে পড়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে। অভিযোগ, চুলের মুঠি […]
এই মুহূর্তে
সাতসকালেই বিস্ফোরনে কেঁপে উঠলো ভদ্রেশ্বর।
প্রদীপ বসু, ১২ মে:- হুগলির ভদ্রেশ্বর পৌরসভার এলাকার ২নং ওয়ার্ডের ভমরদীঘিতে খালের ধারে সকাল দশটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বেশ কিছু জায়গায় ফাটল দেখা যায়। এই বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। আহতেরা সবাই সাফাই কর্মী। ঘটনাস্থলে ভদ্রেশ্বর থানার পুলিশ ও রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ […]
আগামী তিন মাসের মধ্যে পুলিশে সমস্ত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- আগামী তিন মাসের মধ্যে পুলিশে সমস্ত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে যখন পুলিশে লোক নিতাম আমরা ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ল্যাথার্জি […]
চিকিৎসকের ঘাটতি মেটাতে ডিগ্রী কোর্সের পাশাপাশি তিন বছর ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারিতে পাঁচ বছরের ডিগ্রি কোর্স এর পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দিয়েছেন। নবান্নে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিষয়টি দেখার জন্য তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেন। এর জন্য প্রয়োজনে একটা কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, […]
দীঘায় নামল এনডি আরএফ-এর টিম।
দীঘা, ১১ মে:- দীঘায় নামল এনডিআরএফ এর টিম। মোচা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা মূলক প্রচার করছে এন ডি আর এফ এল টিম। আগামী ১২ এবং ১৩ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কথা তুলে সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করছে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে বারণ করছে। এই টিম […]
“দ্য কেরালা স্টোরি” মুভি ব্যান করার প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ বিজেপির।
হাওড়া, ১১মে:- “দ্য কেরালা স্টোরি” মুভি বাংলায় ব্যান করার প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বিজেপির কর্মী-সমর্থকরা হাওড়ার পঞ্চাননতলায় দলের জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে আসেন। সেখানেই তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন তারা। […]
শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার […]
স্বামী-স্ত্রী দুজনকেই কুড়ি বছরের সাজা দিল চুঁচুড়া আদালত।
হুগলি, ১১মে:- গতকাল অভিযুক্ত দুজনকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়ার পকসো কোর্টের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য চক্রবর্তী। আজ সাজা শোনান। সাজা শুনে কান্নায় ভেঙে পরেন রূপা রায়, স্বামী প্রসেনজিৎ এর দাবী মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। চুঁচুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি বলাগড়ের বাকুলিয়া ধোবা পাড়া অঞ্চলের এই ঘটনা। গ্রামের স্কুলের সামনে […]
অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী, উত্তরপাড়ায় বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ১০ মে:- অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী। কোন্নগর থেকে উত্তরপাড়া প্রতিবাদ মিছিলে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,চলছে নব জোয়ার যাচ্ছি আমি তিহার। অভিষেকের নব জোয়ার যাত্রাকে কটাক্ষ করে বলেন। টাকা কে দিচ্ছে জানেন ডিয়ার লটারী। আয়কর দপ্তরে ইনকাম ট্যাক্সকে জানিয়েছে প্রতিমাসে তারা ২৫-৩০ কোটি টাকা এসবিআই এর মাধ্যমে তৃনমূলের ইলেকট্ররালে দিচ্ছে। […]
সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে দরকার নারী শিক্ষার প্রসার- মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১০ মে:- নারী শিক্ষার প্রসার না ঘটলে সমাজ কখনও এগোয় না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ বেথুন স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি নারীশিক্ষার প্রসারে বেথুন স্কুলের ভূমিকার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা শিক্ষিত না হলে কখনও কোনও সমাজের ভাল হতে পারে না। মহিলা ক্ষমতায়নের বিষয়ে এখন অনেক […]











