এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ নিজের হাতে ভাঙলেন সিভিক ভলেন্টিয়ার।

প্রদীপ বসু, ১৭ মে:- নসিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ বাঁশ দিয়ে ভাঙলেন সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার। সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে।নসিবপুর থেকে নান্দা যাওয়ার রাস্তায় মানুষের সুবিধার জন্য হুগলি জেলা আরএমসি এর অর্থে লাগানো হয়েছিল হাই মাস্ট লাইট। আর সেই লাইট বাঁশ দিয়ে ভেঙে দিতে দেখা গেলো সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ ধারাকে। এই ঘটনার […]

এই মুহূর্তে কলকাতা

ফের নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৭ মে:- নবান্নে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীরা অফিসে এসেছেন কি না, কাজ ঠিক মতো হচ্ছে কি না, বুধবার আচমকা পরিদর্শন করে খোঁজ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় […]

এই মুহূর্তে কলকাতা

কুড়মি সমস্যা নিয়ে জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৭ মে:- কুড়মিদের সংরক্ষণ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে রাজ্য সরকার। তাঁদের প্রতি সহানভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপে ধ্বংসাত্মক আন্দোলনের পথ থেকে সরে এসেছেন কুড়মিরা। এর মধ্যেই বুধবার কুড়মি সমস্যা নিয়ে জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী-বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ডাকা হল কুড়মি নেতাদেরও। সূত্রের খবর কুড়মি সমাজের বিভিন্ন সমস্যার কথা […]

এই মুহূর্তে জেলা

ওষুধের দোকানের আলমারিতে গোসাপ। উদ্ধার করলেন বন কর্মীরা।

হাওড়া, ১৭ মে:- ওষুধের দোকানে ঢুকে পড়েছিল এক বিশাল আকৃতির গোসাপ। আতঙ্কে দোকান ছেড়ে বেরিয়ে আসেন বিক্রেতারা। খবর যায় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে প্রায় পাঁচ ফুট লম্বা গোসাপটিকে। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর ঘটনা। মনে করা হচ্ছে ঝড়বৃষ্টির রাতে ওষুধের দোকানের আলমারিতে ঢুকে পড়েছিল গোসাপটি। রাতে অনেক চেষ্টা করেও আলমারি থেকে গোসাপ বের […]

এই মুহূর্তে জেলা

বালিতে অবাধে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে অসন্তোষ প্রাক্তন পুরপিতার।

হাওড়া, ১৭ মে:- বালি পৌরসভা এলাকায় প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। চলছে বিনা নোটিশে বিনা অনুমোদনে অবাধে প্রমোটিং। এবার এই নিয়ে বালি পৌরসভার এডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে পৌর বোর্ড না থাকা সত্ত্বেও সেখানে দেখভালের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন। তার প্রধান রয়েছেন হাওড়া জেলার এসডিও। […]

এই মুহূর্তে জেলা

হাসপাতালে ডেপুটেশন দিতে না পেরে হাওড়ায় রাস্তা অবরোধ কংগ্রেসের।

হাওড়া, ১৭ মে:- হাওড়ার ডোমজুড়ের মহিয়াড়ী লক্ষ্মী কমল হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ তুলে বুধবার ওই হাসপাতালে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ছিল ২৪ ঘন্টা এমারজেন্সি খোলা রাখতে হবে। সবসময় হাসপাতালে চিকিৎসক রাখতে হবে। কিন্তু এদিন হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকবেন আগাম খবর পেয়ে কংগ্রেস এদিন হাসপাতালে ডেপুটেশন দেয়নি। এরপর ক্ষিপ্ত হয়ে মহিয়াড়ী […]

এই মুহূর্তে কলকাতা

এগরায় বেআইনিবাজি কারখানায় বিস্ফোরণে মৃত নয়, ক্ষতিপূরণের ঘোষণা সরকারের।

কলকাতা, ১৬ মে:- পূর্ব মেদিনীপুরের এগড়ায় মঙ্গলবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে ৯ জনের। আহত অন্ততপক্ষে ৭। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ওই ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মৃত ন’জনের পরিবারের পাশে রাজ্য।

কলকাতা, ১৬ মে:- সোমবার আচমকা আসা কালবৈশাখীতে তছনছ হয়েছে বাংলার একাধিক জেলায়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৯ জন রাজ্যবাসী। এবার সেই সব স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু দু লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার ঝড়ের তাণ্ডবে হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে একজন, […]

এই মুহূর্তে জেলা

বিষাক্ত জলে নষ্ট হচ্ছে মাঠের ধান,হাওড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা অবশেষে আন্দোলনে।

হাওড়া, ১৬ মে:- হাওড়ার আমতা বিধানসভা এলাকার পূর্ব গাজীপুরের একটি গেঞ্জি কারখানার বিষাক্ত জলে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে ফি বছর। এমনই অভিযোগ তুলেছেন সেখানকার গ্রামের কৃষকরা। এমনকি ওই বিষাক্ত জল শবদাহের কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ। এলাকায় ওই জল থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

একবালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনায়, পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৬ মে:- একবালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনার পর ওই পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি পরিবারকে আড়াই লক্ষ টাকা করে অনুদান দিলেন তিনি। খিদিরপুর একবালপুর এলাকায় বেআইনি বিদ্যুতের হুকিং হওয়ার দরুণ প্রায় সেই দুর্ঘটনা ঘটে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যারা বেআইনি বাড়ি তৈরি করছে তাদের ভাবা উচিত […]