কলকাতা, ১৯ মে:- ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বারের চেয়ে এই হার কমেছে ০.৪৫ শতাংশ। প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছেন ১১৮ জন। তবে এর মধ্যে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। শুক্রবার সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা […]
এই মুহূর্তে
ঘুসুড়ির জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড।
হাওড়া, ১৯ মে:- হাওড়ার ঘুসুড়ির তিরুপতি জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ওই জুট মিলে হঠাৎই আগুন দেখা যায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। গোডাউনে প্রায় কোটি টাকার উপর জিনিস মজুত ছিল। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ আকার নেয় যে পুরো গোডাউনের বেশিরভাগ মজুত মালই ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। […]
মাধ্যমিকে সপ্তম হাওড়ার বাগনানের অনুস্মিতা।
হাওড়া, ১৯ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে হাওড়ার বাগনান আদর্শ গার্লস হাইস্কুলের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। তার পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। গ্রামের মেয়ের এই সাফল্যের খুশি তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুস্মিতা জানায়, সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা নিয়মিত পড়াশোনা করত। তবে মাধ্যমিকের আগে একমাস আরো অনেক বেশি […]
বেলুড় মঠে আজ সাড়ম্বরেই ফলহারিনী ষোড়শী পুজো।
হাওড়া, ১৮ মে:- আজ ফলহারিনী কালীপুজো। প্রতি বছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে। বেলুড় মঠেও আজ একইভাবে সেই পূজার আয়োজন করা হয়েছে। কথিত আছে শ্রীশ্রীঠাকুর এই দিনে দক্ষিণেশ্বরে শ্রীমাকে সমস্ত রকম ফল নিবেদন করে ষোড়ষী রূপে ত্রিপুরেশ্বরী দেবী হিসেবে পূজা করেন। নিজের সহধর্মীনিকে এইভাবে দেবী জ্ঞানে পূজা […]
জালিয়াতী রুখতে উচ্চমাধ্যমিকের মার্কশিটে কিউ আর কোড।
কলকাতা, ১৮ মে:- জালিয়াতি রুখতে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে ‘কিউ আর’ কোড ব্যবহার করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গেছে, এই ‘QR’ কোড স্ক্যান করে, মার্কশিট ও সার্টিফিকেট আসল কিনা, তা সহজেই জানা যাবে। জাল মার্কশিট নিয়ে বিভিন্ন সময়ে সংসদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তাই এই কিউ আর কোড […]
অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৮ মে:- অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ওই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য রাজ্যের শিল্পে বিনিয়োগ সম্ভাবনা ও পর্যটন নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশ দপ্তরের উপমন্ত্রী টিম […]
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী দৌড় আজ।
হাওড়া, ১৮ মে:- আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। একইভাবে ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছাবে। তাই এখানেও পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত রয়েছেন জিএম অর্চনা যোশী, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় […]
৭৫ দিনের মাথায় আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।
কলকাতা, ১৮ মে:- শুক্রবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে । সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। প্রত্যেক বছরের মতো এবারও প্রথম দশে থাকা […]
নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনে হতে চলেছে পঞ্চায়েত ভোট।
কলকাতা, ১৮ মে:- নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনেই হতে চলেছে পঞ্চায়েত ভোট। চলতি মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, তাই নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন। স্থির হয়েছে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। নবান্ন সূত্রে খবর তাঁর […]
ছবছর বয়সেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট চুঁচুড়ার বর্ণালীর।
হুগলি, ১৮ মে:- যে বয়সে হাত পায়ে চঞ্চলতা থাকে, সেই বয়সে হাত পায় সঠিক দিশায় ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ। প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়, মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট টমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী। বাবার হাত ধরে […]











