হুগলি, ১৬ মে:- সকাল সকাল পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করতে গেলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা। সেখানে গিয়ে দেখা গেল একটি পুকুরের উপরে তৈরি হয়ে গেছে পাকা বাড়ি, আবার একটি টিনের ঘর রয়েছে। যেখানে রয়েছে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থাও। কাউন্সিলর এর সাফাই তিনি নাকি কিছুই জানেন না। […]
এই মুহূর্তে
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী ২৭শে মে দিল্লিতে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। ওই সময়ে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে নীতি আয়োগ এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় […]
উচ্চ মাধ্যমিক ফল।
কলকাতা, ১৫ মে:- আগামী ২৪শে মে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। সোমবার টুইট করে ফল ঘোষণার কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ মে দুপুর ১২টার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের […]
মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স […]
হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি হারানো শিক্ষকদের পাশে থাকবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি হারানো ৩৬ হাজার শিক্ষকের পাশে থাকবে রাজ্য সরকার। সম্পূর্ণ সহানুভূতির সঙ্গে চাকরি হারা ২ লক্ষ পরিবারের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এব্যাপারে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছে। সাংবাদিক […]
কালিয়াগঞ্জ এর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করল রাজ্যকে।
কলকাতা, ১৫ মে:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের অভাবে পাঁচ মাসের শিশু পুত্রের দেহ ব্যাগে ভরে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে আগামী ৩১ শে মে’র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতার ইকবালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যুর […]
শ্রীরামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিত্যক্ত জিনিসের গোডাউন।
হুগলি, ১৫ মে:- শ্রীরামপুর পুরসভার ২৪ নং ওয়ার্ড রিষড়া আর কে রোডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিতক্ত জিনিসের গোডাউন। আজ সন্ধা ছটা নাগাদ হঠাৎই আগুন লাগে। ঝড়ের হাওয়ায় আগুন ভয়ানক চেহারা নেয়। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন। দমকলে পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কাউন্সিলর আকবর আলি জানান, বেশ বড় […]
দাঁড়িয়ে থাকা ডিজেল ট্যাঙ্কারে আগুন ডানকুনিতে।
হুগলি, ১৫ মে:- দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন। হুগলির ডানকুনি এলাকার ঘটনা। হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। স্থানীয়দের দাবি কলকাতা মুখি রাস্তার পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়।
চুঁচুড়ার মেঘমালা দাশগুপ্ত ISC পরীক্ষায় মেধা তালিকার তৃতীয় স্থানে।
হুগলি, ১৪মে:- মেঘমালা ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলের ছাত্রী। ক্লাস টেনের পরীক্ষা দিতে পারেননি করোনার জন্য। মেঘমালা বরাবরই মেধাবী। বারো ক্লাসের পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ভালো ফল করবেন।কেমিস্ট্রি তার পছন্দের বিষয়। কেমিস্ট্রি নিয়েই পড়াশোনা করে বাবার মত অধ্যাপনা অথবা গবেষণা করতে চান মেঘমালা ।চুঁচুড়া আমড়াতলার লেনের বাসিন্দা দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিক বাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, […]
আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।
হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত […]











