হুগলি, ২৪ আগস্ট:- বৃহস্পতিবার সকালে বৈদ্যবাটি সুপার মার্কেটের কাছে একটি পণ্যবাহী গাড়ি ঠেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত একাধিক। স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যবাটি সুপার মার্কেটে কাছে এক পণ্যবাহী গাড়ি স্টার্ট না নেওয়ার কারণে পাশেই থাকা একটি জুট কারখানার শ্রমিকদের সাহায্য করতে বলে চালক। প্রায় ১৫ জন শ্রমিক গাড়িটি সরাতে সাহায্য করছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই […]
এই মুহূর্তে
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পড়ুয়াদের জন্য চন্দ্রযান পুরস্কার চালু করার ঘোষণা রাজ্যপালের।
কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রযান ৩ এর সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের পড়ুয়াদের জন্য বিশেষ চন্দ্রযান পুরস্কার চালু করার কথা ঘোষণা করেছেন। তরুণ প্রজন্মকে বিজ্ঞান সাধনায় উৎসাহিত করতে পশ্চিম বঙ্গ ও কেরালার সেরা বিজ্ঞান ও প্রযুক্তি পড়ুয়াদের রাজভবনের তরফে একলক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর […]
চন্দ্রযান ৩ এর ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় উত্তরপাড়ার জয়ন্ত।
হুগলি, ২৩ আগস্ট:- চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই উচ্ছাসে ভেসেছে সারা দেশ।পৃথিবীতে ভারতের নাম আজকের পর আরো গর্বের সাথে উচ্চারিত হবে। আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। আর এই চন্দ্রযান ৩ এর সাফল্যের সাথে নাম জড়িয়ে গেলো হুগলি জেলার। চন্দ্রযান ৩ এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় রয়েছে উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা। […]
আইজলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত রাজ্যের ১৬ জন শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ আগস্ট:- মিজোরামের রাজধানী আইজলের কাছে বুধবার সকালে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন রাজ্যের ২৪ শ্রমিক। পশ্চিমবঙ্গের মালদার রতুয়ার ১৬ জন রয়েছেন ওই তালিকায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাদের পরিবারকে দুলাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য রেলের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। […]
পানীয় জলের অপচয় ও চুরি আটকাতে নতুন আইন আনতে চলেছে রাজ্যে।
কলকাতা, ২৩ আগস্ট:- পানীয় জলের অপচয় রোধ করতে ও জল চুরি বন্ধ করতে রাজ্য সরকার নতুন আইন প্রণয়ন করতে চলেছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আজ বিধানসভায় একথা জানিয়েছেন। দফতরের প্রশ্নোত্তর পর্বে অভাব নিয়ে আজ তিনি বলেন বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ রাজ্য সরকার পৌঁছে দিলেও তাই সাধারণ মানুষ জল পাচ্ছেন না৷, […]
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলে চলছে পূজাপাঠ ও প্রার্থনা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলেও চলছে পূজাপাঠ ও প্রার্থনা। হাওড়া প্যারাডাইস পাবলিক সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বুধবার ওই পূজাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। স্কুলের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য সকাল থেকেই খুব উত্তেজিত ছিল এবং তারা নিজেরাই […]
চন্দ্রজান-৩ এর সাফল্য কামনায় চুঁচুড়ায় যজ্ঞ বিজেপির।
হুগলি, ২৩ আগস্ট:- চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় চুঁচুড়া ষন্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে হোম যজ্ঞের আয়োজন করে বিজেপি। হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে ষন্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে হোম যজ্ঞের আয়োজন করা হয়। চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামবে আজ সন্ধায়। তার আগে গোটা দেশবাসী গভীর উৎকন্ঠায়। ভারতকে চাঁদে টক্কর দিতে রাশিয়া লুনা ২৫ পাঠিয়েছিল যে চাঁদের নামতে […]
চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর ইতিহাস তৈরির বিজ্ঞানীদের সাফল্য চুরি হয়ে যেতে পারে আশঙ্কা ফিরহাদের, নাম না করে মোদীকে নিশানা। ইতিহাস তৈরির দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান ৩। সাফল্য শুধু নয়, নজির তৈরি হবে উপগ্রহের দক্ষিণ মেরুতে নামলেই। কিন্ত তার সাফল্য চুরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সকালে […]
পুলিশ পরিচয় দিয়ে সোনার আংটি ছিনতাই এর অভিযোগ উত্তরপাড়ায়।
হুগলি, ২৩ আগস্ট:- সাত সকালে ছিনতাইয়ের ঘটনা উত্তরপাড়ায়, এবার পুলিশ পরিচয় এক প্রৌঢ়কে মারধর করে তার কাছ থেকে সোনার হার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালের কাছে সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রৌঢ় জানান তিনি উত্তরপাড়া স্টেশনের দিক থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ির দিকে। তাকে পিছন থেকে […]
আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিন নম্বর গেট বিবেকানন্দ রোড এলাকায়।
হুগলি, ২৩ আগস্ট:- আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিন নম্বর গেট বিবেকানন্দ রোড এলাকায়। মেইন রাস্তার ধারেই একটি বিড়ির সিগারেটের পাইকারি দোকানে প্রায় আড়াই লক্ষ টাকার সিগারেট ও নগদ বাইশ হাজার টাকা চুরি হয় বলে জানা গেছে। দোকান মালিক পংকজ সরকার জানান সকালে যখন দোকান খুলেছিলাম তখন সব ঠিক ছিল। দোকান খুলে ভিতরে ঢুকে দেখি […]











