কলকাতা, ২২ আগস্ট:- নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এসে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডিকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকী ইডি তল্লাশিতে ঢুকে বাড়িতে বোমা রেখে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী। পুজো কমিটির সঙ্গে বৈঠকে নিজের ভাষনের ফাঁকে এদিন তিনি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা […]
এই মুহূর্তে
আর্থিক সংকটের মধ্যেও পুজো কমিটিগুলির অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- আর্থিক সঙ্কটের মধ্যেও পুজো কমিটিগুলির আর্থিক অনুদান এবছর আরেক দফা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রতি বছরের মতো পুজো উদ্যোক্তাদের বিদ্যুতের বিলে ছাড়, পুরকর, দমকলের ফি মুকুব করার কথা ঘোষনা করেছেন তিনি। পুজোর প্রস্তুতি […]
যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপালকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- যাদবপুরের ঘটনায় সরকার সময়োচিত ব্যবস্থা নিয়েছে। সরকারের ফ্যাক্ট ফান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার জন্য একশ শতাংশ দায় রাজ্যপালের। রাজ্যের নিয়োগে থাকা উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের আদেশ প্রয়োগের সিদ্ধান্ত […]
চালু হলো এন্টি র্যাগিং হেল্পলাইন।
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্যে চালু হল অ্যান্টি র্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন সারা রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। […]
মশা খুঁজতে আকাশে ড্রোন চুঁচুড়ায়।
হুগলি, ২২ আগস্ট:- মশা মারতে কামান দাগার প্রবাদ আছে, ডেঙ্গির বারবাড়ন্তে দুশ্চিন্তায় প্রশাসন।এবার মশা খুঁজতে আকাশে ড্রোন ওড়ালো হুগলি চুঁচুড়া পুরসভা। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্ত এগারোশো ছাড়িয়েছে। গত তিন দিনে গ্রাম ও শহরাঞ্চলে ১৫৫ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। এক মাসে ৭৭৮ জন।জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর থেকে বারবার প্রচার করা হলেও সচেতনতার অভাবে ডেঙ্গি বাড়ছে […]
বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ।
হাওড়া, ২২ আগস্ট:- গ্রুপ ডি’র চাকরিপ্রার্থীরা হাওড়ার শিবপুরের দীনবন্ধু কলেজের সামনে মঙ্গলবার জমায়েত হন। তারা সেখানে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে শুরু করেন। তাদের দাবি ছিল আমাদের চাকরি দিন। এর বেশ কিছুক্ষণ পর শিবপুর থানার পুলিশ আজকারিকরা সেখানে ছুটে আসেন। উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের ভিসিপি সেন্ট্রাল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। নবান্ন অভিমুখে যাবার আগেই বিক্ষোভকারী […]
হাওড়ার মুন্সিরহাট বাজারে বেশ কয়েকটি দোকানে দু:সাহসিক চুরি।
হাওড়া, ২২ আগস্ট:- হাওড়ার জগতবল্লভপুরের মুন্সিরহাট বাজারে বেশ কয়েকটি দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দোকান ভেঙে লুটপাট চালায়। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, এই এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন সেভাবে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি সোনার দোকান, ওষুধের দোকান, সেলুন সহ বিভিন্ন দোকানে চুরি হয়। এই চুরির […]
বৈদ্যবাটিতে ঘাট সংস্কারের কাজ শুরু, পরিদর্শনে পুরপ্রধান।
হুগলি, ২২ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রাজবংশী পাড়ার ঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় আট থেকে দশটি বাড়ি। বার বার বিধায়ক, বৈদ্যবাটির পুরপ্রধানকে জানানো হয়েছে। সেচ দপ্তর থেকে একাধিকবার ঘাট পরিদর্শনে এসেছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। অবশেষে শুরু হল ঘাট বাঁধনের কাজ। বাঁশ পুতে চলছে গঙ্গা ঘাট বাঁধন। ঘাটের কাজ ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু […]
আবারো চুরি শ্রীরামপুরে।
হুগলি, ২২ আগস্ট:- বাড়িতে না থাকায় দুতলা তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। দামী শাড়ি, কাসার ও পিতলের বাসনপত্র ও কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয়। গতকাল রাত্রিরে বাড়ি ফিরে লন্ডভন্ড অবস্থায় দেখতে পায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে। মঙ্গলবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের […]
ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে, দুই বাসের সংঘর্ষে জখম অনেক যাত্রী।
হাওড়া, ২২ আগস্ট:- ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে। গতকাল লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার ফের দুর্ঘটনা ঘটলো দাসনগর থানা এলাকায়। এদিন সকালে দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম বেশ কিছু যাত্রী। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে একটি বাস হাওড়া থেকে বাঁকড়ার দিকে […]











