এই মুহূর্তে জেলা

ব্রিজ থেকে চলন্ত মালগাড়িতে বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।

হাওড়া, ২৮ আগস্ট:- রেলব্রিজের উপর থেকে চলন্ত মালগাড়িতে আট বছরের বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার রাতে বীরভূমের লাভপুর এলাকা থেকে এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কুল্লা শেখ ওরফে আলী হোসেন’কে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার দুপুরে হাওড়া আদালতে তোলা হবে। আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, […]

এই মুহূর্তে কলকাতা

নভেম্বর থেকে দ্বিতীয় হুগলী সেতুর সংস্কারের কাজ শুরু হবে।

কলকাতা, ২৭ আগস্ট:- পুজো এবং উৎসবের দিনগুলির ভিড় কেটে যাওয়ার পর নভেম্বর মাসে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজে হাত দেবে রাজ্য সরকার। শারদোৎসব থেকে শুরু করে দীপাবলির সময় শহর কলকাতা ও শহরতলিতে ট্র্যাফিকের উপর চাপ বাড়ে। তাই এমন সময়ে দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারে না নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে সব ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের […]

এই মুহূর্তে জেলা

দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল কিশোর।

হুগলি, ২৭ আগস্ট:- বাঁশবেড়িয়া পানমৌরি ঘাটে দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের আকাশ রাজভার নামে এক কিশোর। বাঁশবেড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের কলবাজারের বাসিন্দা আকাশের দাদু বিহারীলাল রাজভর গত রবিবার মারা যান। তাঁর পারলৌকিক কাজ করতে আজ বাঁশবেড়িয়া পানমৌড়ি ঘাটে আসেন ওই পরিবারের সদস্যরা। সকাল আটটা নাগাদ দুই ভাইকে নিয়ে আকাশ গঙ্গায় […]

এই মুহূর্তে জেলা

মোদির “মন কি বাত” এর সম্প্রচার হাওড়াতেও

হাওড়া, ২৭ আগস্ট:- রবিবার সকালে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৪তম “মন কি বাত” কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, হাওড়া সদরের জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া সদরের সম্পাদক অজয় মান্না সহ জেলার নেতৃত্ব […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সিপিএমের মিছিলে ঢুকে পড়লো ‘বহিরাগত’ গাড়ি, ব্যাপক উত্তেজনা

হাওড়া, ২৭ আগস্ট:- আগামী ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় বামফ্রন্টের তরফ থেকে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনকে সফল করতে রবিবার সকালে হাওড়ায় মধ্য হাওড়া সিপিআইএম এরিয়া কমিটির ডাকে এক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, ওই মিছিল চলাকালীন হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে একটি ‘বহিরাগত’ গাড়ি সেখানে হুড়মুড়িয়ে ঢুকে পড়লে আতঙ্কে […]

এই মুহূর্তে জেলা

অভিনব উদ্যোগ, বিয়ের আসরেই দাবা প্রতিযোগিতার আয়োজন নব দম্পতির।

হুগলি, ২৭ আগস্ট:- ছেলে দীর্ঘদিনের দাবা খেলোয়াড়, উত্তরপাড়া শহরে এক দশকেরও বেশি সময়ের বাস শিব শঙ্করের, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের দাবা শিখিয়ে সংসার চালানো, তারপর একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিব।এরপর বিগত ৮ বছর ধরে কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। অবশেষে চার হাত এক হয়ে আজ উত্তরপাড়া সাক্ষী থাকলো […]

এই মুহূর্তে জেলা

লোকসভা ভোটের মকপোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের।

হুগলি, ২৭ আগস্ট:- শ্রীরামপুরে লোকসভা ভোটের মক পোল চলাকালীন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের, গরমে হাওয়া খাবে বলে নিজের দিকে পাখা ঘোরাতে গিয়ে বিপত্তি! খবর পেয়ে হাসপাতালে এলাকাবাসীদের জমায়েত, ভীর হঠাতে লাঠি উঠিয়ে তারা পুলিশের। রবিবার শ্রীরামপুর ডেনিস গভর্নর হাউসে চলছিল লোকসভার নির্বাচনী প্রস্তুতি পর্ব (মক পোল)। ইভিএম কন্ট্রোল ইউনিট ও ভিভি প্যাট চেকিং […]

এই মুহূর্তে জেলা

মুমূর্ষ রোগীকে হাসপাতালে ভর্তি করলেন কাউন্সিলর।

হুগলি, ২৭ আগস্ট:- চুঁচুড়া দু নম্বর কাপাসডাঙ্গা বাঁশ তলা এলাকার বাসিন্দা সঞ্জয় দে বেশ কিছুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী। কিডনির অসুখ শ্বাসকষ্ট সহ নানা বিধ ব্যাধিতে জর্জরিত সে। কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঞ্জয়। অসুস্থতার কারণে সেই কাজটিও চলে যায় তার। কিছুদিন চিকিৎসাও করিয়েছিলেন তাতে লাভ হয়নি। হাসপাতালে ভর্তি হলে ওষুধের সহ অন্যান্য খরচ যোগানো […]

এই মুহূর্তে জেলা

খালি মালগাড়িতে উদ্ধার নাবালকের মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ার ভট্টনগর স্টেশনে।

হাওড়া, ২৭ আগস্ট:- খালি মালগাড়িতে উদ্ধার নাবালকের মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ার ভট্টনগর স্টেশনে। খালি মালগাড়িতে এদিন রুটিন চেকিংয়ের সময় সেখান থেকে উদ্ধার হয় আট বছরের ওই নাবালকের মৃতদেহ। এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাওড়ার ভট্টনগর রেল স্টেশনে। জানা গেছে, বর্ধমান সাইড থেকে গাড়িটি ঢুকেছিল। রেল পুলিশ দেহটি উদ্ধারের পর লিলুয়া থানায় খবর দেয়। লিলুয়া […]

এই মুহূর্তে জেলা

সুদের টাকা না দিতে পারায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ যুবক।

হুগলি, ২৭ আগস্ট:- সুদের টাকা না পেয়ে মাঝরাতে বাড়িতে ঢুকে হামলা চলায়। বাড়ি থেকে বের করে মারধর পড়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয় অর্জুন রায় নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার মথুরা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা থানায়। গুলিবিদ্ধ আহত যুবককে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি […]