কলকাতা, ২৯ আগস্ট:- রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে নিয়োগের তোড়জোড় শুরু করেছে। সেই সূত্রে জেলা স্তরের বাছাই কমিটি বা ‘ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি’ পুনর্গঠনের বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। এখন থেকে এই কমিটিতে আর কোনও জনপ্রতিনিধি বা তাঁদের মনোনীত সদস্য থাকবেন না বলে […]
এই মুহূর্তে
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার NIA তদন্তের দাবি সিদ্দিকীর।
হাওড়া, ২৯ আগস্ট:- দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার NIA তদন্তের দাবি তুললেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তভার NIAকে দেওয়া দরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। হাওড়ায় বলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলেন, বোম নিয়ে রাজ্যে গবেষণা চলছে। বোমকে শিল্পে পরিণত করে দিয়েছে এই রাজ্য সরকার। […]
বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঠেকাতে ময়দানে পুলিশ ও সিএসসিই।
হুগলি, ২৯ আগস্ট:- বর্ষার সময় বৃষ্টির জমা জল থেকে বিদ্যুৎপৃষ্টের মতো দুর্ঘটনা মোকাবিলায় সচেতনার বার্তা দিল পুলিশ ও সিইএসসি।মঙ্গলবার শ্রীরামপুর থানা এলাকায় ভ্রাম্যমাণ গাড়ি টিন বাজার, বেল্টিং বাজার ও শ্রীরামপুর বটতলা চত্বরে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়। শ্রীরামপুর থানার সামনে থেকে ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা করেন শ্রীরামপুর থানার পুলিশ কর্মী সৌমেন […]
ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ আগস্ট:- চন্দ্রযান তিনের সাফল্যকে সামনে রেখে এবার ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিযানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সহ সকলকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারের তরফে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার বিধানসভায় এক ঘরোয়া আলাপচারিতার ফাঁকে মুখ্যমন্ত্রী জানান চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত রাজ্যের ২৮ জন বিজ্ঞানী সহ […]
ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ব্যান্ডেল কাটোয়া লাইনে ট্রেন চলাচল।
হুগলি, ২৮ আগস্ট:- ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বন্ধ হয়ে গেল ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল। সোমবার রাত ন’টা নাগাদ ব্যান্ডেলের কাটোয়া রেল গেটের উপর দিয়ে যাওয়া রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ৩৩ হাজার ভোল্টের তার ছিড়ে ট্রেনের তারের উপর পড়ে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন […]
চাকরির নামে প্রতারণা, হুগলি জেলাশাসকের সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা
হুগলি, ২৮ আগস্ট:- চাকরির নামে প্রতারণার শিকার। ১০ জন চাকরি প্রার্থী বেলা তিনটেয় চুঁচুড়ায় হুগলি জেলাশাসকের সঙ্গে দেখা করলেন তারা। ঘটনা প্রসঙ্গে জানা যায় মগরা থানার অন্তর্গত কুন্তীঘাট এলাকায় একটি বেসরকারি সংস্থায় জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করেন ৯ জন তরুনী ও একজন তরুন। প্রতিজন কার কাছ থেকেই এক হাজার টাকা করে নেওয়া হয় […]
বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন হাওড়ায় খুন তরুণী।
হাওড়া, ২৮ আগস্ট:- বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন হাওড়ার মাকড়দহে খুন হলেন এক তরুণী। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। বন্ধুর বাড়ি থেকে সাইকেল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে খুন হন ওই তরুণী। রবিবার ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ঝালোয়ার বেড় এলাকায়। নির্জন এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁর দেহটি পড়েছিল। মাথার একপাশ রক্তে ভেসে যাচ্ছিল। পুলিশ এসে […]
২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!
হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ […]
জোর করে সভায় নিয়ে যাওয়ার অভিযোগ উত্তরপাড়া কলেজের ছাত্রীদের, অস্বীকার টিএমসিপির।
হুগলি, ২৮ আগস্ট:- আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশ রয়েছে। সেই সমাবেশে উত্তরপাড়া প্যারীমোহন কলেজের পড়ুয়াদের জোর ধমকি দিয়ে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। কয়েকজন ছাত্রীকে দেখা যায় কলেজ গেট থেকে দৌড়ে পালিয়ে যেতে। তারা টোটোর চেপে বাড়ি ফিরতে চাইলে সেখানেও গিয়ে টিএমসিপি ছাত্রীরা তাদের জোর করতে থাকে। তৃণমূল ছাত্র […]
দত্তপুকুরের বিস্ফোরণের নেপথ্যে আরডিএক্স ব্যবহার, অভিযোগ বিরোধী দলনেতার।
কলকাতা, ২৮ আগস্ট:- দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আরডিএক্সের ব্যবহার করা হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন। আজ বিধানসভা অধিবেশন শুরুতেই দত্তপুকুর কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখা ও পরে ওয়াক আউট করেন বিজেপির বিধায়কেরা। পরে শুভেন্দু অধিকারী বলেন, দত্তপুকুর […]











