এই মুহূর্তে জেলা

শীততাপ নিয়ন্ত্রিত আর্ট গ্যালারির উদ্বোধন চন্দননগরে।

হুগলি, ২৬ আগস্ট:- হুগলি জেলায় একটা ভালো আর্ট গ্যালারির চাহিদা ছিল অনেক দিনের।সেই চাহিদা পূরন হল শনিবার। চন্দননগরে উদ্বোধন হলো শীততাপনিয়ন্ত্রিত আর্ট গ্যালারি। ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’ নামে এই গ্যালারির উদ্বোধন করেন চিত্রকর যোগেন চৌধুরী।উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন,মেয়র রাম চক্রবর্তী,পুর কমিশনার স্বপন কুন্ডু সহ বিশিষ্টজন। শনিবার সন্ধায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক […]

এই মুহূর্তে জেলা

চন্দ্রযানে চন্দননগরের শুভদীপ ,যাদবপুরের প্রাক্তনীর পরিবারের দাবি অবিলম্বে র‍্যাগিং বন্ধ হোক।

হুগলি, ২৬ আগস্ট:- চন্দননগরের মানকুন্ডু গ্রীণ পার্কের বাসিন্দা দম্পতি প্রবীর ও রীনা দে।দুজনেই রেল কর্মি। তাদর একমাত্র ছেলে শুভদীপ শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম স্কুল থেকে পড়াশোনা শেষ করে যাদবপুরে ভর্তি হন। জয়েন্টে ৯৫ র‍্যাঙ্ক করেন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে এম টেক করেন যাদবপুর থেকে।আই আই টি খরগপুর থেকে মাস্টার্স করেন। আইসিআরভি পরীক্ষায় সফল হয়ে ইসরোয় […]

এই মুহূর্তে কলকাতা

আবারও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হলো বাংলা।

কলকাতা, ২৬ আগস্ট:- আবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হল বাংলা। বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের স্থলবন্দরগুলি দিয়ে ট্রাকে পণ্য রফতানি সংক্রান্ত কাজে স্বাচ্ছন্দ্য আনতে দিন কয়েক আগে রাজ্যের পরিবহণ দফতর অনলাইন স্লট বুকিং সিস্টেম বা ‘সুবিধা ভেহিকেলস ফেসিলিয়েশন সিস্টেম’ চালু করেছে। এই প্রকল্পের জন্য এবার স্বর্ণপদক পেল রাজ্যের পরিবহন দফতর। ইন্দোরে আয়োজিত ২৬ তম জাতীয় […]

এই মুহূর্তে কলকাতা

পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালনে চলতি অধিবেশনেই প্রস্তাব বিধানসভায়।

কলকাতা, ২৬ আগস্ট:- বিধানসভার চলতি অধিবেশনেই পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে প্রস্তাব আসতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর সেই প্রস্তাব বিধানসভায় পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ২৯ আগস্ট এই বিষয়ে নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে আনতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্য সরকার সমস্ত হাট বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের হাতে আসার কথা। কিন্তু তা অনেক জায়গাতেই হয়নি। হাওড়ার মঙ্গলা হাটে সাম্প্রতিক […]

এই মুহূর্তে জেলা

চন্দ্রযান-৩ সফলতার শরিক চুঁচুড়ার অমরনাথ, সকাল থেকেই এলাকায় মিছিল, চলছে মিষ্টিমুখ।

হুগলি, ২৬ আগস্ট:- চন্দ্রযান ৩ সফলতার শরিক বাঙালীদের মধ্যে রয়েছেন চুঁচুড়া অমরনাথ নন্দী। পাড়ার ছেলের গর্বে আনন্দে মিস্টি মুখ করানো হল পথ চলতি মানুষ গাড়ি চালকদের। চন্দ্র যান ও অমরনাথের ছবি দিয়ে ফ্লেক্স ছাপিয়ে এলাকা প্রদক্ষিণ পল্লীবাসীর। চাঁদে পৌঁছে গেছে ভারত। চন্দ্রযান এর যাত্রাপথ এবং চাঁদের পৃষ্ঠে নামার পর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের কর্মকান্ডের […]

এই মুহূর্তে জেলা

মদনের ছবিতে দুধ দিয়ে স্নান করানো নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন নিজেই।

উঃ২৪পরগনা, ২৬ আগস্ট:- মদন মিত্রের ছবিতে দুধ দিয়ে স্নান করানোর ঘটনায় কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব। আর সেই বিজেপি নেতৃত্বের কটাক্ষের জবাব দিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, বিরোধীরা যারা যে বলছেন খেতে না পেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে। তাদের তালিকা আমায় দিন।এক বছর তাদেরকে আমি খাওয়াবো। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন বিজেপি […]

এই মুহূর্তে জেলা

রেগিং ঠেকাতে রাজ্যপালের ইসরোর প্রযুক্তিকে সাহায্য নেওয়ার প্রসঙ্গকে সাধুবাদ সাংসদ লকেটের।

হুগলি, ২৪ আগস্ট:- যাদবপুরের ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং ঠেকাতে ইসরোর প্রযুক্তি সাহায্য নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রসঙ্গে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল জিনিসটা ভালো বুঝবেন। আমরা চাইবো একজন মা হিসেবে বলুন পরিবারের লোক হিসেবে বলুন ছেলে মেয়েদের একটা স্বপ্ন নিয়ে পড়তে পাঠানো হয়। এখানে পড়াশোনা ছাড়া র‍্যাগিং হয়। […]

এই মুহূর্তে কলকাতা

সাগরদ্বীপে ভাঙ্গন রুখতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।

কলকাতা, ২৪ আগস্ট:- সাগর দ্বীপে ভাঙন রোখার পাকাপাকি ব্যবস্থা করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। গঙ্গাসাগর মেলার আগেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কপিল মুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন।শুক্রবার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন সেচমন্ত্রী ও সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। সেখানে সাগরকে […]

এই মুহূর্তে কলকাতা

বর্তমানে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায়।

কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্যে বর্তমানে এক কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের ২২ হাজার ৪৯ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও ২০১৮ সাল থেকে চালু হওয়া রুপশ্রী প্রকল্পে সরকারি […]